চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

WBCHSE HS Semester System: উঠে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার, পুরনো পদ্ধতিতেই পরীক্ষা? বিজ্ঞপ্তি প্রকাশ সংসদের

Nabadip Saha
---Advertisement---

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই উঠে যাচ্ছে উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি (WBCHSE HS Semester System), তার পরিবর্তে ফিরিয়ে আনা হচ্ছে পুরনো সিলেবাস। অর্থাৎ আগের মতোই বার্ষিক ভিত্তিতে একবারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত হওয়া এইরকমই একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যা দেখে অনেকেই মনে করছেন, পুরনো বার্ষিক পদ্ধতি ফিরে এলে ভালো হবে, আবার কারোর মত নতুন সেমিস্টার নিয়মই ঠিকঠাক আছে। এই নিয়ে সংসদ কি জানালো? আদৌ কি সেমিস্টার পদ্ধতি উঠে যাচ্ছে, বিস্তারিত তথ্য দেখব আজকের প্রতিবেদনে।

WBCHSE HS Semester System

বিজ্ঞপ্তি নম্বর L/PR/180/2026।
বিজ্ঞপ্তির তারিখ ০২.০৪.২০২৬।
বোর্ড
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিষয় 
উচ্চমাধ্যমিক সেমিস্টার পদ্ধতি বাতিল সংক্রান্ত
অফিসিয়াল ঘোষণা নীচে দেওয়া হল।

ওল্ড সিলেবাস বনাম সেমিস্টার পদ্ধতি

বিষয় পুরনো বার্ষিক পদ্ধতি (Old Annual System) নতুন সেমিস্টার পদ্ধতি (New Semester System)
পরীক্ষার সংখ্যা বছরে মাত্র একবার (ফাইন্যাল পরীক্ষা)। বছরে দুবার (সেমিস্টার-১ এবং সেমিস্টার-২)।
সিলেবাসের চাপ বছরের শেষে পুরো সিলেবাসের ওপর পরীক্ষা দিতে হতো। যাতে পড়ুয়াদের ওপর পড়াশোনার অতিরিক্ত চাপ পড়তো। সিলেবাস দুভাগে বিভক্ত। এক সেমিস্টারের পড়া অন্য সেমিস্টারে পড়তে হয় না।
প্রশ্নের ধরন মূলত বর্ণনামূলক (Descriptive) এবং বড় প্রশ্ন বেশি থাকত। প্রথম সেমিস্টার সম্পূর্ণ MCQ ভিত্তিক। দ্বিতীয় সেমিস্টার বর্ণনামূলক।
উত্তরপত্র সাধারণ উত্তরপত্রে লিখে পরীক্ষা দিতে হতো। প্রথম সেমিস্টারে OMR Sheet ব্যবহার করা হয়। দ্বিতীয় সেমিস্টারে সাধারণ খাতা।
মূল্যায়ন পদ্ধতি একবারের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে চূড়ান্ত রেজাল্ট তৈরি হতো। দুটি সেমিস্টারের গড় নম্বরের ভিত্তিতে চূড়ান্ত রেজাল্ট তৈরি হবে।
প্রতিযোগিতামূলক পরীক্ষা সর্বভারতীয় পরীক্ষার (JEE/NEET) প্রস্তুতির জন্য আলাদা চাপ থাকত। আগে থেকেই ওএমার এ MCQ ভিত্তিক প্রশ্নে পরীক্ষা দেওয়ায় ছাত্রছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা হবে।
---Advertisement---

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার-৩ সাপ্লিমেন্টারি পরীক্ষার ফাইনাল অ্যানসার কি বেরোল

সংসদ কি জানিয়েছে?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই বিজ্ঞপ্তির উত্তরে সংসদের সভাপতি ডঃ পার্থ কর্মকার জানিয়েছেন,
“একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সেমিস্টার সিস্টেম বাতিল করা হয়েছে এবং শিক্ষার্থীরা পুরনো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা দেবে। সংশ্লিষ্ট সকলকে জানানো হচ্ছে যে, এই খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং বানানো। এই ধরনের খবরের সাথে সংসদের কোনো সম্পর্ক নেই।” পড়ুয়াদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে জানানো হয়েছে এই ধরনের কোন গুজবে কান না দিতে। সোশ্যাল মিডিয়ায় কোন বিজ্ঞপ্তি দেখলেই আগে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে। কোন সন্দেহ থাকলে স্কুলে শিক্ষকদের সাথেও ছাত্র-ছাত্রীরা যোগাযোগ করতে পারে। সুতরাং সংসদের এই অফিসিয়াল ঘোষণা থেকে স্পষ্ট হয় যে নির্ধারিত নিয়ম অনুযায়ী ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতেই হবে। পুরনো সিলেবাস এই মুহূর্তে ফিরিয়ে আনার কোন সম্ভাবনা নেই।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ