চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট

যুব সাথী স্ট্যাটাস চেক | যুব সাথী প্রকল্প online status check

Debasish Ghosh
---Advertisement---

যুব সাথী স্ট্যাটাস চেক কিভাবে করবেন? পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের নতুন যুব সাথী প্রকল্পের ক্যাম্প গতকালই শেষ হয়েছে। রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতী ক্যাম্প গুলিতে গিয়ে রেজিস্ট্রেশন করেছেন। পাশাপাশি অনলাইনেও চলছে যুব সাথী ফর্ম ফিলাপ। কিন্তু আপনার আবেদন ঠিক কোন জায়গায় রয়েছে? আদৌ কি আপনি পাবেন যুব সাথী প্রকল্পের টাকা? এসব জানতে যুব সাথী প্রকল্পে আবেদনের স্ট্যাটাস খুব সহজেই অনলাইনে চেক করা যাচ্ছে। কিভাবে করবেন আজকের প্রতিবেদনে সেটাই জানানো হলো।

যুব সাথী স্ট্যাটাস চেক

চলতি বছরের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব সাথী স্কিম ঘোষণা করেন। যার মাধ্যমে মাধ্যমিক পাস হলেই রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে নিজের খরচ চালানোর জন্য। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যুবকদের কর্মসংস্থানের উপযোগী করে তোলা এবং আর্থিক সহায়তা প্রদান করা।

---Advertisement---

যুব সাথী প্রকল্প online status check

আপনি যদি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন, তবে নিচের পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদনের স্ট্যাটাস দেখে নিতে পারেন:
১. প্রথমে যুবসাথী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://www.apas.wb.gov.in এ ভিজিট করুন।
২. ওয়েবসাইটের হোমপেজ খোলার পর সেখানে থাকা ‘বাংলার যুবসাথী’ ট্যাবে ক্লিক করুন।
৩. এরপর স্ক্রিনে থাকা ‘Check Status’ বাটনটিতে ক্লিক করুন।
৪. একটি নতুন পেজ ওপেন হবে যেখানে ‘Applicant Login’ অপশন দেখতে পাবেন। সেখানে আপনার নিবন্ধিত মোবাইল নম্বরটি লিখুন এবং পাশে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করুন।
৫. এবার ‘Get OTP/Secret PIN’ বাটনে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘Verify PIN’ বাটনে ক্লিক করুন।
৬. পিন ভেরিফাই হওয়ার পরেই আপনার স্ক্রিনে আবেদনের বর্তমান স্ট্যাটাস প্রদর্শিত হবে। আপনার আবেদনটি ‘Pending’, ‘Approved’ নাকি ‘Rejected’ হয়েছে তা এখান থেকেই জানতে পারবেন।

আরও পড়ুনঃ যুব সাথী প্রকল্প online apply

বিশেষ দ্রষ্টব্য: একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে, যারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন, তারা সাথে সাথেই স্ট্যাটাস চেক করতে পারবেন। কিন্তু যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছেন, তাদের তথ্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা অনলাইনে এন্ট্রি করার পরেই কেবল স্ট্যাটাস দেখা সম্ভব হবে। তাই ক্যাম্পে আবেদন করার পর কিছুদিন অপেক্ষা করে তবেই স্ট্যাটাস চেক করা শ্রেয়।

এরকম আরও নানা সরকারী প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ