রাজ্যের পরিবহন দপ্তরে 1067 শূন্যপদে কর্মী নিয়োগ

Published By: ExamBangla.com | Published On:
Share:
2021 বিধানসভা ভোটের আগে রাজ্যের পরিবহন ও নগরোন্নয়ন দপ্তরে মোট 1067 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নিয়োগ করা হবে পুরসভার গ্রুপ-ডি, ক্লার্ক, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে। পরিবহন দপ্তর এর গাড়ির চালক ও কন্ডাক্টর নিয়োগ করা হবে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যের পরিবহন বিভাগে 487 জন ড্রাইভার, 394 জন কন্ডাক্টর নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক। তবে আপনার কর্ম দক্ষতার উপর ভিত্তি করে আগামী দিনে রিনুয়াল করা হবে। এছাড়াও পুর- নগরোন্নয়ন দপ্তরের প্রায় 200 র বেশি কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনে। এছাড়াও কলকাতা পুরসভা, পাঁশকুড়া পৌরসভা, নবদ্বীপ পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে।
দুর্গাপুর পৌরসভা (গ্রুপ-ডি, ক্লার্ক, ইঞ্জিনিয়ার)- 161.
কলকাতা পুরসভা (ভেটেরেনারী অফিসার)- 3.

পাঁশকুড়া পৌরসভা- 12.
নবদ্বীপ পৌরসভা- 10.
এছাড়াও নবান্ন সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই রাজ্যের কৃষি দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। 
 
রাজ্য সরকারের উদ্দেশ্য 2021 সালের বিধানসভা ভোটের আগেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। ফলে রাজ্যের চাকরিপ্রার্থীরা আশার আলো দেখছেন। এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা