আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়? আর্টস নিয়ে পড়লে কি ভালো চাকরি পাওয়া যায়? এই প্রশ্ন অনেকের মনে। বিশেষ করে মাধ্যমিকের পর একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় ছাত্র-ছাত্রীদের যখন স্ট্রিম বাছার সময় আসে, তখন এই একটা জিনিস নিয়েই তারা দ্বিধায় থাকে – কোন স্ট্রিমে সুযোগ বেশি? এক্ষেত্রে আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা আছে যে, সাইন্স নিয়ে পড়লে ক্যারিয়ারে সুযোগ বেশি, কিন্তু আর্টস বিভাগে তা সীমিত। এটি একেবারেই ভুল। আর্টস নিয়ে পড়লেও এমন অনেক সুযোগ রয়েছে যেখানে আপনি ক্যারিয়ারে চরম উন্নতির শিখরে পৌঁছাতে পারেন। আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়? আর্টসে কি কি ভালো চাকরি আছে? আজকে এখানে সেই নিয়েই আলোচনা করব। এই একটা পোস্ট দেখে নিলেই সমস্ত দ্বিধা কেটে যাবে।
এক নজরে
আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?
আর্টস বিভাগ আপনাকে বহুমুখী পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ দেয়। এই বিভাগটি আপনাকে শুধু গতানুগতিক চাকরি নয়, বরং আপনার মধ্যে অনেক ধরনের নতুন দক্ষতা তৈরি করে দেয়। সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে আর্টসের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সব ক্যারিয়ার অপারচুনিটি রয়েছে। এগুলো থেকে একদিকে যেমন উচ্চ আয় সম্ভব তেমনি অন্যদিকে ভবিষ্যতে উন্নতির সুযোগও অনেক বেশি। নীচে এমনি কিছু জনপ্রিয় এবং সেরা সুযোগ সম্পর্কে আলোচনা করা হলো।
আর্টস সাবজেক্টে চাকরি কয়টি?
সরকারি চাকরি (Govt. Jobs)
আর্টস নিয়ে পড়লে সরকারি চাকরিতে অবাধ সুযোগ থাকে। রাজ্য স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতেও আপনি চাকরি পেতে পারেন। এর মধ্যে শিক্ষকতা, সিভিল সার্ভিস, পুলিশ, ব্যাঙ্কার, লিগাল অ্যাডভাইজার, ব্যারিস্টার, ডিফেন্স, রেল, ও আরো অনেক ক্ষেত্রে উচ্চপদে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো প্রত্যেকটাই আর্টসের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সম্মানজনক পেশা।
আইনজীবী (Lawyer)
আপনি যদি আর্টস নিয়ে পড়ে থাকেন তাহলে এলএলবি শেষ করে আপনি একজন সফল আইনজীবী হতে পারেন। এল এল বি সাধারণত ৩ বছরের হয়, যা স্নাতক পাস করে করতে হয়। তবে ইন্টিগ্রেটেড এল এল বি কোর্সে আপনি উচ্চমাধ্যমিক পাশ করেই ভর্তি হতে পারেন, যা ৫ বছরের জন্য করতে হয়। সরকারি কলেজে ন্যূনতম খরচে এই কোর্স করা যায়। কোর্স শেষে আপনার দক্ষতা অনুযায়ী আপনি সরকারি এবং কর্পোরেট যেকোনো ক্ষেত্রে আইনজীবী হিসেবে কাজ পেতে পারেন। কর্পোরেট ল-ইয়ারদেরও আয় মাসে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
সাংবাদিক (Journalist)
আর্টস নিয়ে পড়লে আরেকটি জনপ্রিয় পেশা হলো সাংবাদিকতা। আপনার যদি কথা বলার সাহস ও সৃজনশীল লেখালেখির অভ্যাস থাকে, তবে নিউজ চ্যানেল বা পত্রিকায় উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারেন। এজন্য আপনাকে মাস কমিউনিকেশন বা জার্নালিজম কোর্স করতে হবে। সাধারণত ৩ বছরের কোর্স। যা সরকারিতে বেশ কম খরচেই করা যায়, তবে প্রাইভেটে খরচ একটু বেশি। অভিজ্ঞতা বাড়লে এখান থেকে আন্তর্জাতিক মিডিয়াতেও কাজ করা যায়।
মনস্তত্ত্ববিদ (Psychologist)
বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বাড়ায় কাউন্সিলর বা সাইকোলজিস্টদের চাহিদা প্রচুর। সাধারণত একাদশ শ্রেণী থেকেই আর্টসে মনস্তত্ত্ব বা সাইকোলজি একটি বিখ্যাত সাবজেক্ট। আপনি যদি মনস্তত্ত্ব বা সাইকোলজি সাবজেক্ট নিয়ে থাকেন এবং এটি নিয়ে এগোনোর কথা ভাবেন, তবে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনার জন্য সেরা ক্যারিয়ার ।
GNM Nursing
আর্টস বিভাগের ছেলেমেয়েদের জন্য একটি অতি পরিচিত পেশা হল জি এন এম নার্সিং। উচ্চমাধ্যমিকের পর GNM Nursing কোর্সে ভর্তি হওয়া যায়। সাধারণত ৪ বছরের কোর্স। কোর্স শেষে আপনার দক্ষতার ওপর ভিত্তি করে ভালো হাসপাতাল বা নার্সিংহোমে কাজ পেতে পারেন। এ ছাড়াও রাজ্য সরকারের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারলে বিভিন্ন সরকারি হাসপাতালে ও মেডিকেল কলেজগুলোতেও আপনি চাকরি পেতে পারেন। যা আপনার ক্যারিয়ার আরও পোক্ত করবে।
হোটেল ম্যানেজমেন্ট (Hotel Management)
হোটেল ম্যানেজমেন্ট আর্টস ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত সম্মানজনক এবং লাভজনক একটি কোর্স। সাধারণত তিন বছরের জন্য এটি করতে হয়। কোর্স শেষে অ্যাডমিন, রিসেপশনিস্ট, কুক ইত্যাদি পদে বিভিন্ন নামকরা ফাইভ স্টার হোটেল, এয়ারলাইনস অথবা ক্রুজ শিপে চাকরি পাবেন। বিদেশে এই চাকরির বাজার খুব বেশি।
এনজিও কর্মকর্তা (NGO Officer)
ইউনিসেফ বা ব্র্যাকের মতো সংস্থায় সমাজবিজ্ঞান বা উন্নয়ন অধ্যয়ন এর শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা। এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করলে মোটা অংকের বেতনের পাশাপাশি বিশ্ব ভ্রমণের সুযোগ থাকে।
আর্কিওলজিস্ট (Archaeologist)
ইতিহাস নিয়ে যারা আগ্রহী, তারা প্রত্নতাত্ত্বিক হিসেবে বিভিন্ন ঐতিহাসিক সাইটে গবেষণার কাজ করতে পারেন। এটি অত্যন্ত রোমাঞ্চকর একটি পেশা। বেসরকারি চাকরি তো রয়েইছে, তাছাড়া আপনার দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী আপনি ভবিষ্যতে আর্কিওলজিক্যাল সারভে অব ইন্ডিয়া ইত্যাদি সরকারি দপ্তরেও কাজ পেতে পারেন।
অন্যান্য
ডিজিটাল যুগে আর্টসের ছাত্রছাত্রীদের জন্য অনেক নতুন ধরনের পেশার দরজা খুলে গিয়েছে। যেমন আপনি যদি এখন ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন ইত্যাদি কোর্সগুলো করেন তাহলে বিভিন্ন বড়ো বেসরকারি সংস্থায় ফ্রিল্যান্সিং অথবা স্থায়ী কাজ পেতে পারেন। এগুলোর বেতন অত্যন্ত বেশি হয়, বছরে প্রায় ৮-১০ লক্ষ বা তারও বেশি।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সটি সবচেয়ে ভালো?
আর্টস নিয়ে পড়লে কি কি সরকারি চাকরি পাওয়া যায়?
সরকারি চাকরির বাজারে আর্টসের শিক্ষার্থীদের জয়জয়কার সবসময়ই ছিল। এর প্রধান কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষার সিলেবাস আর্টস নির্ভর হওয়া।
শিক্ষকতা (Teaching)
আর্টসের ছাত্র ছাত্রীদের জন্য সবচেয়ে জনপ্রিয় সরকারি পেশা হলো শিক্ষকতা। উচ্চ মাধ্যমিকের পর কলেজে পছন্দমত সাবজেক্টে অনার্স করে তারপর এম এ এবং বিএড করে স্কুল সার্ভিস কমিশন জাতীয় পরীক্ষাগুলোয় বসা যায়। সফল হলে আপনি বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে চাকরি পেতে পারেন। এছাড়াও আপনার যদি কলেজের প্রফেসর হওয়ার ইচ্ছা থাকে তবে নেট, সেট পরীক্ষায় পাস করে আপনি প্রফেসরের চাকরি পেতে পারেন।
সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিস (Civil and Police Service)
দেশ তথা রাজ্যের সবচেয়ে সম্মানজনক দুটি পেশা হলো সিভিল সার্ভিস এবং পুলিশ সার্ভিস। UPSC, WBCS জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়ে আপনি সরকারি স্তরে আমলা, উপদেষ্টা এবং পুলিশের উচ্চপদে যেমন ডি এস পি বা এস পি হিসেবে কাজ পেতে পারেন। টাকা, ক্ষমতা, সম্মান সব দিক থেকেই এই পেশাগুলোর জুড়ি মেলা ভার।
প্রতিরক্ষা বাহিনী (Defense)
সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমানবাহিনীতে পরীক্ষা দিয়ে সম্মানজনক পদে কাজ পাওয়া যায়। মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যোগ্যতায় গ্ৰুপ ডি থেকে অফিসার ও অন্যান্য উচ্চপদে কাজের সুযোগ রয়েছে। এখানে বেতন ও সামাজিক মর্যাদা উভয়ই অনেক বেশি।
রেলওয়ে (Railway)
আর্টসের ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারি পেশাগুলির মধ্যে রেলের চাকরি অত্যন্ত জনপ্রিয়। মাধ্যমিক স্তরের আর আর বি গ্রুপ ডি শুরু করে গ্র্যাজুয়েশন যোগ্যতায় আর আর বি এন টি পি সি পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় সফল হয়ে টিকিটিং ক্লার্ক, লোকো পাইলট, সেকশন অফিসার ইত্যাদি উচ্চপদেও কাজ পাওয়ার সুযোগ থাকে।
ব্যাঙ্কিং (Banking)
ব্যাংকে চাকরি করা অনেকেরই স্বপ্ন থাকে। আর্টসের ছেলেমেয়েদের জন্য ব্যাংকের চাকরি অত্যন্ত জনপ্রিয় একটি পেশা। সাধারণত গ্র্যাজুয়েশন পাশের পর আই বি পি এস জাতীয় ব্যাংকিং এক্সাম গুলো দিয়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যেমন এস বি আই, পি এন বি, সেন্ট্রাল ব্যাংক ইত্যাদিতে ক্লার্ক , অফিসার ম্যানেজমেন্ট ট্রেইনি, স্পেশালিস্ট অফিসার পদে কাজ পাওয়া যায়। এছাড়াও আপনি রিজার্ভ ব্যাংকের পরীক্ষা দিয়ে গ্রেড এ এবং বি অফিসার হিসেবে চাকরি পেতে পারেন। এখানে বেতন এবং সম্মান উভয় আরো বেশি।
আর্টসে সবচেয়ে বেশি বেতনের চাকরি কোনটি?
বেতনের দিক থেকে বিচার করলে আর্টসের কিছু পেশা অনেক সময় বিজ্ঞানের পেশাকেও হার মানায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
কর্পোরেট লিগ্যাল অ্যাডভাইজার Legal Advisor)
বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি তাদের আইনি জটিলতা মেটানোর জন্য দক্ষ আইনজীবী নিয়োগ দেয়। অভিজ্ঞতা বাড়লে এখানে বেতন ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
হিউম্যান রিসোর্স (HR) ম্যানেজার
কর্পোরেট জগতে মানুষের মনস্তত্ত্ব বুঝে কর্মীদের পরিচালনা করার জন্য আর্টস বা সাইকোলজি ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। উচ্চ মাধ্যমিকের পর বিবিএ এবং আরো দক্ষ হওয়ার জন্য এমবিএ করে বিভিন্ন দেশের বিভিন্ন নামকরা কোম্পানি ও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে এইচ আর ম্যানেজার বা হেড পদে চাকরি পাওয়া যায়। একজন অভিজ্ঞ এইচআর ম্যানেজারের বেতন সাধারণত বছরে ১২-১৮ লক্ষ টাকা পর্যন্ত হয়।
ইকোনমিস্ট (Economist)
অর্থনীতি নিয়ে পড়লে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক (যেমন ওয়ার্ল্ড ব্যাংক) বা আর্থিক প্রতিষ্ঠানে পলিসি মেকার হিসেবে কাজ করা যায়, যেখানে ডলারে অত্যন্ত উচ্চহারে বেতন দেওয়া হয়।






