উচ্চ মাধ্যমিক পাসের পর অ্যানিমেশনে কেরিয়ার গড়ার কথা ভাবছ? তাহলে উচ্চ মাধ্যমিকের পরে অ্যানিমেশন নিলে কেমন সুযোগ? এই প্রশ্ন অবশ্যই তোমার মনে ঘুরছে। অনেক শিক্ষার্থী, বিশেষত যারা আর্টস নিয়ে পড়েছে তাদের জন্য বর্তমানে একটি জনপ্রিয় এবং সফল কেরিয়ার হল অ্যানিমেশনের কেরিয়ার। কি কি যোগ্যতা থাকলে তুমি অ্যানিমেশন শিখতে পারবে? অ্যানিমেশন শিখলে কি কি চাকরি পাওয়া যাবে? কত বেতন? ইত্যাদি নিয়ে ডিটেইলে এই প্রতিবেদনে জানবো।
এক নজরে
উচ্চ মাধ্যমিকের পরে অ্যানিমেশন নিলে কেমন সুযোগ?
প্রথাগত ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সরকারি চাকরি এবং কর্পোরেট জগতের বাইরে গিয়ে বর্তমানের ডিজিটাল যুগে অনেক ধরনের নতুন পেশা তৈরি হয়েছে। এগুলোতে একদিকে যেমন বিভিন্ন মেধার ছাত্র-ছাত্রীদের জন্য সুযোগ থাকে, তেমনি অন্যদিকে কেরিয়ারে উন্নতি ও উচ্চ আয়ের পথও খোলা। এরকমই একটি পেশা হল বর্তমানে অ্যানিমেশন। সঠিকভাবে অ্যানিমেশনের কোর্স করে অনেকেই এখন লাখ টাকা আয় করছে। বিভিন্ন নামকরা দেশীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি থেকে শুরু করে নিজের স্টার্টআপ সব দিকেই এগোনোর সুযোগ রয়েছে এখানে। তুমিও যদি অ্যানিমেশন শিখে সকল কেরিয়ার গড়ার কথা ভাবো তবে মন দিয়ে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ো।
12 এর পর কি এনিমেশন করা যাবে?
হ্যাঁ সাধারণত ন্যূনতম উচ্চমাধ্যমিকের পর থেকেই অ্যানিমেশন শেখা যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য কিছু যোগ্যতা থাকতে হয়।
কিছু কিছু প্রতিষ্ঠান ভর্তির ক্ষেত্রে নির্দিষ্ট নম্বরসীমা বেঁধে দেয়, যেমন ন্যূনতম ৫০% নম্বর পেলে তুমি সেখানে আবেদন করতে পারবে।
এছাড়াও AAFT-র মতো নামকরা প্রতিষ্ঠানগুলো নিজস্ব প্রবেশিকা পরীক্ষা (GET) নিয়ে থাকে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই তুমি সেখানে কোর্সে ভর্তি হতে পারবে।
কোর্সের ধরন ও সময়:
উচ্চ মাধ্যমিকের পর বিভিন্ন ধরনের অ্যানিমেশন কোর্স রয়েছে। যেমন,
| Course Name | Course Level | Duration |
Average Total Fees (INR)
|
| B.Sc. in Animation | Undergraduate | 3 Years |
₹3,00,000 – ₹6,00,000
|
| B.Des in Animation | Undergraduate | 4 Years |
₹5,00,000 – ₹10,00,000
|
| B.Sc. in Game Design | Undergraduate | 3 Years |
₹4,00,000 – ₹7,50,000
|
| M.Sc. in Animation | Postgraduate | 2 Years |
₹3,00,000 – ₹5,50,000
|
| M.Sc. in Game Design | Postgraduate | 2 Years |
₹4,00,000 – ₹6,50,000
|
| Diploma in 3D Animation & VFX | Diploma | 12 Months |
₹1,50,000 – ₹3,50,000
|
| Diploma in Unreal Engine & Virtual Production | Diploma | 12 Months |
₹1,00,000 – ₹2,50,000
|
আরও পড়ুনঃ আর্টস নিয়ে পড়লে কি হওয়া যায়?
কোর্সে কী কী শেখানো হয়?
একটি ভালো অ্যানিমেশন কোর্স আপনাকে একজন শিল্পী হিসেবে গড়ে তুলবে। কোর্সের প্রধান বিষয়গুলো হলো:
- ড্রয়িং ও ভিজ্যুয়াল ডিজাইন: অ্যানিমেশনের মূল ভিত্তি হলো ছবি আঁকা এবং কম্পোজিশন।
- ২ডি এবং ৩ডি অ্যানিমেশন: দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক মডেল তৈরির কৌশল।
- স্টোরিবোর্ডিং ও ক্যারেক্টার ডেভেলপমেন্ট: কীভাবে একটি গল্পকে ছবির মাধ্যমে বলতে হয়।
- লাইটিং ও টেক্সচারিং: কোনো মডেলকে বাস্তবসম্মত লুক দেওয়ার জন্য আলো ও রঙের ব্যবহার।
- ভিজুয়াল ইফেক্টস (VFX) ও মোশন গ্রাফিক্স: সিনেমা বা ভিডিওতে স্পেশাল ইফেক্ট যুক্ত করা।
অ্যানিমেশনের কেরিয়ার এবং বেতন

কোর্স শেষ করার পর তুমি ৩ডি অ্যানিমেটর ও ক্যারেক্টার ডিজাইনার, গেম আর্টিস্ট (Game Artist), এনভায়রনমেন্ট ডিজাইনার, রিগিং এবং রেন্ডারিং আর্টিস্ট, ভিএফএক্স (VFX) স্পেশালিস্ট, মোশন গ্রাফিক্স ডিজাইনার ইত্যাদি পদে কাজ পেতে পারো। বর্তমানে গেমিং এবং ই-স্পোর্টস সেক্টরের উত্থানের সঙ্গে সঙ্গে এই সেক্টরগুলিতে দক্ষ অ্যানিমেটরদের অভাব রয়েছে প্রচুর। ভবিষ্যতে এখানে চাকরির সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। অভিজ্ঞতার ভিত্তিতে একজন অ্যানিমেটর মাসে ৫০ হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা আয় করতে পারেন। বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি বা বিদেশে যদি চাকরির সুযোগ পাওয়া যায় তবে সেখানে আরো বেশি বেতন হয়।






