আদিত্য বিড়লা স্কলারশিপ 2026, ছাত্রীরা পাবে ২৫ হাজার টাকা স্কলারশিপ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গের স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া, সকলের জন্যই একটি খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ হল আদিত্য বিড়লা স্কলারশিপ। ন্যুনতম নবম শ্রেণী থেকে পড়ুয়ারা আবেদন করতে পারেন এই স্কলারশিপে। বছরে ২৫ হাজার টাকা থেকে বৃত্তি পাওয়া যায়। প্রতিবছরই লাখ লাখ শিক্ষার্থী এই স্কলারশিপে সুবিধা পায়। এবছরের যেসব পড়ুয়ারা এখানে আবেদন করতে চান, তাদের জন্যই এই প্রতিবেদনটি। এখানে আমরা সম্পূর্ণ ডিটেলে স্কলারশিপের সবদিক নিয়ে আলোচনা করব।

আদিত্য বিড়লা স্কলারশিপ 2026

স্কলারশিপের নাম আদিত্য বিড়লা স্কলারশিপ।
ধরন বেসরকারি।
প্রদানকারী সংস্থা আদিত্য বিড়লা ক্যাপিটাল।
টাকা ২৫ হাজার থেকে ৬০ হাজার।
ক্লাস নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত।
আবেদন পদ্ধতি অনলাইন।
আবেদনের সময়সীমা নিচে উল্লেখ করা হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট www.adityabirlascholars.net
---Advertisement---

স্কলারশিপের পরিমাণ

ক্লাস টাকা
৯ম থেকে ১২শ শ্রেণি: যে কোনো স্বীকৃত স্কুলের ছাত্রীরা বছরে ২৫,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
সাধারণ স্নাতক: সরকারি কলেজে ৩ বছরের সাধারণ স্নাতক কোর্সে পাঠরত ছাত্রীরা বছরে ৩০,০০০ টাকা পাবেন।
প্রফেশনাল স্নাতক: ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা সমতুল্য ৪ বছরের কোর্সের জন্য বছরে ৪৫,০০০ টাকা প্রদান করা হবে।
প্রিমিয়ার ইনস্টিটিউট (IIT/NIT/IIM): দেশের নামী শিক্ষা প্রতিষ্ঠানে প্রফেশনাল বা স্নাতকোত্তর (PG) কোর্সের জন্য সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বৃত্তি মিলবে।

আরও পড়ুনঃ জি পি বিড়লা স্কলারশিপ 2026 আবেদন পদ্ধতি

আবেদনের যোগ্যতা

এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:
১. শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
২. আবেদনকারীকে বিগত চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর বা সমতুল্য CGPA পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৬ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না।
৪. ছাত্রীকে অবশ্যই কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে পাঠরত হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে আবেদনের সময় নিম্নলিখিত নথিগুলোর স্ক্যান কপি আপলোড করতে হবে:

  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  • শেষ উত্তীর্ণ পরীক্ষার মার্কশিট।
  • পরিচয়পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড)।
  • বর্তমান বছরের ভর্তির প্রমাণপত্র।
  • পারিবারিক আয়ের সার্টিফিকেট।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (ছাত্রী বা অভিভাবকের)।
  • বিশেষ সক্ষম বা প্রতিবন্ধী হলে তার সার্টিফিকেট (যদি থাকে)।
---Advertisement---

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন পদ্ধতিটি নীচে আলোচনা করা হলো:
১. প্রথমে ‘Buddy4Study’ পোর্টালে যান।
২. সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৩. রেজিস্ট্রেশন সফল হলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
৪. সেগুলো দিয়ে লগইন করে ‘Aditya Birla Capital Scholarship 2025-26’ লিঙ্কে ক্লিক করুন।
৫. নিজের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সঠিক ক্যাটাগরি (স্কুল/ইউজি/প্রফেশনাল) নির্বাচন করে ‘Start Application’ বাটনে ক্লিক করুন।
৪. আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করুন।
৫. সবশেষে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা

আদিত্য বিড়লা স্কলারশিপে আবেদন প্রক্রিয়া প্রতিবছর নির্দিষ্ট সময়ে শুরু হয় এবং সীমিত সময়ের জন্য চলে। তাই এবিষয়ে সঠিক আপডেট পেতে আগ্রহী প্রার্থীদের নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উচ্চ মাধ্যমিক স্কলারশিপ 2026 | HS Pass Scholarship 2026 West Bengal প্রণব মুখার্জি স্কলারশিপ 2026: মাধ্যমিক পাশ করলেই সুযোগ বিশ্ববীণা স্কলারশিপ 2026 | Biswabina Scholarship Application Process নবান্ন স্কলারশিপ 2026 | Nabanna Scholarship 2026 Application Process জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ 2026 | JBNSTS Scholarship Apply Online