দেশের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি দারুণ নিয়োগের ঘোষণা এসেছে। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCIL এ ৩৩০ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হতে চলেছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। ট্রেনিং শেষে স্থায়ী পদে চাকরি মিলবে। দেশের যেকোনো প্রান্ত থেকে নির্দিষ্ট যোগ্যতার অধিকারী প্রার্থীরা আবেদন জানাতে পারেন। নিচে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
এক নজরে
NPCIL এ ৩৩০ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ
NPCIL প্রতিবছরই বিভিন্ন ক্ষেত্রে কাজের জন্য ‘অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ড্রাইভ’ আয়োজন করে থাকে। এ বছরের এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৩৩০টি শূন্যপদ পূরণের কথা জানানো হয়েছে। এর মধ্যে ৩১৪টি বর্তমান শূন্যপদ এবং ১৬টি ব্যাকলগ শূন্যপদ রয়েছে। নিচে বিশদে শূন্যপদ নিয়ে জানানো হলো।
| ক্ষেত্র | UR | EWS | SC | ST | OBC | মোট |
| মেকানিক্যাল | ৪৮ | ১২ | ২০ | ০৮ | ৩৭ | ১২৫ |
| কেমিক্যাল | ১৫ | ০৪ | ০৬ | ০৩ | ১২ | ৪০ |
| ইলেকট্রিক্যাল | ২৫ | ০৬ | ১০ | ০৫ | ১৯ | ৬৫ |
| ইলেকট্রনিক্স | ১৯ | ০৫ | ০৮ | ০৩ | ১৫ | ৫০ |
| ইনস্ট্রুমেন্টেশন | ০৬ | ০১ | ০২ | ০২ | ০৪ | ১৫ |
| সিভিল | ১৩ | ০৩ | ০৬ | ০৩ | ১০ | ৩৫ |
| মোট | ১২৬ | ৩১ | ৫২ | ২৪ | ৯৭ | ৩৩০ |
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই ভারত সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা এআইসিটিই (AICTE) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট শাখায় ন্যূনতম ৬০% নম্বরসহ বি.ই (BE), বি.টেক (B.Tech), বি.এসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বছরের ইন্টিগ্রেটেড এম.টেক পাস হতে হবে।
বয়সসীমা
৩০ এপ্রিল, ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা হতে হবে নিম্নরূপ:
- সাধারণ ও ইডব্লিউএস: সর্বোচ্চ ২৬ বছর।
- ওবিসি (NCL): সর্বোচ্চ ২৯ বছর।
- এসসি/এসটি: সর্বোচ্চ ৩১ বছর।
- প্রতিবন্ধী (PwBD): ১০ বছরের অতিরিক্ত ছাড়।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা প্রথমে এক বছরের জন্য ট্রেনি হিসেবে নিয়োগ পাবেন। তখন মাসিক ৭৪,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। এছাড়া এককালীন ৩০,০০০ টাকা বই কেনার ভাতা দেওয়া হবে।
ট্রেনিং সফলভাবে শেষ করার পর যোগ্য প্রার্থীদের সায়েন্টিফিক অফিসার/সি (Scientific Officer/C) পদে নিয়োগ করা হবে। এই পর্যায়ে পে-লেভেল ১০ অনুযায়ী তাদের বেতন দেওয়া হবে। মূল বেতন হবে ৫৬,১০০ টাকা। এর সাথে মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা যোগ হবে।
কীভাবে আবেদন করবেন?
- আগ্রহী প্রার্থীদের এনপিসিআইএল-এর অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল www.npcilcareers.co.in এ গিয়ে যেতে হবে।
- Apply => Online Registration লিঙ্কে ক্লিক করতে হবে।
- GATE 2024, 2025 অথবা 2026-এর রেজিস্ট্রেশন নম্বর এবং নাম, ডিসিপ্লিন, জন্ম তারিখ, ক্যাটাগরি, ইমেল আইডি এবং মোবাইল নম্বর ইত্যাদি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- এরপর সাবমিট করলে রেজিস্ট্রেশন সফল হয়ে যাবে। আর আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
- সেগুলো দিয়ে লগইন করে আবেদনপত্র পূরণ করতে হবে।
- নিজের পাসপোর্ট ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
- তারপর অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে।
আবেদন ফি
- সাধারণ (UR), ইডব্লিউএস এবং ওবিসি বিভাগের পুরুষ প্রার্থীদের জন্য ৫০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
- মহিলা, এসসি, এসটি, প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী এবং এনপিসিআইএল কর্মীদের কোনো আবেদন ফি লাগবে না।
নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগ মূলত দুটি ধাপে সম্পন্ন হবে:
- শর্টলিস্টিং: আবেদনকারীদের গেট পরীক্ষার স্কোরের ভিত্তিতে প্রথমে শর্টলিস্টিং করা হবে।
- ইন্টারভিউ: বাছাই করা প্রার্থীদের একটি ইন্টারভিউ নেওয়া হবে। গেট স্কোরের কোনো ওয়েটেজ চূড়ান্ত তালিকায় থাকবে না। ইন্টারভিউতে সাধারণ বিভাগের প্রার্থীদের ৭০% সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৬০% নম্বর পেলে পাস করানো হবে।
আরও পড়ুনঃ কেবল ইন্টারভিউ দিয়ে NTPC তে চাকরি, সরাসরি ম্যানেজার পদে নিয়োগ
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- অনলাইন আবেদন শুরু: ১০ এপ্রিল, ২০২৬ (সকাল ১০টা)।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল, ২০২৬ (বিকেল ৪টে)।
- সম্ভাব্য সাক্ষাৎকারের সময়: ৮ জুন থেকে ১৯ জুন, ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






