চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

WBSSC Group D Practice Set in Bengali (Set 2): গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য WBSSC Group D Practice Set in Bengali (2) নিচে দেওয়া হলো। WBSSC গ্রুপ ডি পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন অনুযায়ী জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, এবং রিজনিং থেকে বাছাই করা প্রশ্ন উত্তর সাজানো হয়েছে। সেটটি শেষ পর্যন্ত অনুশীলন করলে পরীক্ষার্থীদের প্রস্তুতি আরও একধাপ এগিয়ে যাবে।

WBSSC Group D Practice Set in Bengali

এই প্র্যাকটিস সেটে প্রতিটি সাবজেক্ট থেকে ৩০ টি করে মোট ৯০ টি কমন প্রশ্নোত্তর দেওয়া হয়েছে যেগুলি আদর্শভাবে পরীক্ষার জন্য তৈরি। এরকম প্র্যাকটিস সেট নিয়মিত অভ্যাস করলে পরীক্ষার্থীরা ভালো নম্বর তো পাবেই, তার সঙ্গে পড়ার বাইরেও অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবে।

গ্রুপ- ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বোর্ড পরীক্ষা, সব কিছুর মডেল প্রশ্ন উত্তর, বিগত বছরের প্রশ্নপত্র ও সাজেস্টিভ প্র্যাকটিস সেট নিয়মিত আমাদের ওয়েবসাইটে ছাড়া হয়। সেগুলি পেতে ওয়েবসাইটটি ফলো রাখুন। অথবা আপনারা আমাদের নিচে দেওয়া লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সেখানে সবার আগে পিডিএফগুলি আপলোড করা হয়।

---Advertisement---

সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স

  1. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন?
    উত্তর: সরোজিনী নাইডু।
  2. ‘পঞ্চতন্ত্র’ কার লেখা?
    উত্তর: বিষ্ণু শর্মা।
  3. বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট স্থাপন করা হয়?
    উত্তর: এক্সোস্ফিয়ার।
  4. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ‘প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক’ করা হয়েছে?
    উত্তর: ২১-এ (21A) নম্বর ধারা।
  5. মানুষের শরীরের কোন অঙ্গকে ‘ব্লাড ব্যাঙ্ক’ বলা হয়?
    উত্তর: প্লীহা (Spleen)।
  6. ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশ রানার্স আপ (দ্বিতীয় স্থান) হয়েছে?
    উত্তর: দক্ষিণ আফ্রিকা।
  7. ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) কে?
    উত্তর: অজিত ডোভাল।
  8. কোন নদীকে ‘দক্ষিণ ভারতের গঙ্গা’ বলা হয়?
    উত্তর: গোদাবরী।
  9. ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ (India Wins Freedom) বইটি কার লেখা?
    উত্তর: আবুল কালাম আজাদ।
  10. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘সাদা ধানের দেশ’ বলা হয়?
    উত্তর: বর্ধমান।
  11. গান্ধীজি সম্পাদিত বিখ্যাত ইংরেজি পত্রিকাটির নাম কী?
    উত্তর: ইয়ং ইন্ডিয়া (Young India)।
  12. মানুষের শরীরে ইউরিয়া কোথায় তৈরি হয়?
    উত্তর: যকৃৎ বা লিভারে।
  13. ২০২৪ সালের অলিম্পিকে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন?
    উত্তর: রুপো (Silver)।
  14. ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কী?
    উত্তর: নির্মলা সীতারামন।
  15. সংবিধানের কোন তফশিলিতে (Schedule) ভারতীয় ভাষাগুলোর উল্লেখ আছে?
    উত্তর: অষ্টম তফশিলি।
  16. বাংলার ‘মুুকুটহীন রাজা’ কাকে বলা হতো?
    উত্তর: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
  17. পেনিসিলিন কে আবিষ্কার করেন?
    উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং।
  18. ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে?
    উত্তর: বিচারপতি সূর্যকান্ত।
  19. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী?
    উত্তর: ছাতিম গাছ।
  20. ‘বুলবুল’ ঘূর্ণিঝড়ের নামকরণ করেছিল কোন দেশ?
    উত্তর: পাকিস্তান।
  21. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি?
    উত্তর: ভারতরত্ন।
  22. সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করে?
    উত্তর: সালোকসংশ্লেষ।
  23. বর্তমানে ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি?
    উত্তর: ২৮টি।
  24. মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন?
    উত্তর: বৃহদ্রথ।
  25. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায়?
    উত্তর: জেনেভা (সুইজারল্যান্ড)।
  26. আলোকবর্ষ কিসের একক?
    উত্তর: দূরত্বের একক।
  27. ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী মিঠুন চক্রবর্তীর প্রথম সিনেমার নাম কী?
    উত্তর: মৃগয়া।
  28. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ‘আর্থিক জরুরি অবস্থা’ জারি করা যায়?
    উত্তর: ৩৬০ নম্বর ধারা।
  29. সিন্ধু সভ্যতার কোন স্থানে বিশাল স্নানাগার (Great Bath) পাওয়া গেছে?
    উত্তর: মহেঞ্জোদাড়ো।
  30. পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কয়টি?
    উত্তর: ২৩টি।

আরও পড়ুনঃ WBSSC Group D Practice Set in Bengali (1)

গণিত

  1. এক থেকে একশ পর্যন্ত লিখতে গেলে কতগুলি ‘৯’ ব্যবহার করতে হয়?
    উত্তর: ২০টি।
  2. বার্ষিক ৬% সরল সুদে ৫০০০ টাকার ৫ বছরের সুদ কত?
    উত্তর: ১৫০০ টাকা।
  3. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি এবং দৈর্ঘ্য ১২ সেমি হলে পরিসীমা কত?
    উত্তর: ৪০ সেমি।
  4. পাঁচটি বিজোড় সংখ্যার গড় ১৫ হলে সবথেকে বড় সংখ্যাটি কত?
    উত্তর: ১৯।
  5. কোনো দ্রব্য ১২০ টাকায় কিনে ১০০ টাকায় বিক্রি করলে ক্ষতির হার কত?
    উত্তর: ১৬.৬৬%।
  6. একটি সংখ্যার ৩ গুণ থেকে ১০ বিয়োগ করলে ফল ২০ হয়। সংখ্যাটি কত?
    উত্তর: ১০।
  7. দুটি সংখ্যার অনুপাত ৪:৫ এবং তাদের যোগফল ৮১ হলে সংখ্যা দুটির পার্থক্য কত?
    উত্তর: ৯।
  8. এক ব্যক্তি ১২ কিমি/ঘণ্টা বেগে দৌড়ালে ৪০০ মিটার যেতে তার কত সময় লাগবে?
    উত্তর: ২ মিনিট।
  9. কোনো সংখ্যার ৫/৬ অংশ এবং ৪/৫ অংশের পার্থক্য ৪ হলে, সংখ্যাটি কত?
    উত্তর: ১২০।
  10. বার্ষিক ৮% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে-আসলে দ্বিগুণ হবে?
    উত্তর: ১২.৫ বছর।
  11. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফলের কীরূপ পরিবর্তন হবে?
    উত্তর: ৪% হ্রাস পাবে।
  12. পরপর তিনটি জোড় সংখ্যার যোগফল ৫৪ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
    উত্তর: ১৬।
  13. একটি ট্রেন ঘণ্টায় ৫৪ কিমি বেগে চললে, ১ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
    উত্তর: ৯০০ মিটার।
  14. ৪টি আপেলের ক্রয়মূল্য যদি ৩টি আপেলের বিক্রয়মূল্যের সমান হয়, তবে লাভের হার কত?
    উত্তর: ৩৩.৩৩%।
  15. ০.৫ + ৫.৫ + ০.০৫ এর মান কত?
    উত্তর: ৬.০৫।
  16. একটি বর্গের বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে?
    উত্তর: ৪ গুণ।
  17. পরপর তিনটি জোড় সংখ্যার যোগফল ৩৬ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
    উত্তর: ১৪।
  18. একটি ব্যাগে ১ টাকা ও ৫০ পয়সার মুদ্রার অনুপাত ৩:৪। মোট টাকা ৪৫ হলে ৫০ পয়সার কয়েন কটি আছে?
    উত্তর: ৩৬টি।
  19. বার্ষিক ৫% লাভে একটি দ্রব্য বিক্রি করলে লাভের হার কত যদি ক্রয়মূল্য ৮০০ টাকা হয়?
    উত্তর: লাভ ৪০ টাকা।
  20. একটি ত্রিভুজের দুটি কোণ ৩০° ও ৬০° হলে তৃতীয় কোণটি কত?
    উত্তর: ৯০°।
  21. কোনো সংখ্যার ২৫%, ১০০ হলে সংখ্যাটি কত?
    উত্তর: ৪০০।
  22. ৮ জন লোক একটি দেওয়াল ১২ দিনে গাঁথলে ৬ জন লোক কত দিনে গাঁথবে?
    উত্তর: ১৬ দিনে।
  23. একটি ক্লাসে ২০ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। নতুন একজন আসায় গড় ১৬ হলো। নতুনের বয়স কত?
    উত্তর: ৩৬ বছর।
  24. ১০০ এর ১০% এর ১০% কত?
    উত্তর: ১।
  25. একটি ট্রেনের গতিবেগ ৯০ কিমি/ঘণ্টা হলে মিটার/সেকেন্ডে কত হবে?
    উত্তর: ২৫ মি/সে।
  26. পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য ১৩ হলে সংখ্যা দুটি কী কী?
    উত্তর: ৬ এবং ৭।
  27. বৃত্তের ব্যাসার্ধ ৭ সেমি হলে ক্ষেত্রফল কত?
    উত্তর: ১৫৪ বর্গ সেমি।
  28. ০.৬৬৬… (পৌনঃপুনিক) কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে?
    উত্তর: ২/৩।
  29. দুইটি সংখ্যার গসাগু ১২ এবং লসাগু ৭২। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
    উত্তর: ২৪।
  30. একটি দুর্গে ৫০০ জন লোকের ২০ দিনের খাবার মজুত ছিল। ৫ দিন পর আরও ১০০ জন লোক এলে, বাকি খাবারে কতদিন চলবে?
    উত্তর: ১২.৫ দিন।
---Advertisement---

Current Affairs Book 2026 bengali

রিজনিং

  1. সিরিজটি পূর্ণ করুন: 3, 6, 12, 24, 48, ?
    উত্তর: ৯৬।
  2. বেমানান শব্দটি বাছুন: কলকাতা, আগরতলা, রাঁচি, আহমেদাবাদ।
    উত্তর: আহমেদাবাদ ।
  3. যদি TEA = 2051 হয়, তবে COFFEE = ?
    উত্তর: 3156655।
  4. ঘড়িতে ৪টে বাজলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? (যদি ঘড়িটি সোজা থাকে)
    উত্তর: উত্তর দিকে ।
  5. বেমানান সংখ্যাটি বাছুন: ১, ৮, ২৭, ৩৬, ১২৫।
    উত্তর: ৩৬।
  6. যদি ‘+’ মানে ‘ভাগ’ এবং ‘-’ মানে ‘গুণ’ হয়, তবে 20 + 5 – 2 = ?
    উত্তর: ৮।
  7. এক ব্যক্তি দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে ৯০° ডান দিকে ঘুরলেন। এখন সে কোন দিকে মুখ করে আছে?
    উত্তর: পশ্চিম দিকে।
  8. সিরিজটি সম্পূর্ণ করুন: B, D, F, H, J, ?
    উত্তর: L।
  9. বেমানান জোড়াটি বাছুন: চোখ-দেখা, কান-শোনা, নাক-গন্ধ, হাত-হাঁটা।
    উত্তর: হাত-হাঁটা।
  10. একটি সারিতে রিতার স্থান শুরু থেকে ১০ম এবং শেষ থেকে ১৫তম। সারিতে মোট কতজন আছে?
    উত্তর: ২৪ জন।
  11. শব্দকোষ (Dictionary) অনুযায়ী সাজান: Ball, Bell, Bill, Bull.
    উত্তর: Ball, Bell, Bill, Bull.
  12. যদি ‘আকাশ’কে ‘মাটি’ এবং ‘মাটি’কে ‘জল’ বলা হয়, তবে গাছ কোথায় জন্মায়?
    উত্তর: জল।
  13. বেমানান কোনটি: লিটার, মিটার, কিমি, সেমি।
    উত্তর: লিটার।
  14. শূন্যস্থান পূরণ করুন: 6 : 36 :: 8 : ?
    উত্তর: ৬৪।
  15. যদি ৪ঠা জুন রবিবার হয়, তবে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?
    উত্তর: রবিবার।
  16. রাম শ্যামের থেকে লম্বা কিন্তু বিমলের থেকে বেঁটে। সবথেকে লম্বা কে?
    উত্তর: বিমল।
  17. বেমানান কোনটি: তামা, লোহা, রুপো, কয়লা।
    উত্তর: কয়লা।
  18. সিরিজটি পূর্ণ করুন: Z, X, V, T, ?
    উত্তর: R।
  19. যদি RED কে লেখা হয় SFE, তবে BLUE কী হবে?
    উত্তর: CMVF।
  20. একজন মানুষ ৫ কিমি পশ্চিমে গিয়ে বাঁ দিকে ঘুরে ৫ কিমি গেল। এখন সে শুরুর স্থান থেকে কোন দিকে আছে?
    উত্তর: দক্ষিণ-পশ্চিম।
  21. বেমানান সংখ্যা: ১০, ২০, ৩০, ৩৫, ৪০।
    উত্তর: ৩৫।
  22. গাড়ি : রাস্তা :: জাহাজ : ?
    উত্তর: সমুদ্র বা জল।
  23. যদি ১লা মে সোমবার হয়, তবে ঐ মাসে কতগুলি সোমবার আছে?
    উত্তর: ৫টি।
  24. বেমানান বাছুন: শিয়াল, বাঘ, সিংহ, মহিষ।
    উত্তর: মহিষ।
  25. সিরিজটি পূর্ণ করুন: 100, 90, 80, 70, ?
    উত্তর: ৬০।
  26. M : 13 :: K : ?
    উত্তর: 11।
  27. ঘড়িতে ৯টা বাজলে মিনিট ও ঘণ্টার কাঁটার মধ্যে কোণ কত?
    উত্তর: ৯০°।
  28. বেমানান জোড়া: ছাত্র-শিক্ষক, রোগী-ডাক্তার, মক্কেল-আইনজীবী, পুলিশ-চোর।
    উত্তর: পুলিশ-চোর।
  29. যদি ১লা আগস্ট মঙ্গলবার হয়, তবে ১৫ই আগস্ট কী বার হবে?
    উত্তর: মঙ্গলবার।
  30. ফুল : বাগান :: তারা : ?
    উত্তর: আকাশ।
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ