এয়ারপোর্ট অথরিটিতে নিয়োগ, আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 7/2022
পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ।
মোট শূন্যপদ– ৫৯৬ টি। (UR- 272, EWS- 59, OBC- 143, SC- 83, ST- 39)
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- জুনিয়র এক্সিকিউটিভ ( Engineering – Civil, Electrical, Electronics, Architecture)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ৬০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলার ডিগ্রী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ২১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.aai.aero গিয়ে “CAREERS” অপশনে গিয়ে বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST/PWD/ Female প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card -এর মাধ্যমে।
আবেদন শুরু ও শেষ তারিখ– ২২ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে ২১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা