WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

বিশ্ববীণা স্কলারশিপ 2026 | Biswabina Scholarship Application Process

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের মেধাবী দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বেসরকারি স্কলারশিপ হল বিশ্ববীণা স্কলারশিপ। প্রতিবছর বিস্ববীণা ট্রাস্টের (Biswabina Trust) পক্ষ থেকে এই স্কলারশিপে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালানোর খরচ প্রদান করা হয়। নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করা যায়। বছরে ১২ হাজার টাকা থেকে বৃত্তি প্রদান শুরু হয়। যেসব শিক্ষার্থী এবছর পাস করছে তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি। কিভাবে এই স্কলারশিপে আবেদন করতে হবে? কি যোগ্যতা লাগবে? কি কি নথিপত্র লাগবে? এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা।

বিশ্ববীণা স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম বিশ্ববীণা স্কলারশিপ ।
ধরুন বেসরকারি।
প্রদানকারী সংস্থা বিশ্ববীণা ট্রাস্ট।
যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস।
স্কলারশিপ এর পরিমাণ বছরে ১২ হাজার টাকা থেকে শুরু।
আবেদন প্রক্রিয়া অনলাইনে।
আবেদনের সময়সীমা নিচে জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট https://www.buddy4study.com/scholarship/biswabina-scholarship

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে:

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. ছাত্র বা ছাত্রীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
  3. শিক্ষার্থীকে ভারতের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত (Full-time) স্নাতক বা সমতুল্য কোনো প্রফেশনাল কোর্সে প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
  4. আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।
---Advertisement---

স্কলারশিপের পরিমাণ

কোর্সের ধরণ অনুযায়ী বার্ষিক ১২ হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়। এই টাকা মূলত টিউশন ফি, হোস্টেল ফি, বইপত্র কেনা এবং অন্যান্য শিক্ষামূলক প্রয়োজনীয়তা মেটাতে ব্যবহৃত হয়।

আরও পড়ুনঃ ইন্সপায়ার স্কলারশিপ 2026

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার আগে নিম্নলিখিত নথিপত্রগুলি স্ক্যান করে গুছিয়ে রাখা জরুরি:

  1. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  2. আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড।
  3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
  4. উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট ও মার্কশীট।
  5. বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ বা আইডি কার্ড।
  6. পারিবারিক আয়ের ইনকাম সার্টিফিকেট।
  7. আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা ।

আবেদন প্রক্রিয়া

  1. আবেদনের জন্য প্রথমে Buddy4Study-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.buddy4study.com) যান।
  2. আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বা ‘Register’ করুন।
  3. ‘Scholarships’ বিভাগে গিয়ে ‘Biswabina Scholarship’ খুঁজে বের করুন এবং ‘Apply Now’ বাটনে ক্লিক করুন।
  4. আপনার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাঙ্কের তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
  5. প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন।
  6. সব তথ্য পুনরায় যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিয়ে রাখুন।

নির্বাচন পদ্ধতি

আবেদন জমা পড়ার পর ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত তথ্য ও নথি যাচাই করা হয়। তারপর অনেক ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক অবস্থা সরাসরি বোঝার জন্য ফোনে বা সামনাসামনি ইন্টারভিউ নেওয়া হয়। এরপরই টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়।

---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখ

প্রতিবছর নির্দিষ্ট সময়ে বিস্ববীণা স্কলারশিপের আবেদনের প্রক্রিয়া শুরু হয় এবং নির্ধারিত আবেদন জমা পড়ার পর পোর্টাল বন্ধ করে দেয়া হয়। তাই আপডেটেড থাকতে নিয়মিত পোর্টাল ফলো করা জরুরি।

স্কলারশিপের হেল্পলাইন

  • হেল্পলাইন নম্বর: 011-430-92248 (এক্সটেনশন: ২১৩)
  • সময়সীমা: সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:০০ টা থেকে সন্ধ্যা ৬:০০ টার মধ্যে।
  • ইমেল: biswabinascholarship@buddy4study.com বা info@buddy4study.com

এরকম স্কলারশিপ সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ