চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

Nutanix NextGen Innovators Scholarship 2026: ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের এই স্কলারশিপে মিলছে ৪ লক্ষ টাকা

Nabadip Saha
---Advertisement---

বর্তমান যুগে সব ক্ষেত্রেই প্রযুক্তির অসম্ভব চাহিদা। আর সেই কারণে শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তির জ্ঞান বিস্তার করতে বেসরকারি সংস্থা Nutanix মারফত Nutanix NextGen Innovators Scholarship চালু করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন এমন শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারেন। প্রতিবছর এই স্কলারশিপে দেশের লক্ষ লক্ষ যোগ্য পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। নগদ ৪ লক্ষ টাকা পর্যন্ত মেলে। চলতি শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে এখন আবেদন গ্রহণ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা আজকের প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নাও।

Nutanix NextGen Innovators Scholarship 2026

স্কলারশিপের নাম Nutanix NextGen Innovators Scholarship
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা Nutanix.
কারা পাবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা।
টাকার পরিমাণ বার্ষিক ৪ লক্ষ টাকা।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা চলছে।
অফিসিয়াল ওয়েবসাইট https://www.nutanix.com/company/social-responsibility

আবেদনের যোগ্যতা

নুটানিক্স স্কলারশিপের জন্য যোগ্য হতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন,

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে Full-time স্নাতক বা স্নাতকোত্তর কোর্সে ভর্তি থাকতে হবে।
  • কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, ইনফরমেশন সিস্টেম বা সমমানের যেকোনো বিষয় নিয়ে বর্তমানে পড়তে হবে।
  • পূর্ববর্তী পরীক্ষায় অন্তত ৬০% নম্বর দরকার।
  • প্রার্থীর মধ্যে প্রযুক্তি নিয়ে কাজ করার আগ্রহ থাকতে হবে।
---Advertisement---

বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপের মাধ্যমে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫,০০০ মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।

আরও পড়ুনঃ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে INAE Fellowship 2026 এ আবেদন করুন, মাসিক স্টাইপেন্ড ও আরও সুবিধা

প্রয়োজনীয় নথিপত্র

আবেদন প্রক্রিয়ার সময়ে নিচের নথিগুলো স্ক্যান করে আপলোড করতে হবে,

  • আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট।
  • পূর্ববর্তী সব সেমিস্টারের মার্কশিট।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড বা অ্যাডমিশন লেটার।
  • পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
  • সাম্প্রতিক তোলা রঙিন ছবি।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত একটি সুপারিশপত্র।

আবেদন পদ্ধতি

নুটানিক্স স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইন মারফত করতে হয়।

  • প্রথমে Buddy4Study পোর্টালে যান।
  • ‘Apply Now’ বাটনে ক্লিক করে আপনার ইমেল বা মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্টার করুন।
  • Start Application এ ক্লিক করে আপনার ব্যক্তিগত, শিক্ষাগত এবং যোগাযোগের বিবরণ দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • উপরের সমস্ত নথিপত্র আপলোড করুন।
  • কেন আপনি এই স্কলারশিপের যোগ্য, এবং আপনার ভবিষ্যতের লক্ষ্য কি, সে বিষয়ে একটি সংক্ষিপ্ত নিবন্ধ লিখতে হতে পারে। এর ভিত্তিতে নির্বাচন করা হবে।
  • সমস্ত তথ্য পুনরায় যাচাই করে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

নির্বাচন প্রক্রিয়া

নুটানিক্স স্কলারশিপের নির্বাচন তিনটি ধাপে করা হয়:

  • প্রথমে আবেদনকারীদের একাডেমিক রেকর্ড এবং যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়।
  • বাছাইকৃত শিক্ষার্থীদের একটি অনলাইন ইন্টারভিউ নেওয়া হয়, যেখানে তাদের কারিগরি দক্ষতা এবং আগ্রহ যাচাই করা হয়।
  • এর পর বিজয়ীদের নাম ঘোষণা করে টাকা পাঠানো শুরু হয়।
---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখ

এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। আবেদন শেষ কবে, সে বিষয়ে Buddy4Study বা নুটানিক্সের অফিসিয়াল সাইট থেকে সঠিক তথ্য পেতে পারেন।

এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ