২০১৪ প্রাথমিক শিক্ষক নিয়োগেও দুর্নীতি! মামলা হলো কলকাতা হাইকোর্টে

Published By: Madhumita Pal | Published On:
Share:

প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে হাইকোর্টে একটা বড় ধাক্কা খেলো রাজ্য। এদিন হাইকোর্টে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের জনস্বার্থ মামলায় রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী এক মাসের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার আদেশ দিলো এই বেঞ্চ।

জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন এক রাজনৈতিক নেতা তাপস ঘোষ। ২০১৪ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগে কেন মেধাতালিকা প্রকাশ করা হয়নি, নাকি টাকার কারসাজিতে ভিতরে ভিতরে সব কিছু করা হয়েছে, এইসব তথ্য উৎঘাটনে গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআইকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন মামলাকারী নেতা।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি চাকরি

কিন্তু এদিন হাইকোর্টে রাজ্যের তরফে বক্তব্য ছিল, এত বছর পর এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করায় তা গ্রহণযোগ্য নয়। মামলাটিকে খারিজ করার আবেদন জানায় রাজ্য। কিন্তু রাজ্যের এই আবেদনই খারিজ হয়ে যায় কোর্টে। প্রধান বিচারপতি বলেন, মামলাটির বিপুল গ্ৰহণ যোগ্যতা রয়েছে এবং আরও বলেন, আগামী ১৬ আগস্ট, ২০২২ -এ এই মামলার পরবর্তী শুনানি হবে। এবং মামলাকারীদের প্রশ্নের সদুত্তর পেতেই রাজ্যকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। সবমিলিয়ে ২০১৪ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগেও দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা