চাকরির খবর মাধ্যমিক সাজেশন ২০২৬New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

যুব সাথী প্রকল্প | কীভাবে আবেদন করবেন দেখে নিন

---Advertisement---

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘যুব সাথী প্রকল্প’। চাকরির প্রস্তুতির সময় আর্থিক অনিশ্চয়তা যাতে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই এই প্রকল্পের মাধ্যমে মাসিক ভাতা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রকল্পটি নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে- কে এই ভাতা পাবেন? মেয়েরা আবেদন করতে পারবেন কি না? ফর্ম কোথা থেকে পাওয়া যাবে? কী কী ডকুমেন্ট লাগবে ইত্যাদি। এই প্রতিবেদনে যুব সাথী প্রকল্প সংক্রান্ত ফর্ম ডাউনলোড, যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও কারা এই সুবিধা পাবেন- সব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হল আজকের এই প্রতিবেদনে।

যুব সাথী প্রকল্প

রাজ্য সরকারের এই নতুন কল্যাণমূলক প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকার যুবসমাজকে সাময়িক আর্থিক সহায়তা দেওয়া। অন্তর্বর্তী বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল এবং পরে মুখ্যমন্ত্রীর তরফে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা, যা প্রাথমিকভাবে ভাবা সময়ের তুলনায় কিছুটা আগেই শুরু হচ্ছে।

এই প্রকল্পের আওতায় যোগ্য যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত- এই দুইয়ের মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

---Advertisement---

যুব সাথী প্রকল্প কারা পাবে?

এই প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি নির্দিষ্ট যোগ্যতার শর্ত রাখা হয়েছে।

  • আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
  • ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই বর্তমানে বেকার হতে হবে। কোনও সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • রাজ্যের কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প (যেমন- লক্ষ্মীর ভাণ্ডার বা কৃষক পেনশন) -এর সুবিধাভোগীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে যাঁরা মেধাভিত্তিক বা শিক্ষামূলক স্কলারশিপ পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩টি জেলার চাকরির খবর দেখে নিন

যুব সাথী প্রকল্প মেয়েরা পাবে?

হ্যাঁ, যুব সাথী প্রকল্পে মেয়েরাও সমানভাবে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে নারী-পুরুষের মধ্যে কোনও ভেদাভেদ রাখা হয়নি। যদি কোনও মহিলা আবেদনকারী নির্ধারিত বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও বেকার থাকার শর্ত পূরণ করেন, তাহলে তিনিও মাসিক ভাতার জন্য যোগ্য হবেন।

যুব সাথী প্রকল্প কারা পাবে না?

সবাই এই প্রকল্পের সুবিধা পাবেন না। যুব সাথী প্রকল্পের আওতার বাইরে থাকবেন-

  • যাঁরা বর্তমানে কোনও চাকরিতে যুক্ত।
  • যাঁরা রাজ্যের অন্য নির্দিষ্ট সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী, (যেমন- লক্ষ্মীর ভাণ্ডার কৃষক পেনশন)।
  • যাঁদের বয়স ২১ বছরের কম বা ৪০ বছরের বেশি।

এই শর্তগুলির মধ্যে পড়লে যুব সাথী প্রকল্পে আবেদন গ্রহণ করা হবে না।

যুব সাথী প্রকল্প আবেদন প্রক্রিয়া

প্রাথমিকভাবে পুরোপুরি অনলাইন আবেদন ব্যবস্থা এখনও চালু করা হয়নি। তবে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এই ক্যাম্পগুলি বসবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। আবেদনকারীরা সেখানে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। পাশাপাশি, রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনপত্র পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

যুব সাথী প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে?

আবেদন জমা দেওয়ার সময় কিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে-

  • আধার কার্ড।
  • মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (Direct Benefit Transfer-এর জন্য)।
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  • সক্রিয় মোবাইল নম্বর।

উপরোক্ত ডকুমেন্টস যাচাইয়ের পরেই যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করা হবে এবং তারপর ভাতা প্রদান শুরু হবে।

যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যুব সাথী প্রকল্পের ফর্ম প্রকাশ করা হয়েছে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে যুব সাথী প্রকল্পের ফর্ম ডাউনলোড করতে পারবেন।

---Advertisement---

যুব সাথী প্রকল্প form download: ক্লিক করে ফর্ম ডাউনলোড করুন

যুব সাথী প্রকল্প FAQ

যুব সাথী প্রকল্প কী?

যুব সাথী প্রকল্প হল রাজ্য সরকারের একটি নতুন কল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে। এর উদ্দেশ্য চাকরির প্রস্তুতির সময় আর্থিক চাপ কমানো।

যুব সাথী প্রকল্পে মাসে কত টাকা ভাতা পাওয়া যাবে?

এই প্রকল্পে যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন। চাকরি পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হতে পারে।

যুব সাথী প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?

যাঁরা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ এবং বর্তমানে বেকার তাঁরাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।

যুব সাথী প্রকল্পে মেয়েরা কি আবেদন করতে পারবেন?

হ্যাঁ, যুব সাথী প্রকল্পে মেয়েরাও সমানভাবে আবেদন করতে পারবেন। নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করলে নারী আবেদনকারীরাও মাসিক ভাতা পাওয়ার সুযোগ পাবেন।

যুব সাথী প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে?

আবেদনের সময় আধার কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর লাগবে। নথি যাচাইয়ের পরেই আবেদন গ্রহণ করা হবে।

যুব সাথী প্রকল্পের ফর্ম কোথা থেকে পাওয়া যাবে?

প্রাথমিকভাবে আবেদন নেওয়া হবে বিশেষ ক্যাম্পের মাধ্যমে, যা ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। পরে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে ফর্ম পাওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ WBSSC গ্রুপ- সি ও গ্রুপ- ডি প্র্যাকটিস সেট

---Advertisement---
স্কলারশিপ
WBSSC Gr. C D বই
জেনারেল নলেজ