চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

NISER সামার ইন্টার্নশিপ 2026 | NISER Summer Internship 2026 Application Process

Nabadip Saha
---Advertisement---

ভারত সরকার দেশের বিজ্ঞান শাখায় পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। NISER বা National Institute of Science Education and Research মারফত NISER সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু করা হয়েছে। যার লক্ষ্য দেশের শিক্ষিত তরুণ তরুণীদের স্থায়ী কর্মসংস্থান তৈরি করা। প্রতিবছর এই প্রোগ্রামের মাধ্যমে লক্ষ্য লক্ষ্য যোগ্য শিক্ষার্থী সরাসরি সরকারের অধীনে ইন্টার্নশিপ শেষ করে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। সম্প্রতি চলতি বছরের আগ্রহী প্রার্থীদের জন্য এই প্রোগ্রামে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করার আগে আজকের খবরটি পড়ে বিস্তারিত তথ্য জেনে নিন।

NISER সামার ইন্টার্নশিপ 2026

প্রোগ্রামের নাম NISER সামার ইন্টার্নশিপ 2026।
ধরন সরকারি ইন্টার্নশিপ।
পরিচালনাকারী সংস্থা NISER বা National Institute of Science Education and Research
যোগ্যতা স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সাইন্সের ছাত্রছাত্রীরা।
সুবিধা সার্টিফিকেট ও মাসিক স্টাইপেন্ড।
আবেদন পদ্ধতি অনলাইন।
সময়সীমা নির্দিষ্ট।
অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে B.Sc., M.Sc., Integrated M.Sc., B.Tech. বা সমমানের কোর্সে অধ্যয়নরত হতে হবে।
  • প্রার্থীর বিগত সেমিস্টারগুলোতে ভালো নম্বর থাকা দরকার। সাধারণত টপ ১০% শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়।
  • আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে।
---Advertisement---

গবেষণার ক্ষেত্রসমূহ

এই ইন্টার্নশিপে নিম্নলিখিত বিভাগ গুলিতে গবেষণার সুযোগ দেওয়া হয়,

  • জীববিজ্ঞান (Biological Sciences)
  • রসায়ন (Chemical Sciences)
  • কম্পিউটার বিজ্ঞান (Computer Sciences)
  • পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান (Earth and Environmental Sciences)
  • মানবিক ও সামাজিক বিজ্ঞান (Humanities and Social Sciences)
  • গাণিতিক বিজ্ঞান (Mathematical Sciences)
  • পদার্থবিজ্ঞান (Physical Sciences)

ইন্টার্নশিপের সুবিধা

  • ইন্টার্নশিপের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট অংকের টাকা স্টাইপেন্ড দেওয়া হয়।
  • প্রোগ্রামটি সফলভাবে শেষ করার পর প্রত্যেক শিক্ষার্থীকে NISER থেকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়, যা ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেক সাহায্য করে।
  • এছাড়াও অনেক সময় সংস্থার তরফ থেকে সরাসরি প্লেসমেন্ট সুযোগও দেওয়া হয়।

আরও পড়ুনঃ জে এম শেঠিয়া মেরিট স্কলারশিপ: স্নাতক পড়ুয়াদের মাসিক ৭০০ টাকা বৃত্তি

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমে NISER-এর অফিসিয়াল ওয়েবসাইট অথবা সংশ্লিষ্ট বিভাগের পোর্টালে যান।
  • ইন্টার্নশিপের লিংকে ক্লিক করুন।
  • আপনার আগ্রহের বিষয়ের সাথে মিল আছে এমন একজন মেন্টর বা ফ্যাকাল্টি মেম্বারকে খুঁজে বের করুন।
  • প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন শেষ সেমিস্টারের মার্কশিট, সিভি (CV), এবং একটি শক্তিশালী Statement of Purpose (SoP), এবং বর্তমান কলেজের কোন প্রফেসর এর থেকে প্রাপ্ত একটি সুপারিশ পত্র আপলোড করুন।
  • সবকিছু হয়ে গেলে ফর্মটি যাচাই করে সাবমিট করুন।
---Advertisement---

আবেদনের সময়সীমা

আবেদন প্রক্রিয়া এখন চলছে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট বা Buddy4Study পোর্টাল ফলো করুন।

এরকম শিক্ষা সঙ্ক্রান্ত খবর সবার আগে পেতে এক্ষনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ