পশ্চিম বর্ধমান জেলায় গ্রামীণ সম্পদ নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

100 দিনের কাজ ও প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার কাজ দেখাশোনার জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি, রানীগঞ্জ জামুরিয়া এলাকার প্রয়োজনীয় শূন্যপদে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে, 2020-2021 আর্থিক বর্ষে দৈনিক মজুরি ভিত্তিক গ্রামীন সম্পদ কর্মী নিয়োগ করা হবে।

পদের নাম- গ্রামীন সম্পদ কর্মী (Village Resource Person) বা VRP.

শিক্ষাগত যোগ্যতা- অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2020 তারিখের হিসাবে।

কয়েকটি শর্তাবলী-

১) আবেদনকারী জব কার্ডের কাজ করে থাকলে অগ্রাধিকার পাবেন।

২) আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত থাকতে হবে।

৩) মহিলা ও পূর্বে সামাজিক নিরীক্ষা কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

৪) আবেদনকারী কোনভাবেই গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, কর্মী ও সুপারভাইজার হওয়া চলবে না।

৫) কোন সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কাজে যুক্ত থাকলে আবেদনপত্র বাতিল করা হবে।

মজুরি- দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করতে হবে। প্রতিদিন মজুরি 408 টাকা। কাজ না হলে মজুরি নেই।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদনপত্র পূরণ করে পশ্চিম বর্ধমান জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অফিসে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর, তৃতীয় তল, অসামরিক প্রতিরক্ষা খবর (সিভিল ডিফেন্স বিল্ডিং), জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ, পশ্চিম বর্ধমান।

 আবেদনের শেষ তারিখ- 16 সেপ্টেম্বর, 2020.

আবেদনপত্রের সঙ্গে যে সব নথিপত্রের জেরক্স দিতে হবে-

জন্ম তারিখ এর শংসাপত্র, ভোটার কার্ড/ স্থায়ী বসবাসের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতার শংসাপত্র, জব কার্ড, স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত আছেন তার প্রমান পত্র।

এই সমস্ত নথিপত্র জেরক্স ও সঠিকভাবে পূরণ করা আবেদন পত্র একটি মুখ বন্ধ খামে ভরে উপরোক্ত ঠিকানাই পাঠাতে হবে।

আবেদনপত্র ডাউনলোড করুন-

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা