রাজ্যে প্রায় 17 হাজার শূন্য পদে কম্পিউটার শিক্ষক নিয়োগ (Computer Teacher in WB)

Published By: ExamBangla.com | Published On:
Share:

রাজ্যের স্কুলগুলিতে প্রায় 17 হাজার শূন্যপদে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। প্রতিটি স্কুলে একজন করে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে। স্কুলের ছাত্র-ছাত্রীদের কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। তাই প্রচুর কম্পিউটার শিক্ষক প্রয়োজন হবে। এর জন্য একসাথে 17 হাজার শূন্যপদে কম্পিউটার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। সূত্রের খবর, রাজ্যে প্রায় 5-6 হাজার আইসিটি শিক্ষক রয়েছেন। তাদের সবাইকে এর অধীনে আনা সম্ভব নয়, কারণ অনেকেই স্নাতক পাশ নন। আবার অনেকের মাত্র ছয় মাসের কম্পিউটার ট্রেনিং রয়েছে। কিন্তু যাদের প্রয়োজনীয় যোগ্যতা রয়েছে তাদেরকে এর অধীনে আনার চেষ্টা করা হবে।

রাজ্যের স্কুলগুলিতে  কম্পিউটার শিক্ষক নিয়োগ নিয়ে মন্ত্রীসভার ছাড়পত্র পাওয়া গেলেই রাজ্য সরকারের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কিন্তু তার আগেই এই আইসিটি শিক্ষকদের এর অধীনে আনার প্রক্রিয়া শুরু হবে। নতুন কম্পিউটার শিক্ষকদের  SSC- র মাধ্যমে নিয়োগ করা হবে ? নাকি অন্য কোন বোর্ডের মাধ্যমে হবে তা ঠিক হয়নি। এই নিয়োগ হবে স্থায়ী পদে। তবে তাঁদের কনসলিডেটেড পে দেওয়া হবে বলে জানা গেছে।

আগে এই কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হতো সরকার অধীনস্থ সংস্থা ওয়েবেল থার্ড পার্টি বেসরকারি সংস্থার মাধ্যমে। কিন্তু সরকারি অর্থ তৃতীয় পক্ষের মাধ্যমে শিক্ষকদের হাতে পৌঁছায় সেটা অনেকটাই কমে যাচ্ছিল। তাই কোন থার্ডপার্টি সংস্থা ছাড়াই সরাসরি সরকারিভাবে কম্পিউটার শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল শিক্ষা দপ্তর। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে এখনও জানা যায়নি। আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড (pdf) | যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে? যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন উচ্চ মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2026 PDF | WBCHSE HS English Question Paper 2026 PDF Download