রাজ্যের স্কুলে গ্রূপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের একটি স্কুলে গ্রুপ-ডি স্থায়ী পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে। নিয়োগ করা হবে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলে। ক্যালকাটা ব্লাইন্ড স্কুল হলো পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। West Bengal Group- D Recruitment

পদের নাম- সুইপার (গ্রুপ-ডি)।

এই পদটি জেনারেল প্রার্থীদের জন্য সংরক্ষিত। যেহেতু পদটি জেনারেল প্রার্থীদের জন্য সংরক্ষিত তাই যেকোন কাস্টের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়স- বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 ডিসেম্বর, 2020 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা (SC/ ST/ PH) সরকারি নিয়ম অনুযায়ী বয়স সীমায় ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা- সরকার অনুমোদিত যেকোনো বিদ্যালয় থেকে অন্তত অষ্টম শ্রেণী পাশ। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।

বেতন- পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ-ডি কর্মীর মতো‌ বেতন পাবেন।

আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। আবেদন পত্রের ফরম্যাট বা বায়ো ডাটা নিজেকেই তৈরী করতে হবে, আবেদনপত্রের নির্দিষ্ট কোনো ফরম্যাট স্কুলের তরফ থেকে প্রকাশ করা হয়নি। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্র বা প্রিন্ট আউট করা বায়ো ডাটার সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ 16 ডিসেম্বর, 2020।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- To the Principal, Calcutta Blind School, 643, D.H.road, P.O.- Behala, Kolkata –700034

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা