আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় আমূল পরিবর্তন হতে চলেছে, বিরাট ঘোষণা পর্ষদের সভাপতির

Published By: ExamBangla.com | Published On:
Share:

উচ্চমাধ্যমিকের পরীক্ষায় ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আগামী বছর থেকে বড়সড় পরিবর্তন আনতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ৷ ঐদিন উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদের তরফে জানানো হয় বোর্ড চাইছে পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ করা হোক৷ আর সেই কারণে আগামী বছর থেকে পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে চলেছে৷


উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে- ক্লিক করুন 
সূত্রে খবর, পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই যাতে প্রশ্নপত্র ফাঁস না হয়ে যায়, তার জন্য প্রশ্নপত্রেই থাকবে উত্তরপত্র৷ অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লেখার যথেষ্ট জায়গা থাকবে৷ সোমবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহুয়া দাস৷ 
আগামী শিক্ষাবর্ষ থেকেই এই নতুন নিয়ম চালু হবে বলে জানিয়েছেন তিনি৷ মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় বিস্তারিত উত্তর লেখার বদলে মাল্টিপল চয়েস প্রশ্নের সংখ্যা বেশি৷ এই ব্যবস্থা চালু হলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যাবে বলে মনে করা হয়েছে সংসদ কর্তৃপক্ষ৷

এই পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন

আরও পড়ুন

WBCHSE HS 2026: উচ্চমাধ্যমিক পরীক্ষায় কড়া নিয়ম সংসদের, এই চার নিয়ম মানতে হবে পরীক্ষার্থীদের Primary Education Syllabus: পাঠ্য পুস্তকের প্রাথমিক থেকেই যুক্ত হচ্ছে AI, কবে থেকে শুরু হবে এই নতুন উদ্যোগ? HS 3rd Semester: শেষ হয়েছে প্রথম ধাপের উচ্চমাধ্যমিক, ফলপ্রকাশের আগে জেনে নিন গুরুত্বপূর্ণ খবর! School Holiday 2025: অক্টোবর মাসে ১৮ দিন একটানা বন্ধ থাকবে রাজ্যের বিদ্যালয় গুলি! কোন কোন তারিখে ছুটি? দেখে নিন এখনই WB Madhyamik Exam 2026: মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নতুন পোর্টাল চালু করল মধ্যশিক্ষা পর্ষদ! ভুল এড়াতে জেনে নিন বিস্তারিত