জাতীয় শিক্ষা কাউন্সিলে ক্লার্ক নিয়োগ চলছে, কীভাবে আবেদন করবেন দেখুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

জাতীয় শিক্ষা কাউন্সিলে গ্রুপ-সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা NCTE- তে। পশ্চিমবঙ্গে পরীক্ষার সেন্টার রয়েছে।

মোট শূন্যপদ- ১৮ টি।

পদের নাম-

লোয়ার ডিভিশন ক্লার্ক: ৫ টি।

স্টেনোগ্রাফার গ্রেড-সি: ৩ টি।

স্টেনোগ্রাফার গ্রেড-ডি: ৬ টি।

অ্যাসিস্ট্যান্ট: ৩ টি।

ডাটা এন্ট্রি অপারেটর: ১ টি।

শিক্ষাগত যোগ্যতা-

লোয়ার ডিভিশন ক্লার্ক: যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ  বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

স্টেনোগ্রাফার গ্রেড-সি: যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। ইংরেজি বা হিন্দিতে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ১০০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।

স্টেনোগ্রাফার গ্রেড-ডি: যেকোন শাখায় উচ্চমাধ্যমিক পাশ। একটি প্রতিলিপি ১০ মিনিট টাইপ করতে হবে, প্রতি মিনিটে ৮০ টি শব্দ।

অ্যাসিস্ট্যান্ট: যেকোন শাখায় গ্রাজুয়েশন পাশ। সংশ্লিষ্ট বিষয়ে দু-বছরের অভিজ্ঞতা প্রয়োজন। কম্পিউটারে দক্ষ হতে হবে।

ডাটা এন্ট্রি অপারেটর: উচ্চ মাধ্যমিক পাশ। ডাটা এন্ট্রি স্পিড হতে হবে ১ ঘন্টায় ১৫ হাজার কি ডিপ্রেশন।

বয়স- ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন-

লোয়ার ডিভিশন ক্লার্ক: ১৯,৯০০- ৬৩,২০০/-

স্টেনোগ্রাফার গ্রেড-সি: ৩৫,৪০০- ১,১২,৪০০/-

স্টেনোগ্রাফার গ্রেড-ডি: ২৫,৫০০- ৮১,১০০/-

অ্যাসিস্ট্যান্ট: ৩৫,৪০০- ১,১২,৪০০/-

ডাটা এন্ট্রি অপারেটর: ২৫,৫০০- ৮১,১০০/-

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। প্রার্থীর একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেই আইডি থাকতে হবে।

আবেদন ফি-

অ্যাসিস্ট্যান্ট ও স্টেনোগ্রাফার গ্রেড-সি পদের ক্ষেত্রে আবেদন ফি ১,২৫০ টাকা। স্টেনোগ্রাফার গ্রেড-ডি, ডাটা এন্ট্রি অপারেটর ও লোয়ার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে আবেদন ফি ১,০০০ টাকা। এসসি, এসটি, শারীরিক প্রতিবন্ধী, NCTE কর্মী, মহিলা কর্মী ও ex servicemen এদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে না।

অনলাইনে আবেদন করার শেষ তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২০।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড-

Apply Now Online-

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা