WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

নবান্ন স্কলারশিপ 2026: আবেদন করলে ১০ হাজার টাকা স্কলারশিপ পাওয়া যাবে

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের ছাত্র- ছাত্রীদের জন্য নবান্ন বা উত্তরকন্যা একটি অতি পরিচিত সরকারি স্কলারশিপ। প্রতিবছর মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে রাজ্যের হাজার হাজার শিক্ষার্থীকে এই স্কলারশিপের টাকা প্রদান করা হয়। মাধ্যমিক পাসের পর থেকেই এই স্কলারশিপে আবেদন শুরু হয়। স্নাতক পাস করা পর্যন্ত এখানে আবেদন করা যায়। যোগ্য পড়ুয়াদের এককালীন ১০ হাজার টাকা আর্থিক সুবিধা দেওয়া হয়। সম্প্রতি চলতি শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের জন্যে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। কিভাবে আবেদন করবেন ও সেই সঙ্গে আরো খুঁটিনাটি নিয়ে বিস্তারিত জানবো

নবান্ন স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম
নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
স্কলারশিপের ধরন সরকারি
প্রদানকারী সংস্থা
মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল
টাকার পরিমাণ ১০,০০০ টাকা
আবেদন শুরু/ শেষ চলছে
আবেদন পদ্ধতি
এখন মূলত অনলাইন
অফিসিয়াল ওয়েবসাইট

উত্তরকন্যা স্কলারশিপ 2026

নবান্ন স্কলারশিপ

উত্তরকন্যা স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপেরই অন্য একটি নাম। উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে এই স্কলারশিপ উত্তরকন্যা এবং দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য এটি নবান্ন স্কলারশিপ নামে পরিচিত। যে সমস্ত পড়ুয়ারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (SVMCM) যোগ্যতা অর্জন করতে পারেন না, তাদের জন্য এটি একটি বড় সুযোগ।

---Advertisement---

নবান্ন স্কলারশিপ কত নাম্বার

মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস ন্যূনতম ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। তবে ৬০%-এর বেশি নম্বর থাকলে আবেদন করা যাবে না (কারণ সেক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যায়)।
স্নাতক পাস অন্তত ৫০% নম্বর থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  • রাজ্য সরকার অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
  • বর্তমানে অন্য কোন স্কলারশিপের সুবিধা পাওয়া চলবেনা।

নবান্ন স্কলারশিপ কত টাকা পাওয়া যায়

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপে ক্লাস অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ভিন্ন অংকের টাকা প্রদান করা হয়।

  • মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সাধারণ স্নাতক পাশে আবেদনকারীদের ১০ হাজার টাকা দেওয়া হয়।
  • বিভিন্ন প্রফেশনাল কোর্স (ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, নার্সিং) আবেদনকারীদের ১২ হাজার টাকা দেওয়া হয়।

নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি

বর্তমানে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক করা হয়েছে। নিচে ধাপগুলো দেওয়া হলো-
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cmrf.wb.gov.in-এ যান।
২) Click here for new registration এ ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন । রেজিস্ট্রেশন সম্পন্ন হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
৩) এগুলি দিয়ে লগ-ইন করুন।
৪) আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করুন।
৫) সমস্ত প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করুন।
৬) একবার Preview করে আবেদন জমা করুন।

নবান্ন স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে?

অনলাইনে আবেদনের সময় নিচের নথিপত্রগুলো স্ক্যান করে আপলোড করতে হবে:

  • শেষ পরীক্ষার মার্কশিট।
  • বর্তমান কোর্সে ভর্তির রসিদ।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  • আধার কার্ড।
  • ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি।
  • এমএলএ বা এমপির সুপারিশপত্র।
  • সেলফ ডিক্লারেশন বা স্ব-ঘোষণা পত্র।
  • কালার পাসপোর্ট সাইজ ছবি।
---Advertisement---

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ১০টি স্কলারশিপের খবর দেখে নিন 

নবান্ন স্কলারশিপ 2026 last date

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ এ আবেদনের জন্য বছরে কোন নির্দিষ্ট সময় সীমা নেই। সারা বছরই আবেদন করা যায়। তবে ছাত্রছাত্রীদের উচিত পাস করার পর বেশি দেরি না করে দ্রুত আবেদন করা।

নবান্ন স্কলারশিপ হেল্পলাইন

  • অফিসিয়াল হেল্পলাইন নম্বর: (০৩৩) ২২১৫-১৯০২
  • নবান্ন অফিসের ঠিকানা: সহকারী সচিব, মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘নবান্ন’, ৩২৫, শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া -৭১১১০২।
  • উত্তরকন্যা অফিসের ঠিকানা: মুখ্যমন্ত্রীর কার্যালয়, ‘উত্তরকন্যা’
    পোস্ট – স্যাটেলাইট টাউনশিপ, ফুলবাড়ি,
    জলপাইগুড়ি – ৭৩৪ ০১৫।
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ