চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

SSC | CGL ও CHSL পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করলো এসএসসি! কবে পরীক্ষা? জেনে নিন বিস্তারিত

Madhumita Pal
---Advertisement---

স্টাফ সিলেকশন কমিশন (SSC) এর তরফে প্রকাশ পেল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিশন (CGL) ২০২২ Tier-ll ও কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন (CHSL) ২০২২ Tier-I পরীক্ষার নির্ঘণ্ট। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে (ssc.nic.in) প্রকাশ পেয়েছে দিনক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি।

সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্টাফ সিলেকশন কমিশন জানিয়েছে, ২০২২ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল একজ়ামিনেশন Tier-II শুরু হতে চলেছে আগামী ২ মার্চ ২০২৩ থেকে চলবে আগামী ৭ মার্চ ২০২৩ পর্যন্ত। (২/৩/২০২৩ – ৭/৩/২০২৩)। অন্যদিকে ২০২২ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল একজ়ামিশন Tier-I শুরু হতে চলেছে আগামী ৯ মার্চ ২০২৩ থেকে চলবে ২১ মার্চ ২০২৩ পর্যন্ত। (৯/৩/২০২৩ – ২১/৩/২০২৩)। প্রসঙ্গত, এসএসসির সিজিএল ও সিএইচএসএল পরীক্ষা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ

join Telegram

জানানো হয়েছে, যে সকল পরীক্ষার্থীরা চলতি বছরের এসএসসি সিজিএল (CGL) ও সিএইচএসএল (CHSL) পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন তাঁদের অ্যাডমিট কার্ড অতি শীঘ্রই কমিশনের রিজিওনাল ওয়েবসাইটে আপলোড করা হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশ্যই ফলো করবেন পরীক্ষার্থীরা।

FB Join

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ