অগ্নিপথ প্রকল্পে অনলাইনে আবেদন করুন, যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ

Published By: Madhumita Pal | Published On:
Share:

দেশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশে তথা রাজ্যের অবিবাহিত পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু আজ থেকে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

পদের নাম- অগ্নিবীর (SSR)
মোট শূন্যপদ- ২৮০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান, অংক বা কম্পিউটার সাইন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীকে ১০/১১/১৯৯৯ থেকে ৩০/০৪/২০০৫ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০/- হাজার টাকা। দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর প্রতি মাসে ৩৬,৫০০/- টাকা। চতুর্থ বছর প্রতি মাসে ৪০,০০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যে সেন্টার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন শুরু ও শেষ- আবেদন শুরু ১৫ জুলাই থেকে এবং আবেদন চলবে ২২ জুলাই পর্যন্ত।

শারীরিক যোগ্যতা-
পুরুষদের ক্ষেত্রে- ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- ২০ টি ও Push Ups- ১২ টি করতে হবে।
মহিলাদের ক্ষেত্রে- ৮ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- ১৫ টি ও Bent Knee Sit-Ups -১০ টি করতে হবে।

চাকরির খবরঃ এই মাসে ৮ টি গুরুত্বপূর্ণ চাকরির খবর 

অন্যান্য যোগ্যতা- ছেলে মেয়ে উপায় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা, ওজন এবং বুকের ছাতি ইন্ডিয়ান নেভি নিয়োগের একই পদ্ধতি অনুযায়ী যাচাই করা হবে।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন