চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ | বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় জনকল্যাণমূলক প্রকল্প হল ‘বাংলার বাড়ি’। যার মাধ্যমে শহরে বসবাসকারী গৃহহীন দুস্থ মানুষদের মাথার উপর ছাদ তৈরি করে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের বহু মানুষ ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এখনো অনেকে আছেন যারা আবেদন করেও টাকা পাননি। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি আপডেটেড বাংলার বাড়ি তালিকা 2026 প্রকাশ করেছে। আপনি যদি আবেদনকারী হন, তাহলে বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড করে আপনার নাম আছে কিনা অবশ্যই জেনে নিন।

বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ

গ্রামীণ এলাকায় যেমন ‘বাংলা আবাস যোজনা’ রয়েছে, ঠিক তেমনি শহরাঞ্চলের জন্য পশ্চিমবঙ্গ সরকার ২০১৫-১৬ অর্থবর্ষে ‘বাংলার বাড়ি’ প্রকল্পটি চালু করে। এটি শহরাঞ্চলে গৃহহীন মানুষদের সুবিধা দেওয়ার জন্য তৈরি। রাজ্য নগরোন্নয়ন সংস্থা (SUDA) এর মাধ্যমে এই স্কিম পরিচালিত হয়। যারা এই স্কিমে আবেদন করেছিলেন কিন্তু এখনো সুবিধা পাননি তাদের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা এ বছরের জন্য প্রকাশ করা হয়েছে। আপনার নাম কি রয়েছে সেই তালিকায়?

বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা

বাংলার বাড়ি প্রকল্পে সরকার যে যে সুবিধা গুলি প্রদান করে সেগুলি হল:

  • প্রতিটি উপভোক্তা একটি নির্দিষ্ট স্কোয়্যার ফুটের পাকা ফ্ল্যাট পান।
  • বাড়ি তৈরির মোট খরচের সিংহভাগ সরকার বহন করে। উপভোক্তাকে মাত্র নামমাত্র কিছু টাকা (সাধারণত ২৫-৩০ হাজার টাকা) জমা দিতে হয়।
  • প্রতিটি আবাসনে বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শৌচাগারের ব্যবস্থা থাকে।
---Advertisement---

বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড

অনেকেই আবেদন করার পর বুঝতে পারেন না কীভাবে লিস্টে নিজের নাম খুঁজবেন। নিচে ধাপে ধাপে বাংলার বাড়ি লিস্ট ডাউনলোডের পদ্ধতিটি দেওয়া হলো:

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.sudawb.org বা সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির পোর্টালে প্রবেশ করুন।
  • মেনু বার থেকে ‘Housing for All’ বা ‘Banglar Bari’ অপশনটি খুঁজে বের করুন।
  • Beneficiary List থেকে ‘Beneficiary Wise Fund Released’ বা ‘Beneficiary Status’ লিঙ্কে ক্লিক করুন।
  • আপনার জেলার নাম, মিউনিসিপ্যালিটির নাম, বছর এবং ওয়ার্ড নম্বর সিলেক্ট করুন।
  • তথ্য দেওয়ার পর ‘Search’ বাটনে ক্লিক করলে ওই এলাকার অনুমোদিত নামের তালিকা চলে আসবে। এরপর সেই লিস্টটি ডাউনলোড করে নিন।

জেলাভিত্তিক বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড

বিভিন্ন জেলার অফিসিয়াল ওয়েবসাইটের Notice সেকশনেও বাংলার বাড়ির যোগ্য প্রার্থীদের তালিকা মাঝেমধ্যে আপলোড করা হয়। নিচে সমস্ত জেলার লিংক দেওয়া হল। এর মধ্যে আপনার জেলার লিংকে গিয়ে নির্দিষ্ট লিস্ট ডাউনলোড করে নিন।

Dist. Sites
Alipurduar https://alipurduar.gov.in/notice_category/
Bankura https://bankura.gov.in/
Birbhum https://birbhum.gov.in/notice_category/
Coach Behar https://coochbehar.gov.in/
D Dinajpur https://ddinajpur.nic.in/notice_category/
Darjeeling https://darjeeling.gov.in/notice_category/
Hooghly https://hooghly.nic.in/
Howrah https://howrah.gov.in/
Jaipaiguri https://jalpaiguri.gov.in/
Jhargram https://jhargram.gov.in/
Kalimpong https://kalimpong.gov.in/notice_category/
Malda https://malda.gov.in/notice_category/
Murshidabad https://murshidabad.gov.in/notice_category/
Nadia https://nadia.gov.in/notice_category/
N 24 Parganas https://north24parganas.gov.in/notice_category/
Pa. Barddhaman https://paschimbardhaman.gov.in/notice_category/
Pa. Medinipur https://paschimmedinipur.gov.in/notice_category/
Pu. Barddhaman https://purbabardhaman.nic.in/notice_category
Pu. Medinnipur https://purbamedinipur.gov.in/
Purulia https://purulia.gov.in/
S 24 Parganas https://s24pgs.gov.in/
U Dinajpur https://uttardinajpur.gov.in/notice_category/

আরও পড়ুনঃ যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা

---Advertisement---

লিস্টে নাম না থাকলে কী করবেন?

যদি লিস্টে আপনার নাম না থাকে কিন্তু আপনি যোগ্য হন, তবে চিন্তা করবেন না। একাধিক উপায়ে আপনি সুবিধা পাওয়ার দাবি জানাতে পারেন।

  • আপনার এলাকার পুরসভা বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে ‘Housing’ বিভাগে কথা বলুন।
  • অনেক সময় টেকনিক্যাল ভুলের কারণে নাম বাদ যায়। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি সহ পুনরায় আবেদন বা সংশোধনের আর্জি জানান।
  • নবান্ন বা নগরোন্নয়ন দপ্তরের (sudawb) হেল্পলাইন নম্বরে 033-2358 6403 / 033-2358 6408 যোগাযোগ করে অভিযোগ জানাতে পারেন।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ