সম্প্রতি ভারতীয় রেল দেশের চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ নিয়োগের সুখবর জারি করেছে। ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আগ্ৰহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের আগে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের পর মাসিক ২১ হাজার টাকা থেকে বেতন শুরু হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরিপ্রার্থী হন এবং কেন্দ্রীয় সরকারের অধীনে কোনো ভালো চাকরি করার ইচ্ছা থাকে, তবে এই খবরটি অবশ্যই শেষ পর্যন্ত পড়া দরকার। নীচে এই চাকরির প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করব।
এক নজরে
ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ
ইন্ডিয়ান রেলওয়ের অধীনে থাকা ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স করপোরেশন লিমিটেড (IRFCL) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রধানত দুটি ক্যাটাগরিতে এই ক্ষেত্রে লোক নেওয়া হবে। পদ ও ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচে দেওয়া হলো:
| পদের নাম | মোট শূন্যপদ |
| অ্যাসিস্ট্যান্ট (NE-5 Level) | ১৬টি (UR-০৬, SC-০২, ST-০১+০১ (ব্যাকলগ), OBC-০৪, EWS-০২)। |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) (E-1 Level) | ০৭টি (UR-০২, SC-০১, ST-০১, OBC-০১+০১ (ব্যাকলগ), EWS-০১)। |
আবেদনের যোগ্যতা
- অ্যাসিস্ট্যান্ট পদের জন্য: সংশ্লিষ্ট বিষয়ে গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা।
- অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) পদের জন্য: CA / CMA / MBA (Finance) বা সমমানের উচ্চতর ডিগ্রি এবং নির্দিষ্ট বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা
এখানে উভয় পদের ক্ষেত্রেই বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন
| পদের নাম | পে-স্কেল (Pay Scale) |
| অ্যাসিস্ট্যান্ট (NE-5 Level) | ₹২১,০০০ – ₹৭৪,০০০/- |
| অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ফিন্যান্স) (E-1 Level) | ₹৪০,০০০ – ₹১,৪০,০০০/- |
কিভাবে আবেদন করবেন?
১. প্রথমে IRFC-এর অফিসিয়াল ওয়েবসাইট https://irfc.co.in/ এ যান।
২. ‘Career’ সেকশনে গিয়ে বিজ্ঞপ্তিটি খুঁজুন।
৩. সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন ও নথিপত্র আপলোড করুন।
৪. আবেদনের ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।
নিয়োগ প্রক্রিয়া
ইন্ডিয়ান রেলওয়ের এই নিয়োগের ক্ষেত্রে কি ভাবে প্রার্থী নির্বাচন করা হবে সেই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। সবাইকে বলা হচ্ছে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে। এসম্পর্কে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরুর তারিখ: ৪ এপ্রিল, ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১ মে, ২০২৬ (রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত)।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






