চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

NTPC এর অধীনে ম্যানেজার নিয়োগ, শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই চাকরি

Nabadip Saha
---Advertisement---

NTPC এর অধীনে ম্যানেজার নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। NTPC বা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন ভারত সরকারের অধীনে একটি নবরত্ন ক্যাটেগরির পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এখানে কাজ করা অনেকেরই স্বপ্ন থাকে। তাদের জন্যই আজকে এই সুবর্ণ সুযোগ এনেছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা দেরি না করে এখানে দ্রুত নিয়োগের বিস্তারিত দেখে নিন এবং তারপর অনলাইনে আবেদন সেরে ফেলুন।

NTPC এর অধীনে ম্যানেজার নিয়োগ

বিজ্ঞপ্তি নাম্বার. 01/26
NTPC Green Energy Limited হল এনটিপিসির অধীনে একটি সাবসিডিয়ারি সংস্থা। এই সংস্থাটি মূলত রিনিউয়েবল বা গ্ৰিন এনার্জি উৎপাদনের সঙ্গে জড়িত। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এখানে মূলত ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স বিভাগে শূন্যপদ পুূরণ করা হবে। শূন্য পদের বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হল।

পদের নাম শূন্যপদ
ডেপুটি জেনারেল ম্যানেজার (RE) ১৪টি
ডেপুটি জেনারেল ম্যানেজার (Finance) ০২টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (RE) ২৮টি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Finance) ০২টি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • RE (Renewable Energy) বিভাগের জন্য: (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল ইত্যাদির যেকোনোটিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। তার সঙ্গে সংশ্লিষ্ট খাতে কাজের অভিজ্ঞতা দরকার।
  • Finance বিভাগের জন্য: CA/CMA পাশ অথবা ফিন্যান্সে এমবিএ (MBA) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
---Advertisement---

বয়স সীমা

ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য বয়স ৪৫-৫০ বছর এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ৩৫-৪০ বছর পর্যন্ত বয়স সীমা রয়েছে।

বেতন

পদের নাম পে-স্কেল
ডেপুটি জেনারেল ম্যানেজার (RE)
৯০০০০ – ২৪০০০০ টাকা (E6)
ডেপুটি জেনারেল ম্যানেজার (Finance)
৯০০০০ – ২৪০০০০ টাকা (E6)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (RE)
৫০০০০ – ১৬০০০০ টাকা (E2)
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (Finance)
৫০০০০ – ১৬০০০০ টাকা (E2)

আবেদন প্রক্রিয়া

এখানে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • প্রথমে www.ngel.in ওয়েবসাইটের ‘Career’ সেকশনে যেতে হবে।
  • এই নিয়োগের লিংকে ক্লিক করুন।
  • নির্দিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথিপত্র যেমন সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রমাণ, বয়সের প্রমাণ, আধার কার্ড, ছবি ইত্যাদি স্ক্যান করে আপলোড করুন।
  • নির্দিষ্ট আবেদন ফি জমা করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন।

আরও পড়ুনঃ কোল ইন্ডিয়ায় মাধ্যমিক পাসে নিয়োগ, শূন্যপদ ৫০০ এর বেশি

নিয়োগ প্রক্রিয়া

আবেদন জমা করার পর যোগ্য প্রার্থীদের একটি শর্ট লিস্টের মাধ্যমে বাছাই করে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ এরপর সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে কাজের জন্য নিয়োগ দেওয়া হবে।

---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৫ এপ্রিল, ২০২৬ (সকাল ১০:০০ টা থেকে)।
  • আবেদনের শেষ তারিখ: ০৫ মে, ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

NGEL Recruitment 2026

NTPC Green Energy Limited

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 50,000 – 240,000
Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ