উচ্চমাধ্যমিক পাশে এয়ারফোর্স ও নেভিতে নিয়োগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের National Defence Academy and Naval Academy Examination (II) 2020- এর মাধ্যমে আর্মি, নেভি এবং এয়ারফোর্সে মোট 413 শূন্যপদে অফিসার পদে নিয়োগ করা হবে। যেকোন ভারতীয় অবিবাহিত তরুণরা আবেদনযোগ্য।

মোট শূন্যপদ- 

১) ন্যাশনাল ডিফেন্স একাডেমীতে ট্রেনিং দিয়ে চাকরির জন্য শূন্যপদ রয়েছে: 370 টি (আর্মি- 208 টি, নেভি- 42 টি, এয়ারফোর্স- 120 টি)।।

২) ন্যাভাল একাডেমিতে ট্রেনিং এর শূন্যপদ- 43 টি।

শিক্ষাগত যোগ্যতা-

১) ন্যাশনাল ডিফেন্স একাডেমী আর্মি শাখায় আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ।

২) ন্যাশনাল ডিফেন্স একাডেমীর ন্যাভাল উইং, এয়ারফোর্স এবং ইন্ডিয়ান ন্যাভাল একাডেমির 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে হলে অংক ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

আবশ্যিক যোগ্যতা- কেবলমাত্র অবিবাহিত তরুণ প্রাথীরা আবেদনযোগ্য।

বয়স- আবেদনকারীর জন্মতারিখ 2 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2005- এর মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে হবে দুটি পার্টে। পার্ট- ওয়ান ও পার্ট- টু। কিভাবে আবেদন করবেন সমস্ত নিয়মাবলী অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে।

আবেদন ফি- আবেদন ফি জমা দিতে হবে 100 টাকা। নেট ব্যাংকিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চালানের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- 6 জুলাই 2020 সন্ধ্যে 6 টার মধ্যে।

হেল্পলাইন নম্বর- 011-23385271/ 011-23381125/ 011-23098543। যেকোনো কাজের দিন সকাল 10 টা থেকে বিকেল 5 টার মধ্যে কল করতে পারেন।

Click this button to Apply Online-

Download Official Notification-

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ