চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ANM GNM 2025 Life Science PYQ PDF | WBJEE ANM GNM 2025 Question Paper with answers

Priyanka Sen
---Advertisement---

ANM GNM পরীক্ষার প্রস্তুতিতে Previous Year Questions (PYQs) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে Life Science অংশে বারবার নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসে, যা ভালোভাবে প্র্যাকটিস করলে স্কোর অনেকটাই বাড়ানো সম্ভব। এই পোস্টে আমরা তুলে ধরেছি ANM GNM 2025 পরীক্ষার Life Science-এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর।

ANM GNM 2025 Life Science PYQ PDF

প্রতিটি প্রশ্নের সাথে উত্তরের সাথে দেওয়া হয়েছে বিস্তারিত ব্যাখ্যা, যাতে আপনি শুধু উত্তরই নয়, ঐ প্রশ্ন সম্পর্কিত তথ্য ভালোভাবে বুঝতে পারেন।

ANM GNM Exam 2026 – Overview

পরীক্ষার নাম WBJEE ANM GNM
পরিচালনাকারী সংস্থা West Bengal Joint Entrance Examinations Board
পরীক্ষার ধরন MCQ (OMR Based)
সম্ভাব্য পরীক্ষার তারিখ ১৪ জুন, ২০২৬
পরীক্ষার বিষয় Life Science, Physical Science, English, Mathematics, General Knowledge, Reasoning
পরীক্ষার সময়সীমা 1.5 ঘণ্টা

 

WBJEE ANM GNM 2025 Question Paper with answers

1. মাইটোসিস কোশ বিভাজনের পর একজন পুরুষের কোষের ক্রোমোজোম সংখ্যা হল-
[A] 44 + XX ক্রোমোজোম
[B] 44 + XY ক্রোমোজোম
[C] 22 + XX ক্রোমোজোম
[D] 22 + XY ক্রোমোজোম

সঠিক উত্তরঃ [B] 44 + XY ক্রোমোজোম
ব্যাখ্যাঃ একজন স্বাভাবিক মানুষের কোশে মোট 46 টি (23 জোড়া) ক্রোমোজোম থাকে। এর মধ্যে 44 টি হলো অটোজোম (যা দেহের বৈশিষ্ট্য নির্ধারণ করে)। বাকি 2 টি হলো সেক্স ক্রোমোজোম। পুরুষের ক্ষেত্রে এটি হলো XY এবং স্ত্রীলোকের ক্ষেত্রে XX।

 

2. নিম্নলিখিত কোনটি আম গাছের কোষ ও বাঁদরের কোষ উভয় স্থানেই পাওয়া যায়?
[A] ক্লোরোপ্লাস্ট [B] সেন্ট্রিওল
[C] কোষ প্রাচীর [D] কোষ পর্দা

সঠিক উত্তরঃ [D] কোষ পর্দা
ব্যাখ্যাঃ ক্লোরোপ্লাস্ট- উদ্ভিদকোশে থাকে, সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজন হয়।

---Advertisement---

3. স্তন্যপায়ী প্রাণীর নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়-
[A] ফ্যালোপিয়ান নালীতে [B] ডিম্বাশয়ে
[C] জরায়ুতে [D] যোনিতে

সঠিক উত্তরঃ [A] ফ্যালোপিয়ান নালীতে
ব্যাখ্যাঃ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের হয়ে ফ্যালোপিয়ান নালীতে আসে। এখানেই শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হয়ে নিষেক সম্পন্ন হয়।

 

4. ক্রেটিনিজম এবং মিক্সিডিমার কারণ হল-
[A] থাইরক্সিনের অধিক ক্ষরণ
[B] গ্রোথ হরমোনের অধিক ক্ষরণ
[C] থাইরক্সিনের স্বল্প ক্ষরণ
[D] গ্রোথ হরমোনের স্বল্প ক্ষরণ

সঠিক উত্তরঃ [C] থাইরক্সিনের স্বল্প ক্ষরণ
ব্যাখ্যাঃ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। থাইরক্সিনের স্বল্প ক্ষরণ হলে- শিশুদের ক্ষেত্রে- ক্রেটিনিজম ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে- মিক্সিডিমা লক্ষণ দেখাযায়।

 

5. সবুজ পাতার কোষের যে অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়-
[A] ক্লোরোপ্লাস্ট-এর আন্তঃপর্দা
[B] ক্লোরোপ্লাস্ট-এর বহিঃপর্দা
[C] ক্লোরোপ্লাস্ট-এর গ্রানা
[D] ক্লোরোপ্লাস্ট-এর স্ট্রোমা

সঠিক উত্তরঃ [C] ক্লোরোপ্লাস্ট-এর গ্রানা
ব্যাখ্যাঃ ক্লোরোপ্লাস্টের ভিতরের তরল অংশকে স্ট্রোমা বলে। এখানে এনজাইম বা উৎসেচক থাকে যা কার্বন ডাই-অক্সাইডকে শর্করায় পরিণত করে। এখানে আলোক-নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা ঘটে। ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকা চাকতির মতো অংশগুলোকে একত্রে গ্রানা বলে। এখানে ক্লোরোফিল থাকে যা সূর্যালোক শোষণ করে। এখানেই আলোক দশা সম্পন্ন হয়।

বিগত বছরের প্রশ্নের এরকম ব্যাখ্যা ভালো লাগছে? তাহলে যুক্ত হন আমাদের WhatsApp চ্যানেলে- Join Now

 

6. মানব হৃদয়ের হৃদযন্ত্রের সাধারণ ও প্রাকৃতিক পেসমেকারটি হল-
[A] AV নোড               [B] SA নোড
[C] হিজের বাণ্ডিল       [D] পারকিনজি তন্তু

সঠিক উত্তরঃ [B] SA নোড
ব্যাখ্যাঃ বিস্তারিত ব্যাখ্যা পিডিএফ -এ করে দেওয়া আছে।

 

7. শুক্রাণুর উৎপাদন স্থান হল-
[A] লেডিগ কোষ          [B] শুক্রথলি
[C] শুক্রনালী                [D] এপিডিডাইমিস

সঠিক উত্তরঃ [B] শুক্রথলি
ব্যাখ্যাঃ বিস্তারিত ব্যাখ্যা পিডিএফ -এ করে দেওয়া আছে।

 

8. ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না?
[A] যোগ্যতমের উদ্বর্তন
[B] অস্তিত্বের জন্য সংগ্রাম
[C] প্রাকৃতিক নির্বাচন
[D] ব্যবহার-অব্যবহার তত্ত্ব

সঠিক উত্তরঃ [D] ব্যবহার- অব্যবহার তত্ত্ব
ব্যাখ্যাঃ বিস্তারিত ব্যাখ্যা পিডিএফ -এ করে দেওয়া আছে।

---Advertisement---

9. মানব হৃদয়ের কোন প্রকোষ্ঠের পেশীর প্রাচীর সবচেয়ে মোটা?
[A] বাম অলিন্দ [B] ডান অলিন্দ
[C] বাম নিলয় [D] ডান নিলয়

সঠিক উত্তরঃ [C] বাম নিলয়
ব্যাখ্যাঃ বিস্তারিত ব্যাখ্যা পিডিএফ -এ করে দেওয়া আছে।

 

10. চোখের কোন অংশ প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে?
[A] রেটিনা [B] লেন্স
[C] আইরিস [D] কর্নিয়া

সঠিক উত্তরঃ [C] আইরিস
ব্যাখ্যাঃ বিস্তারিত ব্যাখ্যা পিডিএফ -এ করে দেওয়া আছে।

 

11. নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়?
[A] অ্যালডোস্টেরন [B] ইস্ট্রোজেন
[C] অ্যান্ড্রোজেন [D] থাইরক্সিন

সঠিক উত্তরঃ [D] থাইরক্সিন

12. মানুষের স্বাভাবিক মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জকটি হল-
[A] অ্যান্থোসায়ানিন [B] হিমোগ্লোবিন
[C] মেলানিন [D] ইউরোক্রোম

সঠিক উত্তরঃ [D] ইউরোক্রোম

13. কোন রক্তের গ্রুপকে “সর্বজনীন দাতা” বলা হয়?
[A] A [B] B
[C] AB [D] O

সঠিক উত্তরঃ [D] O

14. যে রক্তনালী হৃদয় থেকে রক্ত বহন করে তাকে বলা হয়-
[A] শিরা [B] ধমনী
[C] কৈশিক নালী [D] ভেনিউল

সঠিক উত্তরঃ [B] ধমনী

15. নিম্নলিখিত কোনটি জলবাহিত অসুখ নয়?
[A] ডায়রিয়া [B] টাইফয়েড
[C] ডায়াবেটিস [D] আমাশয়

সঠিক উত্তরঃ [C] ডায়াবেটিস

16. অ্যাসকরবিক অ্যাসিড হল-
[A] ভিটামিন C [B] ভিটামিন A
[C] ভিটামিন D [D] ভিটামিন E

সঠিক উত্তরঃ [A] ভিটামিন C

17. কোন ধরণের রক্তনালীতে রক্তের উল্টো প্রবাহ ঠেকাতে ভাল্ভ থাকে?
[A] ধমনী [B] শিরা
[C] কৈশিকনালী [D] আর্টেরিওল

সঠিক উত্তরঃ [B] শিরা

18. সূর্যালোকের সাহায্যে ত্বকে কোন ভিটামিন তৈরি হয়?
[A] ভিটামিন A [B] ভিটামিন B
[C] ভিটামিন C [D] ভিটামিন D

সঠিক উত্তরঃ [D] ভিটামিন D

19. নিম্নলিখিত যে অঙ্গটি রেচন তন্ত্রের অংশ নয়-
[A] মূত্রনালী [B] জরায়ু
[C] গবিনী [D] মূত্রথলি

সঠিক উত্তরঃ [B] জরায়ু

20. নারীর প্রজননতন্ত্রের কোন অংশ ডিম্বাণু উৎপন্ন করে?
[A] জরায়ু [B] ডিম্বাশয়
[C] ফ্যালোপিয়ান নালী [D] সার্ভিক্স

সঠিক উত্তরঃ [B] ডিম্বাশয়

21. পাখির দ্বারা পরাগসংযোগ পদ্ধতিকে বলা হয়-
[A] এন্টোমোফিলি [B] অর্নিথোফিলি
[C] অ্যানিমোফিলি [D] এলিফোফিলি

সঠিক উত্তরঃ [B] অর্নিথোফিলি

ANM GNM Practice Set in Bengali

22. যে হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করে সেটি হল-
[A] অ্যাড্রিনালিন [B] ভেসোপ্রেসিন
[C] ইস্ট্রোজেন [D] থাইরক্সিন

সঠিক উত্তরঃ [B] ভেসোপ্রেসিন

23. BCG টিকা যে অসুখের বিরুদ্ধে অনাক্রম্যতা দেয় তা হল-
[A] যক্ষ্মা [B] মাম্পস্
[C] জলাতঙ্ক [D] এইডস্

সঠিক উত্তরঃ [A] যক্ষ্মা

24. পরিপাকতন্ত্রের কোন অংশ মূলত পুষ্টি শোষণের জন্য দায়ী?
[A] পাকস্থলী [B] ক্ষুদ্রান্ত্র
[C] বৃহদান্ত্র [D] অগ্ন্যাশয়

সঠিক উত্তরঃ [B] ক্ষুদ্রান্ত্র

25. রক্তের কোন কোষগুলি অক্সিজেন পরিবহনের জন্য দায়ী?
[A] প্লেটলেটস [B] লিম্ফোসাইট
[C] লোহিত রক্তকণিকা [D] শ্বেত রক্তকণিকা

সঠিক উত্তরঃ [C] লোহিত রক্তকণিকা

---Advertisement---

26. শ্বাসযন্ত্রের কোন অংশকে ‘স্বরযন্ত্র’ বলা হয়?
[A] ফ্যারিংক্স [B] ট্রাকিয়া
[C] ল্যারিংক্স [D] ব্রঙ্কাই

সঠিক উত্তরঃ [C] ল্যারিংক্স

27. পরিণত মানুষের দন্ত সংকেত-
[A] I2C2P1M3 [B] I2C1P2M3
[C] I3C1P2M3 [D] I2C2P3M1

সঠিক উত্তরঃ [B] I2C1P2M3

28. মানব রক্তের স্বাভাবিক pH কত?
[A] 5.0 – 5.5 [B] 6.0 – 6.5
[C] 7.35 – 7.45 [D] 8.0 – 8.5

সঠিক উত্তরঃ [C] 7.35 – 7.45

29. মানব মস্তিষ্কের কোন অংশ শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে?
[A] সেরিব্রাম [B] সেরিবলাম
[C] মেডুলা অবলংগাটা [D] থ্যালামাস

সঠিক উত্তরঃ [C] মেডুলা অবলংগাটা

30. মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরলটি হল-
[A] পেরিকার্ডিয়াল তরল
[B] CSF
[C] প্লুরাল তরল
[D] সাইনোভিয়াল তরল

সঠিক উত্তরঃ [B] CSF

ANM GNM 2025 Life Science Questions PDF Download

এই PDF-এ আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন ও ব্যাখ্যা দেওয়া আছে। সম্পূর্ণ প্রস্তুতির জন্য এখনই ডাউনলোড করুন। Download PDF

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ