এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে ? পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে এই একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে এ বছর রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় ভোটের আবহে কি রেজাল্ট প্রকাশে দেরি হতে পারে? এই নিয়েই সংশয় সকলের। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মারফত মাধ্যমিক রেজাল্ট এর দিনক্ষণ নিয়ে বড়সড়ো আপডেট মিলেছে। আজকের প্রতিবেদনে সেটাই জেনে নেব।
এক নজরে
মাধ্যমিক রেজাল্ট 2026
| পরীক্ষার নাম |
মাধ্যমিক বা Secondary Examination।
|
| বোর্ড |
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
|
| পরীক্ষা শুরু | ২ ফেব্রুয়ারি। |
| পরীক্ষা শেষ | ১২ ফেব্রুয়ারি। |
| মোট পরীক্ষার্থী |
৯ লক্ষ ৭১ হাজার ৩৪০ জন।
|
| রেজাল্টের তারিখ | নীচে দেওয়া হল। |
বিগত বছরের রেজাল্টের তারিখ
সাধারণত প্রতিবছর পরীক্ষা হওয়ার তিন মাসের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়। বিগত বছরের ট্রেন্ড দেখলে রেজাল্ট প্রকাশের তারিখ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা মেলে।
- ২০২৩ সাল: পরীক্ষা শেষ হয়েছিল ৪ মার্চ, রেজাল্ট প্রকাশিত হয়েছিল ১৯শে মে অর্থাৎ ৭৬ দিনের মধ্যে।
- ২০২৪ সাল: মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশিত হয়েছিল ২রা মে। অর্থাৎ প্রায় ৮০ দিনের মাথায় রেজাল্ট দেওয়া হয়েছিল।
- ২০২৫ সাল: পরীক্ষা শেষ হয়েছিল ২২ ফেব্রুয়ারি, রেজাল্ট দেওয়া হয়েছিল ২ মে অর্থাৎ ৬৯ দিনের মাথায়।
মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে? পর্ষদের ঘোষণা
এবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৩ এপ্রিল থেকে এবং চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। যেহেতু নির্বাচনের কাজে সরকারি স্কুল এবং শিক্ষকদের একটি বড় অংশ যুক্ত থাকেন, তাই এপ্রিল মাসে ফলাফল প্রকাশের সম্ভাবনা নেই।
পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, প্রতিবছরের মতোই পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্য রাখা হয়েছে। এদিকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে ৪ ঠা মে। অর্থাৎ পর্ষদের হিসাব অনুযায়ী ভোট পর্ব মিটে যাওয়ার পরেই রেজাল্ট প্রকাশিত হবার সম্ভাবনা রয়েছে।
কিভাবে মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন?
ফলাফল ঘোষণার দিন ছাত্রছাত্রীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই রেজাল্ট দেখতে পারবে। ধাপগুলো নিচে দেওয়া হলো:
- প্রথমে wbresults.nic.in অথবা wbbse.wb.gov.in ওয়েবসাইটে যান।
- ‘West Bengal Board of Secondary Education (Madhyamik Examination) 2026‘ লিঙ্কে ক্লিক করুন।
- আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ (DOB) ইনপুট করুন।
- সাবমিট বাটনে ক্লিক করলেই স্ক্রিনে আপনার মার্কশিট দেখা যাবে।
- ভবিষ্যতের জন্য মার্কশিটটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখুন।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে ১০ হাজার টাকা স্কলারশিপ, কীভাবে আবেদন করবেন?
এসএমএস-এর মাধ্যমে রেজাল্ট জানার উপায়
ইন্টারনেট না থাকলেও মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। টাইপ করুন:WB10 <space> Roll Number এবং পাঠিয়ে দিন 5676750 নম্বরে।
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






