চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

অষ্টম শ্রেণী পাশে চাকরির দারুণ সুযোগ, মাসিক বেতন ১৮ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

অ্যারোনটিকেল ডেভলপমেন্ট এজেন্সি, ভারত সরকারের একটি অধীনস্থ সংস্থার পক্ষ থেকে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— ADV:ADV-124:2024

পদের নাম— Driver
মোট শূন্যপদ— ২ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ সহ হালকা এবং ভারী যানবাহন চালানোর সরকার স্বীকৃত লাইসেন্স ধারক হতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ১৮,০০০/- টাকা।
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর অথবা তার নিচে হতে হবে।

চাকরির খবরঃ এপ্রিল মাসে যেসব চাকরির আবেদন চলছে

অষ্টম শ্রেণী পাশে চাকরি

আবেদন পদ্ধতি— প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজের আবেদন নথিভুক্ত করতে হবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। তথ্য পূরণ হয়ে যাওয়ার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত নথিপত্র আপলোড হয়ে যাওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদন সাবমিট করতে হবে।

নিয়োগ পদ্ধতি— এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীকে লিখিত পরীক্ষায় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ট্রাফিক আইন, রোড সেফটি এবং ভেহিকেল মেকানিজম বিষয়ে লিখিত পরীক্ষায় আয়োজিত হবে। লিখিত পরীক্ষার পর প্রাকটিকেল ড্রাইভিং টেস্ট আয়োজিত হবে।

আবেদনের শেষ তারিখ— ৬ এপ্রিল, ২০২৪।

অষ্টম শ্রেণী পাশে চাকরি

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ