বৃহস্পতিবার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও সবুজ জাগাও, সবুজের মাঝে পরিবেশ বাঁচাও’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘােষণা করলেন, রাজ্যে আসছে মাইক্রোসফট, উইপ্রাে। বাংলার তাঁতিদের জনকল্যাণে কাজ করতে আসছে মাইক্রোসফট।
WhatsApp Channel
15,000+ Students Joined
Follow
Telegram Channel
50,000+ Students Joined
Join
এদিন মমতা বলেন, ‘আপনাদের একটা সুখবর দিই, রাজ্যে আসছে উইপ্রাে’। ৫০ একর জমিতে গড়ে উঠবে উইপ্রাে- র দপ্তর। ১০ হাজার যুবক-যুবতীরা কাজ পাবে। ১০০ একর জমিতে ইতিমধ্যেই গড়ে তােলা হয়েছে সিলিকন ভ্যালি।
উইপ্রাের সঙ্গে রাজ্যে আসছে মাইক্রোসফট কোম্পানি। তিনি আরও বলেন, ‘মাইক্রোসফটও আসছে, রাজ্যে ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করবে তারা’। নদিয়ায় থেকে কাজ শুরু করবে মাইক্রোসফট। এবারে দেখার এই ঘোষণা কতটা কার্যকর হয়।
#সংগৃহীত