চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

ANM GNM Practice Set (2) in Bengali 2026 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

Debasish Ghosh
---Advertisement---

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রশ্নোত্তর প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে পরীক্ষায় নম্বর অনেক বাড়ে। তাই এবছরের পশ্চিমবঙ্গের নার্সিং পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি ANM GNM Practice Set (2) in Bengali 2026। নার্সিং পরীক্ষার জন্য আদর্শভাবে তৈরি করা এই প্র্যাকটিস সেটে মোট ২০ টি সাজেস্টিভ প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে। যেগুলি আসন্ন পরীক্ষার জন্য ভালো প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে।

ANM GNM Practice Set (2) in Bengali 2026

পরীক্ষার নাম
WBJEE ANM GNM EXAM
পরিচালনাকারী বোর্ড
West Bengal Joint Entrance Board (WBJEEB)।
পরীক্ষার মোড অফলাইন।
মোট নম্বর ১১৫।
মোট প্রশ্ন সংখ্যা ১০০।
সময় দেড় ঘন্টা।
বিষয়
ক্যাটেগরি ১ – জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, গণিত, রিজনিং, ইংরেজি, জিকে। ক্যাটেগরি ২ – জীবন বিজ্ঞান ও ভৌতবিজ্ঞান।

নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট

ANM GNM পরীক্ষার জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে বাছাই করা প্রশ্নোত্তর থাকবে। আজকের প্র্যাকটিস সেটে Category – 1 থেকে 20 টি প্রশ্ন এবং তাদের সঠিক উত্তর রয়েছে। দেখে নেব।

---Advertisement---

ANM GNM Practice Set (2)

1. মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল—
[A] মেডুলা অবলংগাটা
[B] সেরিবেলাম
[C] সেরিব্রাম
[D] থ্যালামাস
উত্তরঃ [B] সেরিবেলাম

2. বায়ুমন্ডলে ওজোন স্তরের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইহা—
[A] পৃথিবীকে বৃষ্টি দেয়
[B] পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে
[C] পৃথিবীকে অগ্নুৎপাত থেকে রক্ষা করে
[D] পৃথিবীকে বন্যার হাত থেকে রক্ষা করে
উত্তরঃ [B] পৃথিবীকে অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে

3. যে মাইটোটিক মেটাফেজ দশা গুলিতে ‘V’ আকৃতির ক্রোমোজোম দেখা যায় তারা হলো—
[A] অ্যাক্রোসেন্ট্রিক
[B] অ্যাসেনট্রিক
[C] মেটাসেন্ট্রিক
[D] সাব মেটাসেন্ট্রিক
উত্তরঃ [C] মেটাসেন্ট্রিক

4. মানব দেহের চক্ষু লেন্স হলো একটি—

[A] উভাবতল লেন্স
[B] উভোত্তল লেন্স
[C] সমতল দর্পণ
[D] প্রিজম
উত্তরঃ [B] উভোত্তল লেন্স

5. নিচের কোন জন চতুর্থ ভারতীয় গ্র্যান্ডস্ল্যাম বিজেতা?
[A] সানিয়া মির্জা
[B] রোহন বোপান্না
[C] মহেশ ভূপতি
[D] লিয়েন্ডার পেজ
উত্তরঃ [B] রোহন বোপান্না

6. লাক্ষাদ্বীপ অবস্থিত—
[A] আটলান্টিক মহাসাগরে
[B] প্রশান্ত মহাসাগরে
[C] বঙ্গোপসাগরে
[D] আরব সাগরে
উত্তরঃ [D] আরব সাগরে

7. জলের বুদবুদ সর্বদাই গোলাকৃতি হয়, অন্য কোনো আকারের হয় না। জলের কোন ভৌত ধর্ম এর জন্য দায়ী?
[A] পৃষ্ঠটান
[B] সান্দ্রতা
[C] স্থিতিস্থাপকতা
[D] আপেক্ষিক গুরুত্ব
উত্তরঃ [A] পৃষ্ঠটান

8. অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবথেকে বেশি থাকে তা হল—
[A] নাইট্রিক অ্যাসিড
[B] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[C] সালফিউরিক অ্যাসিড
[D] সাইট্রিক অ্যাসিড
উত্তরঃ [C] সালফিউরিক অ্যাসিড

9. কোন হরমোনটি পিটুইটারীর অগ্র খন্ড থেকে নিঃসৃত হয় না?
[A] ACTH
[B] ADH
[C] FSH
[D] TSH
উত্তরঃ [B] ADH

---Advertisement---

10. “Origin of Species” বইটির লেখক কে?
[A] প্রেগর জোহান মেন্ডেল
[B] চার্লস ডারউইন
[C] জে বি লামার্ক
[D] স্ট্যানলি মিলার
উত্তরঃ [B] চার্লস ডারউইন

আরও পড়ুনঃ ANM GNM 2026 Full syllabus PDF

11. বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তাকে বলা হয়—
[A] হাইড্রোফিলি
[B] অ্যানিমোফিলি
[C] অরনিথোফিলি
[D] কাইরোপ্টেরোফিলি
উত্তরঃ [D] কাইরোপ্টেরোফিলি

12. অক্সিজেন, হাইড্রোজেন ও সালফারের আণবিক গুরুত্ব যদি যথাক্রমে 32, 2 ও 32 হয়, তবে সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত?
[A] 49
[B] 98
[C] 82
[D] 66
উত্তরঃ [B] 98

13. পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি?
[A] নিউইয়র্ক
[B] বেজিং
[C] মুম্বাই
[D] টোকিও
উত্তরঃ [D] টোকিও

14. “থিওরি অফ রিলেটিভিটি” (আপেক্ষিকতা তত্ত্ব) প্রবর্তন করেন—
[A] টমাস আলভা এডিসন
[B] আলবার্ট আইনস্টাইন
[C] মার্কিন
[D] জেমস ওয়াট
উত্তরঃ [B] আলবার্ট আইনস্টাইন

15. নিউটন কিসের একক?
[A] ভর
[B] বল
[C] অভিকর্ষ
[D] তড়িৎ প্রবাহ
উত্তরঃ [B] বল

16. ক্যারিওটাইপিং যা বর্ণনা করে—
[A] ক্রোমোজোমের অঙ্গসংস্থান
[B] ক্রোমোজোম সংখ্যা
[C] ক্রোমোজোমের অস্বাভাবিকতা
[D] ক্রোমোজোমে নিউক্লিওটাইড ক্রম
উত্তরঃ [B] ক্রোমোজোম সংখ্যা, [C] ক্রোমোজোমের অস্বাভাবিকতা

ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇ANM GNM Practice Set in Bengali

17. উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ, পরাগধানীতে, যা থাকে—
[A] বৃতি
[B] পাপড়ি
[C] গর্ভপত্র
[D] পরাগরেণু
উত্তরঃ [D] পরাগরেণু

18. প্রোটিন সংশ্লেষের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কোশ অঙ্গাণুটি হল—
[A] গলগি বডিস
[B] নিউক্লিয়াস
[C] রাইবোজোম
[D] লাইসোজোম
উত্তরঃ [C] রাইবোজোম

---Advertisement---

19. ব্যক্তি থেকে ব্যক্তিতে পোলিও রোগটি যার দ্বারা বাহিত হয় তা হল—
[A] বাতাস
[B] দূষিত জল
[C] যৌন মিলন
[D] পতঙ্গ বাহক
উত্তরঃ [B] দূষিত জল

20. নিম্নলিখিত রোগ গুলির মধ্যে কোনটি মশকবাহিত নয়?
[A] ডেঙ্গু
[B] চিকেনগুনিয়া
[C] প্লেগ
[D] ম্যালেরিয়া
উত্তরঃ [C] প্লেগ

এই প্র্যাকটিস সেটটি পিডিএফ ফর্মে ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ Download Now

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ