বর্তমান সময়ে দেশের তরুণ প্রজন্মের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো কর্মসংস্থান। এই সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার চালু করেছে ‘PM Internship Scheme’. দেশের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের এই স্কিমের আওতায় বিভিন্ন বড় বড় কোম্পানিতে কাজ শেখার সুযোগ মেলে। সেই দক্ষতা কাজে লাগিয়ে তারা ভবিষ্যতে সব নামকরা প্রাইভেট সংস্থায় স্থায়ী চাকরি পান। এছাড়াও এখানে ইন্টার্নশিপ চলাকালীন প্রতিমাসে ৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হয়। বিগত কয়েকবছর ধরে প্রতিবছর এই উদ্যোগের মাধ্যমে লাখ লাখ তরুণ তরুণী স্থায়ী কর্মসংস্থান ও আর্থিক স্বনির্ভরতা খুঁজে পেয়েছেন। এবছরেও এই স্কিমে সম্প্রতি আবেদন গ্ৰহণ করা শুরু হয়েছে। আপনিও যদি একজন আগ্রহী প্রার্থী হন, তবে দেরি না করে এই সুযোগ সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকে।
এক নজরে
PM Internship Scheme 2026
ভারত সরকার দেশের তরুণ তরুণীদের মধ্যে বেকার সমস্যা দূরীকরণ ও দক্ষতা বৃদ্ধির জন্য ২০২৩ এর কেন্দ্রীয় বাজেটে PM Internship Scheme চালু করে। বর্তমানের প্রযুক্তির উন্নতির যুগে পুঁথিগত বিদ্যা থাকলেও প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক জ্ঞানের অভাবে অনেকেই ভালো চাকরি পান না। তাই এই স্কিমের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ যোগ্য প্রার্থীকে টাটা, রিলায়েন্সের মতো নির্বাচিত ৫০০টি বড় বড় কোম্পানিতে সরাসরি পেইড ইন্টার্নশিপ এর সুযোগ দেওয়া হয়। এই ইন্টার্নশিপ শেষ করে তারা নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কর্মসংস্থান খুঁজে পান।
PM Internship Scheme সুবিধা
PM Internship Scheme এ নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত সুবিধা গুলি দেওয়া হয়:
- ট্রেনিং চলাকালীন প্রতিমাসে ৫ হাজার টাকা স্টাইপেন্ড।
- ইন্টার্নশিপে যোগ দেওয়ার সময় এককালীন ৬,০০০ টাকা দেওয়া হয় আনুষঙ্গিক খরচের জন্য।
- ইন্টার্নশিপ শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয় যে ভবিষ্যতে চাকরি পেতে সহায়তা করে।
- ইন্টার্নদের জন্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা ও সুরক্ষা বিমার সুবিধাও থাকে।
কারা আবেদন করতে পারবেন?
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে যোগ দিতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:
- আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate), স্নাতকোত্তর (Postgraduate) বা কোনো ডিপ্লোমা কোর্স পাস হতে হবে।
- সাধারণত ২১ থেকে ৩০ বছরের মধ্যে যুবকরা এই আবেদনের যোগ্য (সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সে ছাড় থাকতে পারে)।
- যারা বর্তমানে কোনো স্থায়ী চাকরিতে নিযুক্ত আছেন বা এর আগে অনুরূপ কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছেন, তারা এখানে সুযোগ পাবেন না।
ইন্টার্নশিপের সময়সীমা ও কাজের ধরন
এই প্রোগ্রামটি সাধারণত ১ বছরের হয়। এখানে নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন সরকারি দপ্তর এবং সরকারের সঙ্গে যুক্ত প্রথম সারির বেসরকারি সংস্থায় ইন্টার্ন হিসেবে কাজ করতে হবে। এর মধ্যে তারা সরাসরি প্রজেক্ট ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিসিস, এবং অ্যাডমিনিস্ট্রেশনের মতো কাজ শেখার সুযোগ পান।
আবেদন করার পদ্ধতি
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। নিচে ধাপে ধাপে আবেদন পদ্ধতি দেওয়া হল
- প্রথমে ভারত সরকারের নির্দিষ্ট ইন্টার্নশিপ পোর্টাল pminternship.mca.gov.in এ যান।
- আপনার নাম, ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- আপনার আধার কার্ডের মাধ্যমে ডিজিলকার (DigiLocker) ব্যবহার করে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা, বর্তমান ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
- প্রোফাইল তৈরি হয়ে গেলে আপনি আপনার লোকেশন (জেলা বা রাজ্য) এবং পছন্দের সেক্টর (যেমন: আইটি, ব্যাংকিং, ম্যানুফ্যাকচারিং) অনুযায়ী ইন্টার্নশিপ সার্চ করতে পারবেন। একসাথে সর্বোচ্চ ৫টি ইন্টার্নশিপের সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
- নির্বাচন হয়ে যাওয়ার পর Submit এ ক্লিক করে ফর্মটি জমা করে দিন।
আরও পড়ুনঃ স্নাতক পড়ুয়াদের ৩০ হাজার টাকা দিচ্ছে এই স্কলারশিপ
আবেদনের শেষ তারিখ
এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয়। নির্ধারিত আবেদন জমা পড়লে পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। এজন্য নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে সঠিক আপডেট রাখতে আগ্রহী প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে।
এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






