চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

মাধ্যমিক রেজাল্ট চেক 2026 | কোন ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে?

Nabadip Saha
---Advertisement---

মাধ্যমিক রেজাল্ট চেক 2026: আগামী ৮ ই মে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এদিন রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। কোন ওয়েবসাইটে পরীক্ষার্থীরা সর্বপ্রথম নিজেদের রেজাল্ট দেখতে পারবে? কিভাবে রেজাল্ট সহজে চেক করবে? এগুলি নিয়েই তাদের এখন প্রশ্ন। আজকের প্রতিবেদনে আমরা মাধ্যমিক রেজাল্ট চেক 2026 এর বিস্তারিত পদ্ধতি নিয়ে আলোচনা করব।

মাধ্যমিক রেজাল্ট চেক 2026

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মারফত এ বছর ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় ৯.৫ লাখেরও বেশি পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসেছিল। পরীক্ষা শেষ হবার পর থেকে সকলেই এতদিন মুখিয়ে ছিল রেজাল্ট কবে বেরোবে, সেই দিনক্ষণের অপেক্ষায়। যাই হোক, কয়েকদিন আগেই পর্ষদ আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের রেজাল্ট ৮ মে প্রকাশ করার কথা জানিয়েছে।
প্রতি বছরই মাধ্যমিকের রেজাল্ট আগে অনলাইনে আপলোড করা হয়। তারপর স্কুলে স্কুলে পরীক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও মার্কশিট বিতরণ করা হয়। এ বছরও তার ব্যতিক্রম হবেনা। সাধারণত সকাল ৯ টা ৪৫ থেকেই রেজাল্ট অনলাইনে চেক করতে পারবে পরীক্ষার্থীরা। কোথায় কিভাবে সবার আগে রেজাল্ট দেখতে পাবে তার সম্পর্কে বিশদে নিচে বলা হলো।

মাধ্যমিক রেজাল্ট সর্বপ্রথম দেখার জন্য আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হও- Join Now

মাধ্যমিক রেজাল্ট 2026 কিভাবে দেখব?

মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখার জন্য আমাদের ExamBangla Publication এর অফিসিয়াল এবং পর্ষদ অনুমোদিত ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ হওয়া মাত্রই সর্বপ্রথম দেখা যাবে। এজন্য পরীক্ষার্থীদের নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে,
স্টেপ ১ঃ প্রথমে results.exambangla.com প্রবেশ করো।
স্টেপ ২ঃ “Madhyamik Pariksa (SE) Results – 2026” লিঙ্কে ক্লিক করো।
স্টেপ ৩ঃ অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর (Roll No) এবং জন্ম তারিখ (Date of Birth) সঠিকভাবে ইনপুট করো।
স্টেপ ৪ঃ এরপর ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মার্কশিট ডিজিটাল ফরম্যাটে ফুটে উঠবে।
স্টেপ ৫ঃ ভবিষ্যতের জন্য রেজাল্টটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা ভালো।

👇রেজাল্ট দেখার জন্য এখানে ক্লিক করুন 👇

---Advertisement---

আরও পড়ুনঃ নিজের মোবাইলে কীভাবে মাধ্যমিক রেজাল্ট চেক করবে? স্টেপ বাই স্টেপ গাইড

কোন ওয়েবসাইটে মাধ্যমিক রেজাল্ট দেখা যাবে?

মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য প্রতিবছরই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এ প্রচুর ট্রাফিক থাকে। সেই কারণে বর্তমানে অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটকে অনুমোদন দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জন্য। এগুলির মধ্যে রয়েছে,

  • results.exambangla.com (সবার আগে রেজাল্ট এখানে দেখা যাবে)।
  • wbresults.nic.in (Fastest Result Portal)।
  • exametc.com (SMS Alert Facility)।
  • indiaresults.com

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ