রাজ্যের কলেজে গ্রূপ-সি ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ, ইমেল -এর মাধ্যমে আবেদন করা যাবে

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের একটি কলেজে গ্রুপ-সি ও গ্রুপ-ডি (Casual Post) পদে  কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর কলেজে। জঙ্গিপুর কলেজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মহাবিদ্যালয়। এই গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কীভাবে আবেদন করবেন, তা বিস্তারিত আলোচনা করা হলো। Kalyani University affiliated Jangipur College Group- C & D Recruitment.

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ- 23/10/2020

পদের নাম- গ্রুপ-সি এবং গ্রুপ-ডি (non-teaching staff)

শিক্ষাগত যোগ্যতা-

গ্রুপ-সি: অন্তত উচ্চমাধ্যমিক পাশ।

গ্রুপ-ডি: অন্তত মাধ্যমিক পাশ।আবেদন পদ্ধতি- জঙ্গিপুর কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে নির্দিষ্ট ইমেল আইডির মাধ্যমে। কলেজের নির্দিষ্ট ইমেইল আইডিতে আবেদনকারীর সমস্ত নথিপত্র স্ক্যান করে পাঠাতে হবে।

নীচে দেওয়া ইমেল আইডি -তে সমস্ত ডকুমেন্টস স্ক্যান করে পাঠাতে হবে- principaljangipurcollege@gmail.com

আবেদনের শেষ তারিখ- বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার 7 দিনের মধ্যে আবেদন করতে হবে। “এই সময়” পত্রিকায় 23 অক্টোবর, 2020 তারিখ প্রথমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জঙ্গিপুর কলেজ। 23 অক্টোবর থেকে আগামী 7 দিনের মধ্যে (ছুটির দিন বাদে) আবেদন করতে হবে।

অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন-

অফিশিয়াল ওয়েবসাইট- CLICK HERE

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন