রাজ্যের বেকার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (WBMSC) সম্প্রতি উচ্চমাধ্যমিক পাসে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের মোট ১৩টি বিভিন্ন পৌরসভা এলাকায় এই নিয়োগ হবে। নিয়োগের পর মাসিক ২২ হাজার ৭০০ টাকা থেকে বেতন দেওয়া হবে। রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে । নীচে এই নিয়োগের বিস্তারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য খুঁটিনাটি তথ্য আলোচনা করা হলো।
এক নজরে
রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
এক্ষেত্রে বর্ধমান, জয়গাঁ, শ্রীনিকেতন শান্তিনিকেতন, গঙ্গাসাগর বকখালি, তারাপীঠ রামপুরহাট, বক্রেশ্বর, পাথরচাপুড়ি, ফুরফুরা শরীফ, তারাকেশ্বর, চ্যাংরাবান্ধা, মুকুটমণিপুর, গজলডোবা এবং মহাবনি ডেভেলপমেন্ট অথরিটি, এই ১৩টি উন্নয়ন কর্তৃপক্ষ বা ডেভেলপমেন্ট অথরিটিতে নিয়োগ হবে। প্রতিটি জায়গায় ১টি করে মোট ১৩টি শূন্যপদ রয়েছে। এই প্রতিটি জায়গাতেই পদটি ‘আন-রিজার্ভড’ (UR) বা সাধারণ বিভাগের জন্য সংরক্ষিত।
শিক্ষাগত যোগ্যতা
উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা (১০+২) পাস এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে।
বয়সসীমা
০১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর এবং OBC প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে। বিশেষভাবে সক্ষম (PWD) প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত আবেদনের অনুমতি দেওয়া হয়েছে।
বেতন কাঠামো
নিয়োগপ্রাপ্তদের WBS (ROPA) নিয়ম ২০১৯ অনুযায়ী পে লেভেল-৬ অনুসারে বেতন দেওয়া হবে। মাসিক ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ
আবেদন পদ্ধতি
- আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের www.mscwb.org ওয়েবসাইটে যেতে হবে।
- Apply Online এ ক্লিক করে নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর আবেদনপত্র নির্ভূল ভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ফটো, আধার কার্ড বা ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার নথি ইত্যাদি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।
আবেদন ফি:
| ক্যাটেগরি | ফী |
| সাধারণ (UR) ও OBC প্রার্থীর জন্য আবেদন ফি |
১৫০ টাকা + প্রসেসিং চার্জ ৫০ টাকা = মোট ২০০ টাকা।
|
| SC, ST ও PWD প্রার্থীর জন্য আবেদন ফি |
নেই, শুধুমাত্র ৫০ টাকা প্রসেসিং চার্জ দিলেই হবে।
|
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের পরীক্ষার পদ্ধতি, স্কিম এবং সিলেবাস পরবর্তী নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হবে। এজন্য আগ্রহী প্রার্থীদের পরামর্শ দেওয়া হচ্ছে নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করার জন্য।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরুর তারিখ: ১৬ মার্চ ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০২৬।
- স্ক্রাইব (Scribe) সহায়তার জন্য আবেদনের তারিখ: ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






