AAI Recruitment 2025: ভারতীয় এয়ারপোর্টে ৯৭৬ শূন্য পদে কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ!

Published By: Priyanka Sen | Published On:
Share:

AAI Recruitment 2025: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা AAI। ৯০০ টিরও বেশি শূন্য পদে বিভিন্ন যোগ্যতার চাকরিপ্রার্থীদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ইঞ্জিনিয়ারিং বা বিভিন্ন পেশাগত যোগ্যতার চাকরি প্রার্থীরা এয়ারপোর্ট এর বিভিন্ন পদে এবার নিয়োগের সুযোগ পাচ্ছেন। কোন কোন পদে আবেদনের সুযোগ রয়েছে? কতগুলি শূন্য পদের ঘোষণা হল? কিভাবে আবেদন জানাতে হবে? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাবেন আজকের প্রতিবেদনটি থেকে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI)।

পদের নাম- জুনিয়র এক্সিকিউটিভ।

যে সমস্ত বিভাগে নিয়োগ করা হবে-

  • আর্কিটেকচার,
  • সিভিল ইঞ্জিনিয়ারিং,
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
  • ইনফরমেশন টেকনোলজি।

মোট শূন্য পদের সংখ্যা- ৯৭৬ টি।

অফিসিয়াল ওয়েবসাইট- www.aai.aero

---Advertisement---

চাকরির খবরঃ WBSSC Group C and D Recruitment Notice

পদ অনুসারে আবেদনের যোগ্যতা:

  • জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি।
  • জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং- স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রী।
  • জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক্স বিষয়ের স্নাতক ডিগ্রি।
  • জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স- ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন বা ইলেকট্রনিক্স স্পেশালাইজেশন এর সঙ্গে ইলেকট্রিক্যাল বিষয়ে স্নাতক ডিগ্রী।
  • জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি- কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্নাতকোত্তর ডিগ্রী অথবা কম্পিউটার সাইন্স বা আইডি বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি।
  • প্রতিটি পদেই ২০২৩, ২০২৪ বা ২০২৫ সালের GATE চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন।

চাকরির খবরঃ ৫১৮০ টি শূন্য পদে স্টেট ব্যাংকে কর্মী নিয়োগ

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- আবেদনকারী চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ২৭ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। বয়সের হিসাব হবে ২৭/০৯/২০২৫ তারিখ অনুসারে। সরকারি নিয়োগের নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।

মাসিক বেতন- নিযুক্ত কর্মীদের প্রতি মাসের ন্যূনতম মূল বেতন শুরু হবে ৪০,০০০ টাকা থেকে। এর পাশাপাশি অতিরিক্ত সুযোগ-সুবিধা এবং ভাতা পাবেন নিযুক্ত কর্মীরা।

নিয়োগ পদ্ধতি- বয়স, যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে চাকরি প্রার্থীদের আবেদন থেকে শর্টলিস করা হবে যোগ্যদের। এরপর চাকরিপ্রার্থীদের নথি যাচাইকরণের মাধ্যমে কোনরকম পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি- আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীরা www.aai.aero -এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ করে জমা করতে পারবেন। ২৭/০৯/২০২৫ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদনপত্র জমা করার সুযোগ পাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন