AAI Recruitment 2025: এয়ারপোর্টে সরাসরি অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে, প্রতিমাসে স্টাইপেন্ড ১৫,০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

AAI Recruitment 2025: এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফে আবারো চাকরিপ্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাজুয়েট/ডিপ্লোমা/আইটিআই যোগ্যতায় চাকরিপ্রার্থীদের এবার অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর সুযোগ করে দিচ্ছে AAI। ভারতের পূর্ববর্তী রাজ্যগুলির ইচ্ছুক প্রার্থীদের এয়ারপোর্টের বিভিন্ন কাজের ট্রেনিং দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরিপ্রার্থীরা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। আবেদনের জন্য পদের নাম, প্রতিমাসের স্টাইপেন্ডের পরিমাণ, শূন্য পদের সংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিবরণ জানতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।

পদের নাম- এপ্রেন্টিস ট্রেনি

শূন্য পদের সংখ্যা- ১৩৪ টি

---Advertisement---

কর্মস্থল- ভারতবর্ষের পূর্ববর্তী রাজ্যের বিভিন্ন জেলায় এই নিয়োগটি করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাগডোগরা, বহরমপুর এবং কোচবিহারে নিযুক্ত হওয়ার সুযোগ পাবেন নিযুক্ত প্রার্থীরা। এছাড়াও ভুবনেশ্বর, দেওঘর, পাটনা, গয়া, রায়পুর সহ বিভিন্ন এলাকায় নিয়োগের সুযোগ রয়েছে। বিস্তারিত জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।

কোন কোন বিভাগে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে?

বর্তমান সময়ে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ ট্রেনিংয়ের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এই সার্টিফিকেট থাকলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় সহজেই কর্মী হিসেবে নিযুক্ত হওয়া যায়। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গ্রাজুয়েশন, ডিপ্লোমা এবং বিভিন্ন আইটিআই ট্রেডের যোগ্যতায় কিছু প্রার্থীদের প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে গ্রাজুয়েট বিভাগের ৪২ জন, ডিপ্লোমা বিভাগে ৪৭ জন এবং আইটিআই বিভাগে ৪৬ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদনের যোগ্যতা- চাকরি প্রার্থীদের পদের যোগ্যতা অনুসারে গ্র্যাজুয়েট/ডিপ্লোমা ডিগ্রিধারী অথবা আইটিআই উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিক রাই আবেদন জানাতে পারবেন। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খন্ড, ছত্রিশগড়, সিকিম এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বাসিন্দাদের জন্যই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

---Advertisement---

চাকরির খবরঃ রাজ্যের বৃহত্তম প্রেসে নিয়োগের সুযোগ

বয়স সীমা- ৩১/০৩/২০২৫ তারিখের হিসাব অনুসারে সর্বোচ্চ ২৬ বছরের চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

মাসিক বৃত্তির পরিমাণ

১) গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস- ১৫,০০০/- টাকা
২) ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- ১২,০০০/- টাকা
৩) আইটিআই অ্যাপ্রেন্টিস- ৯,০০০/- টাকা

---Advertisement---

চাকরির খবরঃ ৫০০ শূন্যপদে ইউনিয়ন ব্যাংকে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি

সরকারি অ্যাপ্রেন্টিস আইন অনুসারে চাকরিপ্রার্থীদের সবার আগে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসরা https://nats.education.gov.in এই ওয়েবসাইটে এবং আইটিআই অ্যাপ্রেন্টিসরা https://www.apprenticeshipindia.gov.in এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন। এরপর ইচ্ছুক প্রার্থীদের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এপেন্ডিক্স ট্রেনিং এর জন্য আবেদন জানাতে হবে। ৩১/০৫/২০২৫ তারিখ পর্যন্তই এখানে আবেদন জানানো সম্ভব হবে।

নিয়োগ পদ্ধতি

ইচ্ছুক প্রার্থীদের আবেদনের উপর ভিত্তি করে গ্রাজুয়েশন/ডিপ্লোমা অথবা আইটিআই এ প্রাপ্ত নম্বরের নিরিখে মেধা তালিকা প্রকাশ করা হবে। মেধা তালিকা অনুসারে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই ট্রেনিংয়ের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে