রাজ্যে ক্লার্ক, গ্রূপ-ডি ও শিক্ষক স্থায়ী পদে নিয়োগ

Published By: ExamBangla.com | Published On:
Share:

তিনটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লার্ক, গ্রুপ ডি ও শিক্ষক স্থায়ী পদে কর্মী‌ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন। মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে।

১) রাজ্যে ৮৫৮ শূন্যপদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ। নিয়োগ কবে পশ্চিমবঙ্গে মিউনিসিপাল সার্ভিস কমিশন।

পদের নাম- কঞ্জারভেন্সী মজদুর।

শিক্ষাগত যোগ্যতা- বাংলা এবং ইংরেজি ভাষা পড়তে ও লিখতে জানতে হবে। অর্থাৎ যেকোনো শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন।

বয়স- ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং মেইল আইডি থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২০।

২) রাজ্যের স্কুলে ক্লার্ক ও সহ শিক্ষক স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে ছেলে-মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে বীরভূম জেলার শ্রীশ্রীরামকৃষ্ণ সত্যানন্দ দৃষ্টিদীপ শিক্ষা নিকেতন- এ। (Sponsored by Government of West Bengal).

পদের নাম- ক্লার্ক কাম টাইপিস্ট ও সহ-শিক্ষক।

শিক্ষাগত যোগ্যতা- বিভিন্ন পদ অনুযায়ী মাধ্যমিক পাশ/ উচ্চমাধ্যমিক পাশ।

বয়স- সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

আবেদন করতে হবে অফলাইনে।

আবেদনের শেষ তারিখ- ২৮ আগস্ট ২০২০।

৩) কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে পরিবেশ বন্ধু এবং ডোম পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

মোট শূন্যপদ- ৯৩।

শিক্ষাগত যোগ্যতা- Must be strong and physically fit. Must be able to perform outdoor duties smoothly.

বয়স- সর্বোচ্চ 40 বছরের মধ্যে।

আবেদন করতে হবে অনলাইনে।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট ২০২০।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা