রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা মানে লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণে সহায়তার জন্য ExamBangla আজ Railway Group D Practice Set in Bengali (Set 12) প্রকাশ করছে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার নতুন সিলেবাস ও প্যাটার্ন বজায় রেখে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও তাদের সঠিক উত্তর নিয়ে এই প্র্যাকটিস সেটে আলোচনা করব। এই ধরনের প্রশ্নোত্তরের সাজেশন নিয়মিত অভ্যেস করলে আপনার প্রস্তুতি সবার চেয়ে একধাপ এগিয়ে থাকবে।
এক নজরে
Railway Group D Practice Set in Bengali (Set 12)
| পরীক্ষার নাম | রেলওয়ে গ্রুপ ডি। |
| পরিচালনাকারী সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। |
| পরীক্ষার মোট নম্বর | ১০০। |
| পরীক্ষার বিষয় | সাধারণ বিজ্ঞান (২৫), গণিত (২৫), রিজনিং (৩০), সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স ২০)। |
| প্র্যাকটিস সেট | নিচে দেওয়া হল। |
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর
সাধারণ বিজ্ঞান
- লেন্সের ক্ষমতা -৪.০ ডায়োপ্টার হলে লেন্সটির প্রকৃতি এবং ফোকাস দৈর্ঘ্য কত হবে?
উত্তর: অবতল লেন্স এবং ২৫ সেমি। - আধুনিক পর্যায় সারণিতে কোন গ্রুপের মৌলগুলোকে ‘ক্ষার ধাতু’ বলা হয়?
উত্তর: গ্রুপ ১। - শব্দের বেগ বায়ুর আর্দ্রতা বৃদ্ধির সাথে কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: শব্দের বেগ বৃদ্ধি পায়। - একটি ১০ কেজি ভরের বস্তু ৫ মি/সে^২ ত্বরণে গতিশীল হলে প্রযুক্ত বলের মান কত?
উত্তর: ৫০ নিউটন। - রক্তের কোন উপাদানটি অক্সিজেন পরিবহনে প্রধান ভূমিকা পালন করে?
উত্তর: হিমোগ্লোবিন। - কপার সালফেট দ্রবণে দস্তা (Zinc) যোগ করলে কী ঘটে?
উত্তর: কপার অধঃক্ষিপ্ত হয়। - মানুষের সুষুম্নাকাণ্ড থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয়?
উত্তর: ৩১ জোড়া। - গাড়ির ভিউ ফাইন্ডার দর্পণে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
উত্তর: উত্তল দর্পণ। - একটি বস্তুর ভর ১০ কেজি হলে চাঁদে তার ভর কত হবে?
উত্তর: ১০ কেজি। - মেন্ডেলিভের পর্যায় সারণি কোন তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল?
উত্তর: পারমাণবিক গুরুত্ব। - শব্দোত্তর (Ultrasonic) শব্দ তরঙ্গ সোনার (SONAR) যন্ত্রে ব্যবহার করার প্রধান কারণ কী?
উত্তর: উচ্চ কম্পাঙ্ক ও সূক্ষ্মতা। - সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কোন কঠিন যৌগটি অবশিষ্ট থাকে?
উত্তর: সোডিয়াম কার্বনেট। - মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়?
উত্তর: যকৃতে। - পরিবাহীর রোধাঙ্ক কোন বিষয়ের ওপর নির্ভর করে?
উত্তর: উপাদানের প্রকৃতি এবং উষ্ণতা। - অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
উত্তর: বায়ুর গতিবেগ।
আরও পড়ুনঃ আরও পড়ুনঃ Railway Group D Practice Set in Bengali (Set 10)
গণিত
- বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদে কত টাকার ২ বছরের সুদ-আসল ৪৪১ টাকা হবে?
উত্তর: ৪০০ টাকা। - একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ৪৬০ বর্গমিটার এবং দৈর্ঘ্য প্রস্থের চেয়ে ১৫% বেশি হলে মাঠটির দৈর্ঘ্য কত?
উত্তর: ২৩ মিটার। - এক ব্যক্তি একটি দ্রব্য ৫% লাভে বিক্রি করলেন এবং যদি তিনি ৫% কমে কিনতেন ও ১ টাকা কমে বিক্রি করতেন তবে তার ১০% লাভ হতো, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
উত্তর: ২০০ টাকা। - দুটি ট্রেনের দৈর্ঘ্যের অনুপাত ৫ : ৩ এবং তাদের গতিবেগের অনুপাত ৬ : ৫ হলে একটি খুঁটি অতিক্রম করতে তাদের সময়ের অনুপাত কত?
উত্তর: ২৫ : ১৮। - স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ ১২ কিমি/ঘণ্টা এবং স্থির জলে নৌকার বেগ ৮ কিমি/ঘণ্টা হলে প্রতিকূলে নৌকার বেগ কত?
উত্তর: ৪ কিমি/ঘণ্টা। - একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ১৪৪ ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত?
উত্তর: ১০। - বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল ২ বছরে ৯ গুলা এবং ৪ বছরে ২৫ গুণ হলে বার্ষিক সুদের হার কত?
উত্তর: ৬৬.৬৬ শতাংশ। - একটি বৃত্তাকার বাগানের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার বাইরের ও ভেতরের পরিধির পার্থক্য ৬৬ মিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া?
উত্তর: ১০.৫ মিটার। - দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ২ : ৫ এবং যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৫০ কিমি পথ অতিক্রম করে তবে দুটি ট্রেনের গতিবেগের পার্থক্য কত?
উত্তর: ১০৫ কিমি/ঘণ্টা। - ৩০০ থেকে ৫০০ এর মধ্যে কতগুলো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য?
উত্তর: ৩৩টি। - একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা উভয়ই দ্বিগুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে?
উত্তর: ৮ গুণ। - এক ব্যক্তি ১২৫ কিমি পথ ৩ ঘণ্টায় অতিক্রম করেন এবং প্রথম কিছু পথ ট্রেনে ৩০ কিমি/ঘণ্টা বেগে ও বাকি পথ বাসে ৬৫ কিমি/ঘণ্টা বেগে গেলে তিনি বাসে কতক্ষণ ভ্রমণ করেছিলেন?
উত্তর: ১ ঘণ্টা। - A একটি কাজ ১০ দিনে ও B তা ১৫ দিনে করতে পারে, তারা একসাথে কাজ শুরু করার ৩ দিন পর B চলে গেলে বাকি কাজ A কত দিনে শেষ করবে?
উত্তর: ৫ দিনে। - যদি P এর ৫০% = Q এর ২৫% হয় তবে P = Q এর কত শতাংশ?
উত্তর: ৫০ শতাংশ। - একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ৬১৬ বর্গসেমি হলে তার ব্যাসার্ধ কত?
উত্তর: ৭ সেমি।
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং
- যদি ‘STARK’ কে সংকেতে ‘LBFMG’ লেখা হয় তবে ‘MOBILE’ কে কী লেখা হবে?
উত্তর: TNPJMF। - লুপ্ত সংখ্যাটি নির্ণয় করুন: ৭, ২৫, ৬১, ১২১, ?
উত্তর: ২১১। - একটি ঘড়িতে ৩টে ১৫ মিনিট বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
উত্তর: ৭.৫ ডিগ্রি। - আপনার বাবা হলেন রিতার একমাত্র ভাই, তাহলে রিতার সাথে আপনার সম্পর্ক কী?
উত্তর: পিসি। - বিজোড় শব্দটি বাছুন: লোহা, নিকেল, কোবাল্ট, অ্যালুমিনিয়াম।
উত্তর: অ্যালুমিনিয়াম। - একজন মানুষ পশ্চিম দিকে ৫ কিমি গিয়ে ডানদিকে ঘুরলেন এবং আরও ৩ কিমি গিয়ে পুনরায় ডানদিকে ঘুরে ৫ কিমি হাঁটলেন, তিনি এখন শুরুর স্থান থেকে কোন দিকে আছেন?
উত্তর: উত্তর দিকে। - নিচের শ্রেণিতে কতগুলো ৩ আছে যাদের আগে ৪ এবং পরে ৫ আছে: ৪৩৫২৯৪৩৫১১৪৩৫?
উত্তর: ৩টি। - ইংরেজি বর্ণমালায় বামদিক থেকে ১০ম বর্ণের বামদিকের ৫ম বর্ণ কোনটি?
উত্তর: E। - ডিকশনারি অনুযায়ী সাজান: ১. Apple ২. Apply ৩. Apart ৪. April ৫. Ape।
উত্তর: ৫-৩-১-২-৪। - একটি শাড়িতে রাম বামদিক থেকে ৭ম এবং শ্যাম ডানদিক থেকে ৯ম স্থানে আছে। তারা স্থান পরিবর্তন করলে রাম বামদিক থেকে ১১তম হয়। শাড়িতে মোট কতজন আছে?
উত্তর: ১৯ জন।
| Railway Group D Practice Set | |
|---|---|
| Practice Set 1 | Download Now |
| Practice Set 2 | Download Now |
| Practice Set 3 | Download Now |
| Practice Set 4 | Download Now |
| Practice Set 5 | Download Now |
| Practice Set 6 | Download Now |
| Practice Set 7 | Download Now |
| Practice Set 8 | Download Now |
| Practice Set 9 | Download Now |
| Practice Set 10 | Download Now |
সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোন দেশগুলোতে আয়োজিত হতে চলেছে?
উত্তর: আমেরিকা, মেক্সিকো ও কানাডা। - ভারতের বর্তমান সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ কে?
উত্তর: উপেন্দ্র দ্বিবেদী। - ‘সত্যমেব জয়তে’ কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: মুণ্ডক উপনিষদ। - ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন রাজ্যে অবস্থিত?
উত্তর: কর্ণাটক। - লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন?
উত্তর: ১২০ দিন। - বিশ্বের বৃহত্তম বদ্বীপ কোনটি?
উত্তর: সুন্দরবন বদ্বীপ। - দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: কুতুবুদ্দিন আইবক। - ভারতের সংবিধানে ‘জরুরি অবস্থা’র ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
উত্তর: জার্মানি। - ‘মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ’ বইটি কার লেখা?
উত্তর: মহাত্মা গান্ধী। - রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩৫ সালে।
রেলওয়ে ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার এইরকম সাজেস্টিভ প্র্যাকটিস সেট পেতে নিয়মিত সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now







