চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ | বার্ধক্য ভাতা নতুন লিস্ট

Debasish Ghosh
---Advertisement---

বৃদ্ধ বয়সে সকলেরই একটি নিশ্চিত আর্থিক সংস্থান প্রয়োজন হয়। আর সেই কারণেই রাজ্যের যারা সহায় সম্বলহীন প্রবীণ নাগরিক, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার বার্ধক্য ভাতা চালু করেছে। ৬০ বছর অতিক্রম করলেই যোগ্য বৃদ্ধ বা বৃদ্ধাকে এই প্রকল্পে ১০০০ টাকা মাসিক ভাতা দেওয়া হয়। তাই রাজ্য সরকারের অন্যান্য জনপ্রিয় প্রকল্পের মধ্যে এটিও একটি। অনেকেই এর অধীনে বর্তমানে সুবিধা ভোগ করছেন। নতুন করে আরো যোগ্য প্রার্থীদের সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। আজকের এই প্রতিবেদনে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, আবেদন প্রক্রিয়া, উপভোক্তার লিস্ট চেক ইত্যাদি নিয়ে আমরা বিস্তারিত জানব।

বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ

মূলত কেন্দ্রীয় সরকারের বার্ধক্য ভাতার অনুকরণে পশ্চিমবঙ্গের বৃদ্ধ নাগরিকদের জন্য রাজ্য সরকার আলাদা করে বার্ধক্য ভাতা চালু করেছে। এই ভাতার অর্থ প্রতি মাসে রাজ্য সরকার তার নিজের ফান্ড থেকে যোগ্য আবেদনকারীদের একাউন্টে ট্রান্সফার করে। পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তরের অধীনে এই স্কিমটি পরিচালিত হয়। অনেকেই আছেন যারা আবেদন করেও এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, অথবা সবে ৬০ বছর বয়স পার করেছেন এবং নতুন আবেদন করতে চান। তারা আজকের খবরটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

বার্ধক্য ভাতা আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বছর বা তার বেশি হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী যেন দারিদ্র্যসীমার নিচে (BPL) বসবাসকারী হন/ পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার নিচে থাকা আবশ্যিক।
  • আবেদনকারী যদি অন্য কোনো সরকারি পেনশন বা ভাতার সুবিধা পেয়ে থাকেন, তবে তিনি এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না।
---Advertisement---

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন করার সময় নিচের নথিপত্রগুলো স্ক্যান করে বা ফটোকপি করে জমা দিতে হয়:

  • আধার কার্ড।
  • ভোটার কার্ড।
  • ব্যাঙ্ক পাসবুক।
  • ডিজিটাল রেশন কার্ড।
  • বয়সের প্রমাণপত্র যেমন বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড।
  • পাসপোর্ট সাইজ ফটো।

বার্ধক্য ভাতা আবেদন করার পদ্ধতি

বার্ধক্য ভাতার আবেদন সাধারণত অফলাইনে করতে হয়। এজন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদনপত্র ফিলাপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি জমা করতে হবে। তবে এখন আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। তার জন্য:

  • কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত NSAP পোর্টালে গিয়ে ‘Online Application’ লিঙ্কে ক্লিক করুন।
  • ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং ব্যাঙ্কের বিবরণ নির্ভুলভাবে লিখুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপলোড করুন।
  • ফর্মটি জমা দেওয়ার পর একটি Application ID জেনারেট হবে, যা ভবিষ্যতে স্ট্যাটাস চেক করার জন্য যত্ন করে রেখে দিন।

বার্ধক্য ভাতা নতুন লিস্ট

অনেকেই আবেদন করার পর মাসের পর মাস অপেক্ষা করেন কিন্তু জানেন না তাদের নাম তালিকায় উঠেছে কি না। বার্ধক্য ভাতা নতুন লিস্ট কিভাবে চেক করবেন তা ধাপে ধাপে নিচে দেওয়া হল।

  • প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট বা এনএসএপি (NSAP) পোর্টালে যেতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজে গিয়ে ‘Reports’ অপশনে ক্লিক করুন।
  • সেখানে ‘State Dashboard’ বা ‘List of Beneficiaries’ অপশনটি বেছে নিতে হবে।
  • এরপর আপনাকে আপনার রাজ্যের নাম, স্কিম ও ক্যাপচা কোড বসিয়ে Submit ক্লিক করতে হবে।
  • জেলার নাম, ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির নাম ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে।
  • সমস্ত তথ্য দেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করলেই আপনার এলাকার নতুন অনুমোদিত নামের তালিকা স্ক্রিনে চলে আসবে।
  • এখানে আপনি আপনার নাম, বাবার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখে নিতে পারবেন।
---Advertisement---

আরও পড়ুনঃ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে বছরে মিলছে ৪০০০ টাকা, আবেদনের ফর্ম ডাউনলোড করুন

কেন অনেকের নাম লিস্টে আসছে না?

অনেকের অভিযোগ থাকে যে আবেদন করার পরেও লিস্টে নাম আসছে না। এর প্রধান কারণ হতে পারে:

  • আইএফএসসি (IFSC) কোড বা অ্যাকাউন্ট নম্বর ভুল থাকলে নাম রিজেক্ট হতে পারে।
  • ব্যাঙ্কের সাথে আধার লিঙ্ক না থাকলে ডিবিটি (DBT) প্রক্রিয়ায় টাকা পৌঁছাতে সমস্যা হয়।
  • আয়ের প্রমাণপত্র সঠিকভাবে আপলোড না করলে ভেরিফিকেশনে আবেদন বাতিল হতে পারে।

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ