মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ, যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা দপ্তর। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করা যাবে। নিয়োগ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার জুভেনাইল জাস্টিস বোর্ডে।

বিজ্ঞপ্তি নম্বর- 354/DD/SW

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 08/10/2020

পদের নাম- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, অর্ডারলি (গ্রুপ-ডি)।

শিক্ষাগত যোগ্যতা- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাশ। এবং অর্ডারলি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাশ।

বয়স- উভয় পদের ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 অক্টোবর, 2020 তারিখের হিসাবে।

বেতন- লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে 11,880/- টাকা। এবং অর্ডারলি পদের ক্ষেত্রে বেতন প্রতি মাসে 7,000/- টাকা।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে নির্দিষ্ট ফরমেটে। দক্ষিণ দিনাজপুর জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পত্র সহ সমস্ত নথিপত্র যে মুখ বন্ধ খামে ভরে পাঠাবেন, ওই খামের উপরে লিখতে হবে Application for the post of……. (যে পদে আবেদন করছেন সেই পদের নাম)

আবেদন ফি- শূন্য।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- District Magistrate, Dakshin Dinajpur, P.O.- Balurghat, PIN- 733101.

আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ- 2 নভেম্বর, 2020.

অফিশিয়াল ওয়েবসাইট- CLICK HERE

EXAM BANGLA পশ্চিমবঙ্গের বিশ্বস্ত চাকরির খবরের ওয়েব পোর্টাল। সর্বদা সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাই প্রতিদিন নিত্যনতুন সরকারি চাকরির খবরের আপডেট এর জন্য আমাদের ওয়েব পোর্টালে প্রতিদিন নজর রাখুন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন