চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

Railway Group D Practice Set in Bengali (Set 6) | রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর

Debasish Ghosh
---Advertisement---

প্রকাশ করা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (৬)। রেলের বর্তমান সিলেবাস অনুযায়ী সাধারণ বিজ্ঞান, গণিত, রিজনিং এবং জিকে মিলিয়ে মোট ১০০টি নতুন প্রশ্নোত্তর রাখা হয়েছে। এগুলি কেবল আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় নয়, বরং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আদর্শ ভাবে তৈরি। তাই দৈনিক এরকম প্র্যাকটিস সেট অভ্যেস করলে তার চেয়ে ভালো প্রস্তুতি আর কিছু হতে পারে না।

Railway Group D Practice Set in Bengali

আজকের এই সেটে কোন কোন টপিক থেকে কোন প্রশ্নোত্তর গুলি গুরুত্বপূর্ণ তা একে একে দেখে নেয়া যাক। আর এরকম শিক্ষা, চাকরি ও পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নোত্তর

বিষয় প্রশ্ন সংখ্যা
সাধারণ বিজ্ঞান 25 টি
গণিত 25 টি
রিজনিং 30 টি
GK & CA 20 টি
---Advertisement---

জেনারেল সায়েন্স

  1. রক্তে হিমোগ্লোবিন তৈরিতে কোন ধাতু সাহায্য করে?
    উত্তর: আয়রন (লোহা)।
  2. একটি বস্তুর ভর ১০ কেজি হলে চাঁদে তার ভর কত হবে?
    উত্তর: ১০ কেজি (ভর স্থানভেদে পরিবর্তন হয় না, ওজন পরিবর্তন হয়)।
  3. কোন কোষীয় অঙ্গাণুকে ‘কোষের আত্মঘাতী থলি’ বলা হয়?
    উত্তর: লাইসোজোম।
  4. তড়িৎ ক্ষমতার (Electric Power) একক কী?
    উত্তর: ওয়াট (Watt)।
  5. আধুনিক পর্যায় সারণিতে ‘নিষ্ক্রিয় গ্যাস’ গুলি কোন গ্রুপে অবস্থিত?
    উত্তর: গ্রুপ ১৮।
  6. শব্দের উচ্চতা (Loudness) কিসের ওপর নির্ভর করে?
    উত্তর: বিস্তার (Amplitude)।
  7. কোন লেন্স ব্যবহার করে ‘মায়োপিয়া’ বা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়?
    উত্তর: অবতল লেন্স (Concave lens)।
  8. রান্নার গ্যাসের (LPG) প্রধান উপাদান কী কী?
    উত্তর: প্রোপেন ও বিউটেন।
  9. সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি?
    উত্তর: পটাশিয়াম।
  10. মানবদেহের বৃহত্তম পেশি কোনটি?
    উত্তর: গ্লুটিয়াস ম্যাক্সিমাস।
  11. গ্যালভানাইজেশনে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?
    উত্তর: দস্তা (Zinc)।
  12. অ্যালকেনের (Alkane) সাধারণ রাসায়নিক সংকেত কী?
    উত্তর: C_nH_{2n+2}।
  13. পুষ্পহীন উদ্ভিদের কী বলা হয়?
    উত্তর: ক্রিপ্টোগ্যাম।
  14. শব্দের বেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে?
    উত্তর: কঠিন মাধ্যমে (ইস্পাত)।
  15. কার্য করার সামর্থ্যকে কী বলে?
    উত্তর: শক্তি।
  16. পিউরিফায়ারে জলকে জীবাণুমুক্ত করতে কোন রশ্মি ব্যবহৃত হয়?
    উত্তর: অতিবেগুনি (UV) রশ্মি।
  17. কোন হরমোনকে ‘আপৎকালীন হরমোন’ বলা হয়?
    উত্তর: অ্যাড্রিনালিন।
  18. বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?
    উত্তর: R = 2f।
  19. সুষম খাদ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট-এর অনুপাত কত হওয়া উচিত?
    উত্তর: ৪:১:১।
  20. পিতল কোন দুটি ধাতুর সংকর?
    উত্তর: তামা ও দস্তা।
  21. কোন যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়?
    উত্তর: ডায়নামো।
  22. উদ্ভিদ কোন কলার মাধ্যমে মাটি থেকে জল পরিবহন করে?
    উত্তর: জাইলেম।
  23. একটি প্রোটন ও একটি ইলেকট্রনের আধানের প্রকৃতি কেমন?
    উত্তর: সমান কিন্তু বিপরীতধর্মী।
  24. আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও।
    উত্তর: রামধনু।
  25. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত?
    উত্তর: ৩১ জোড়া।
---Advertisement---

গণিত

  1. দুটি সংখ্যার গসাগু ১২ এবং লসাগু ৭২০। একটি সংখ্যা ৬০ হলে অপরটি কত?
    উত্তর: ১৪৪।
  2. বার্ষিক ১০% সুদে ২ বছরের জন্য ১৫০০০ টাকার চক্রবৃদ্ধি সুদ কত?
    উত্তর: ৩১৫০ টাকা।
  3. একটি ঘনকের বাহু ২০% বৃদ্ধি পেলে তার আয়তন কত শতাংশ বাড়বে?
    উত্তর: ৭২.৮%।
    যদি A:B = ২:৩ এবং B:C = ৫:৭ হয়, তবে A:C কত?
    উত্তর: ১০:২১।
  4. একটি খুটির ১/৪ অংশ কাদায় ও ১/৩ অংশ জলে আছে। বাকি ৫ মিটার উপরে থাকলে খুটির দৈর্ঘ্য কত?
    উত্তর: ১২ মিটার
  5. ৪০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ১০ জন নতুন ছাত্র আসায় গড় বয়স ০.২ বছর বেড়ে গেল। নতুন ছাত্রদের গড় বয়স কত?
    উত্তর: ১৬ বছর।
  6. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস পেলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে?
    উত্তর: ১% হ্রাস।
  7. ৩৬ কিমি/ঘণ্টাকে মিটার/সেকেন্ডে প্রকাশ করো।
    উত্তর: ১০ মি/সেকেন্ড।
  8. (x + y) = ৭ এবং xy = ১০ হলে x^২ + y^২ এর মান কত?
    উত্তর: ২৯।
  9. একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা ৮ হলে প্রতিটি বহিঃকোণের মান কত?
    উত্তর: ৪৫°।
  10. একটি ট্রেন ৯০০ মিটার প্ল্যাটফর্মকে ৩০০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কিমি হলে ট্রেনের দৈর্ঘ্য কত?
    উত্তর: ৩৬০০ মিটার।
  11. (১০৬)^২ – (৯৪)^২ এর মান কত?
    উত্তর: ২৪০০।
  12. একটি ঘড়ি ৪৫০ টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
    উত্তর: ৫৪০ টাকা।
  13. দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩:৪ হলে ক্ষেত্রফলের অনুপাত কত?
    উত্তর: ৯:১৬।
  14. ৫০০ টাকার উপর ২০% এবং ১০% পরপর ছাড় দিলে মোটের ওপর কত শতাংশ ছাড় পাওয়া যাবে?
    উত্তর: ২৮%।
  15. এক ব্যক্তি একটি কাজ ১২ দিনে এবং অন্যজন ২৪ দিনে করে। তারা একসাথে কাজটি কত দিনে করবে?
    উত্তর: ৮ দিনে।
  16. ০.১৬ এর বর্গমূল কত?
    উত্তর: ০.৪।
  17. একটি সংখ্যার ২০% যদি ৮০ হয়, সংখ্যাটি কত?
    উত্তর: ৪০০।
  18. একটি খুটির ১/৪ অংশ কাদায় ও ১/৩ অংশ জলে আছে। বাকি ৫ মিটার উপরে থাকলে খুটির দৈর্ঘ্য কত?
    উত্তর: ১২ মিটার।
  19. দুটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং গসাগু ৬ হলে সংখ্যা দুটির যোগফল কত?
    উত্তর: ৫৪।
  20. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১০ সেমি এবং ভূমি ৮ সেমি হলে ক্ষেত্রফল কত?
    উত্তর: ২৪ বর্গ সেমি।
  21. কোনো সংখ্যার বর্গের থেকে ১০ বিয়োগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
    উত্তর: ১০।
  22. একটি ডজন পেন্সিলের দাম ৭২ টাকা হলে ১৫টি পেন্সিলের দাম কত?
    উত্তর: ৯০ টাকা।
  23. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। বর্তমানে পিতার বয়স কত?
    উত্তর: ৩৭ বছর।
  24. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০০ বর্গ মিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত?
    উত্তর: ১০ মিটার।
  25. ২৫ এর বর্গমূলের ঘন কত?
    উত্তর: ১২৫।

আরও পড়ুনঃ রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট (৩)

জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং

  1. সিরিজটি সম্পূর্ণ করো: ২, ৫, ১০, ১৭, ২৬, ?
    উত্তর: ৩৭ (নিয়ম: +৩, +৫, +৭, +৯, +১১)।
  2. এনালজি: ভারত : নয়া দিল্লি :: ভুটান : ?
    উত্তর: থিম্পু।
  3. যদি ‘WATER’ কে ‘XBUFS’ লেখা হয়, তবে ‘FIRE’ কে কী লেখা হবে?
    উত্তর: GJSF।
  4. বিজোড়টি বাছুন: কীবোর্ড, মাউস, হার্ডডিস্ক, এমএস অফিস।
    উত্তর: এমএস অফিস (সফটওয়্যার)।
  5. রক্তের সম্পর্ক: রাহুল একটি ছেলেকে দেখিয়ে বলল, “সে আমার বাবার একমাত্র মেয়ের ছেলে।” রাহুল ছেলেটির কে?
    উত্তর: মামা।
  6. ইংরেজি বর্ণমালায় বামদিক থেকে ১০ম বর্ণের বামদিকে ৩য় বর্ণ কোনটি?
    উত্তর: G।
  7. ভেন চিত্র: হাতি, বাঘ, পশুপাখি।
    উত্তর: একটি বড় বৃত্তের ভেতরে দুটি আলাদা বৃত্ত।
  8. লজিক: ৪ : ৬৪ :: ৫ : ?
    উত্তর: ১২৫ (কিউব)।
  9. ঘড়িতে ৪টে ৩০ মিনিট। মিনিটের কাঁটা উত্তর দিকে থাকলে ঘণ্টার কাঁটা কোন দিকে?
    উত্তর: উত্তর-পূর্ব।
  10. বিবৃতি: সব পেন খাতা। সব খাতা সাদা। সিদ্ধান্ত: সব পেন সাদা। এটি কি সঠিক?
    উত্তর: হ্যাঁ।
  11. যদি ‘+’ মানে ‘বিয়োগ’ এবং ‘-‘ মানে ‘গুণ’ হয় তবে ১০ – ৫ + ৮ = কত?
    উত্তর: ৪২।
  12. প্রতিবিম্ব: ‘MATH’।
    উত্তর: HTAM (উল্টো)।
  13. ডিকশনারি অনুযায়ী ৩য় শব্দ কোনটি? (Apple, Apply, Application, Ape)
    উত্তর: Application.
  14. ভুল সংখ্যাটি খুঁজো: ১, ৪, ৯, ১৬, ২০, ৩৬।
    উত্তর: ২০ ।
  15. মিসিং লেটার: ab_ ba _
    উত্তর: b, a, b, a।
  16. এনালজি: ধোঁয়া : দূষণ :: যুদ্ধ : ?
    উত্তর: ধ্বংস।
  17. ৫ জন সারিতে উত্তর দিকে মুখ করে বসা। A হল B-এর ডানদিকে এবং C-এর বামদিকে। মাঝখানে কে?
    উত্তর: A।
  18. আজ মঙ্গলবার হলে ৩৬ দিন পর কী বার হবে?
    উত্তর: বুধবার।
  19. বেমানানটি চিহ্নিত করো: সোনা, রুপো, তামা, কয়লা।
    উত্তর: কয়লা।
  20. যদি ৫ = ২৫, ৩ = ৯ হয় তবে ৬ = ?
    উত্তর: ৩৬।
  21. শূন্যস্থান পূরণ করো: Z, X, V, T, R, ?
    উত্তর: P।
  22. সংকেত: ‘GOD’ = ২৬, ‘DOG’ = কত?
    উত্তর: ২৬।
  23. ইংরেজি বর্ণমালায় ডানদিক থেকে ৪র্থ বর্ণ কোনটি?
    উত্তর: W।
  24. ছবি দেখিয়ে শ্যাম বলল, “উনি আমার মায়ের একমাত্র ভাইয়ের বাবা।” ছবির ব্যক্তি শ্যামের কে?
    উত্তর: দাদু।
  25. যদি দক্ষিণ-পূর্ব দিক উত্তর হয়, তবে পশ্চিম দিক কী হবে?
    উত্তর: দক্ষিণ-পূর্ব।
  26. সিরিজ: ৩, ৯, ২৭, ৮১, ?
    উত্তর: ২৪৩।
  27. কয়টি ত্রিভুজ আছে (বর্গের ভেতর ক্রস চিহ্ন)?
    উত্তর: ৮টি।
  28. লজিক: ১ : ৮ :: ৪ : ?
    উত্তর: ৬৪।
  29. বিজোড় শব্দ: কদম, গোলাপ, জবা, আম।
    উত্তর: আম (ফল)।
  30. বিকেল ৩টেয় ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
    উত্তর: ৯০ ডিগ্রি।

রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট

---Advertisement---

জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ২০২৬ সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
    উত্তর: জাপান।
  2. বর্তমানে ভারতের লোকসভার স্পিকার কে?
    উত্তর: ওম বিড়লা।
  3. হিমালয় কোন ধরনের পর্বত?
    উত্তর: ভঙ্গিল পর্বত।
  4. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়?
    উত্তর: ৬১ নম্বর ধারা।
  5. বিখ্যাত ‘হর্নবিল উৎসব’ কোন রাজ্যে পালিত হয়?
    উত্তর: নাগাল্যান্ড।
  6. ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দেশ কোনটি?
    উত্তর: ভারত।
  7. পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী?
    উত্তর: সি. ভি. আনন্দ বোস।
  8. ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন কোথায় শুরু হবে?
    উত্তর: হরিয়ানা।
  9. ইসরো (ISRO) এর সদর দপ্তর কোথায়?
    উত্তর: বেঙ্গালুরু।
  10. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’—কার উক্তি?
    উত্তর: বাল গঙ্গাধর তিলক।
  11. ভারতের বৃহত্তম নোনা জলের হ্রদ কোনটি?
    উত্তর: চিল্কা (ওড়িশা)।
  12. বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে?
    উত্তর: অশ্বিনী বৈষ্ণব।
  13. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল?
    উত্তর: ১৭৬৪ সালে।
  14. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
    উত্তর: অ্যাঞ্জেল জলপ্রপাত।
  15. সংবিধানের ৩৭০ ধারা কোন রাজ্যের সাথে যুক্ত ছিল?
    উত্তর: জম্মু ও কাশ্মীর।
  16. আইপিএল ২০২৪-এর চ্যাম্পিয়ন দল কোনটি?
    উত্তর: কলকাতা নাইট রাইডার্স।
  17. ‘উইংস অফ ফায়ার’ আত্মজীবনীটি কার লেখা?
    উত্তর: এ. পি. জে. আব্দুল কালাম।
  18. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি?
    উত্তর: ঋগ্বেদ।
  19. বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর কে?
    উত্তর: সঞ্জয় মালহোত্রা।
  20. ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি?
    উত্তর: ভূপেন হাজারিকা সেতু (ধোলা-সাদিয়া সেতু)।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now 

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ