চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে

Debasish Ghosh
---Advertisement---

ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দপ্তর। সারা দেশজুড়ে যোগ্য প্রার্থীদের কাজের জন্য নিয়োগ করা হবে। নিয়োগের পর মাসিক ২১ হাজার ৭০০ টাকা থেকে বেতন প্রদান শুরু হবে এবং সঙ্গে থাকবে অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধা। নূন্যতম মাধ্যমিক পাস হলেই একজন প্রার্থী এই চাকরিতে আবেদনযোগ্য। আগ্রহীদের নির্দিষ্ট তারিখের আগে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নিয়োগের নানা বিষয় যেমন শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা নিয়োগ প্রক্রিয়া, ইত্যাদি জানতে খবরটি শেষ পর্যন্ত পড়ুন।

সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ

এখানে বিভিন্ন ট্রেডে কাজের জন্য প্রার্থীদের কনস্টেবল হিসেবে নিয়োগ দেওয়া হবে। কোন ট্রেডে কটি করে শূন্যপদ রয়েছে সেই হিসাব নিচে দেওয়া হল।

পদের নাম শূন্যপদ
কনস্টেবল (ড্রাইভার – পুরুষ) ৫৫৩টি পদ।
কনস্টেবল (ভেটেরিনারি) ৩৪টি পদ।
কনস্টেবল (ওয়াশারম্যান) ৭৪টি পদ।
কনস্টেবল (বার্বার) ৪৩টি পদ।
কনস্টেবল (গার্ডেনার)। ৪১টি পদ
কনস্টেবল (টেইলর) ৪১টি পদ।
অন্যান্য পদ
কুক, ওয়াটার ক্যারিয়ার, কবলার, কার্পেন্টার এবং নার্সিং অর্ডারলি পদেও নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

সশস্ত্র সীমা বলে কনস্টেবল পদে আবেদনের জন্য একজন প্রার্থীকে নূন্যতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

---Advertisement---

বয়সসীমা

এখানে ০১.০১.২০২৬ অনুযায়ী একজন প্রার্থীকে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের মধ্যে থাকতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং প্রাক্তন সেনাদের জন্য নির্দিষ্ট ছাড় রয়েছে।

বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী পে-লেভেল ৩-এর অন্তর্ভুক্ত করা হবে। যার মূল বেতন ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা। এছাড়া মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ মার্চ

কিভাবে আবেদন করবেন?

  1. আগ্রহী প্রার্থীদের SSB-র অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.ssb.gov.in যেতে হবে।
  2. প্রয়োজনীয় তথ্য যেমন নিজের নাম, বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, ট্রেড ইত্যাদি সঠিকভাবে বসিয়ে আবেদনপত্র পূরণ করে নিতে হবে।
  3. তারপর নিজের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে।
  4. এরপর আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।

আবেদন ফি

UR, EWS এবং OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। তবে SC, ST, প্রাক্তন সেনা এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না।

---Advertisement---

নির্বাচন প্রক্রিয়া

SSB কনস্টেবল নিয়োগের নির্বাচন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে:

  1. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET): প্রথমেই একটি শারীরিক ক্ষমতা যাচাই পরীক্ষা নেওয়া হবে। এখানে পুরুষদের জন্য ৪.৮ কিমি দৌড় ২৪ মিনিটে এবং মহিলাদের জন্য ২.৪ কিমি দৌড় ১৮ মিনিটে সম্পন্ন করতে হবে।
  2. শারীরিক পরিমাপ পরীক্ষা (PST): এরপর হবে শারীরিক যোগ্যতার মাপকাঠির পরীক্ষা। এখানে উত্তীর্ণ প্রার্থীদের উচ্চতা ও বুকের ছাতির মাপ পরীক্ষা করা হবে।
  3. লিখিত পরীক্ষা (CBT): তৃতীয় ধাপে ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ লিখিত পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে জেনারেল নলেজ, গণিত, রিজনিং এবং ইংরেজি/হিন্দি থেকে। সময় থাকবে ২ ঘন্টা। এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ন্যূনতম ৫০ শতাংশ এবং সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর ফেলে উত্তীর্ণ হবে।
  4. ডকুমেন্টেশন ও স্কিল টেস্ট: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন ও সংশ্লিষ্ট ট্রেডের দক্ষতা যাচাই এর জন্য ডাকা হবে।
  5. মেডিকেল পরীক্ষা: চূড়ান্ত পর্যায়ে প্রার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরীক্ষা করে নিয়োগ দেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ

  • বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ ১৬ই মার্চ ২০২৬।
  • আবেদন শুরুঃ ১৬ ই মার্চ ২০২৬।
  • আবেদন শেষঃ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে ৩০ দিন পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

SSB Constable Recruitment 2026

Sashastra Seema Bal

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 21,700 – 69,101
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ