Teacher Recruitment: নিয়োগের দাবিতে পথে নামলো চাকরিপ্রার্থীদের ১০ টি সংগঠন!

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যে নিয়োগ নেই! দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার রাজ্যের চাকরিপ্রার্থীরা। বহুবার হয়েছে প্রতিবাদ, বিক্ষোভ, অনশন। কেবল প্রতিশ্রুতি মিলেছে বিনিময়ে। বদলায়নি চাকরির পরিস্থিতি। এবার ফের প্রতিবাদে সোচ্চার চাকরিপ্রার্থীরা। এদিন পথে নামলো চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন। মিছিলে পা মেলালেন রাজ্যের অসংখ্য চাকরিপ্রার্থী।

একজোট হয়ে পথে নেমেছেন এ রাজ্যের চাকরিপ্রার্থীরা। একটাই দাবি নিয়োগ হোক। এদিন চাকরিপ্রার্থীদের মিছিল এগোলো শিয়ালদা, হাওড়া ও কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি অ্যাভিনিউ এর দিকে। সেখানে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। মিছিলে অংশগ্রহণ করলেন ২০১৪ সালের প্রাথমিক, গ্রুপ ডি, SLST প্রার্থীরা। এছাড়া মিছিলে অংশ নিলেন ২০০৯ সালের প্যানেলে নাম না থাকা দক্ষিণ চব্বিশ পরগনার চাকরিপ্রার্থীরা।

চাকরির খবরঃ ১১ হাজার শূন্যপদে হাবিলদার ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

এর আগেও মহামিছিলের আয়োজন করেন চাকরিপ্রার্থীরা। এছাড়া নিয়োগের দাবিতে আন্দোলন, বিক্ষোভ, অনশন তো চলছেই। বলপূর্বক সেই আন্দোলন ভাঙা থেকে জোর করে প্রত্যাহার। অভিযোগ ওঠে রাজ্য প্রশাসনের দিকে। এদিনের একজোট হওয়া চাকরিপ্রার্থীদের বক্তব্য, আগামী দিনেও মহামিছিলের আয়োজন করা হবে। স্বচ্ছ পথে নিয়োগের দাবিতে বারবার একজোট হবেন তাঁরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন NPCIL এ ৩৩০ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ IFFCO তে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন