মাধ্যমিক পাশে এয়ারপোর্টে চাকরির সুযোগ, মাসিক বেতন ২১ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এয়ারপোর্ট চাকরি করতে চান? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর। এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়াতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদনে আগ্রহীদের জন্য বিস্তারিত তথ্য থাকলো আজকের এই প্রতিবেদনে।

Employment No.- AAICLAS/HR/CHQ/Rect./TR/2023

পদের নাম- Trolley Retriever
মোট শূন্যপদ- ১০৫ টি। (General- ৪৪ টি, OBC- ২৮ টি, SC- ১৫ টি, ST- ৭ টি, EWS- ১১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের উচ্চতা হতে হবে নূন্যতম ১৬৭ সেমি। ওজন হতে হবে নূন্যতম ৫৫ কেজি।
মাসিক বেতন- বেসিক পে ১০,০০০/- টাকা সহ অন্যান্য পে এলাউন্স মিলিয়ে মোট ২১,৩০০/- টাকা।
বয়সসীমা- ০১ আগস্ট ২০২৩ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

চাকরির খবরঃ ভারতীয় রেলে লোকো পাইলট নিয়োগ

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই চাকরির জন্য আবেদন করতে হবে। AAICLAS -এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পূর্ণ আবেদনটি করতে হবে। সেক্ষেত্রে একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি থাকতে হবে চাকরিপ্রার্থীদের। অনালাইনে আবেদন জানানোর পর প্রাপ্ত রেফারেন্স আইডি নোট করে রাখতে হবে আবেদনকারীদের।

আবেদন ফি- আবেদনকারীদের এককালীন ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৩১ আগস্ট, ২০২৩।

চাকরির খবরঃ WBPSC -এর মাধ্যমে নতুন নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে