WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ, মাসিক বেতন ৩০ হাজার টাকা

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা যারা কেন্দ্রীয় সরকারের অধীনে কোন ভালো চাকরির সন্ধান করছেন তাদের জন্য সুখবর। সম্প্রতি ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে নারী পুরুষ নির্বিশেষে সমস্ত অবিবাহিত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা অগ্নিবীরবায়ু নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ

পদের নাম: অগ্নিবীরবায়ু
নিয়োগকারী সংস্থা: ভারতীয় বায়ুসেনা
ব্যাচ নং: Intake 01/2027
অফিসিয়াল ওয়েবসাইট: agnipathvayu.cdac.in

শিক্ষাগত যোগ্যতা

অগ্নিবীরবায়ু পদে আবেদনের জন্য প্রার্থীকে বিজ্ঞান বিভাগে ইংরেজি বিষয়সহ ইন্টারমিডিয়েট/১০+২ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় অন্তত ৫০% নম্বর থাকতে হবে এবং ইংরেজিতেও আলাদাভাবে ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক। অথবা, সরকার স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে।

শারীরিক যোগ্যতা

  • উচ্চতা: পুরুষ আবেদনকারীদের জন্য ১৫৮ সেমি এবং মহিলা আবেদনকারীদের জন্য ১৫২ সেমি হাইট থাকতে হবে। (উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চলের প্রার্থীদের ছাড় দেওয়া হবে)।
  • বুক: প্রসারণ ক্ষমতা অন্তত ৫ সেমি হতে হবে।
  • দৃষ্টিশক্তি: চশমা ছাড়া বা চশমাসহ নির্ধারিত মানদণ্ড অনুযায়ী হতে হবে।

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ ০২ জুলাই ২০০৬ থেকে ০২ জানুয়ারি ২০১০-এর মধ্যে হতে হবে। নিয়োগ পাওয়ার সময় সর্বোচ্চ বয়স ২১ বছরের বেশি হওয়া চলবে না।

---Advertisement---

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীরদের ৪ বছরের জন্য নিয়োগ করা হবে।

  • প্রথম বছর বেতন দেওয়া হবে মাসিক ৩০,০০০ টাকা (ইন হ্যান্ড স্যালারি হবে ২১,০০০ টাকা)।
  • চতুর্থ বছরে বেতন দেওয়া হবে মাসিক ৪০,০০০ টাকা (ইন হ্যান্ড স্যালারি হবে ২৮,০০০ টাকা)।
  • এছাড়াও সেবা নিধি প্যাকেজের মাধ্যমে ৪ বছর পূর্ণ হওয়ার পর প্রায় ১০.০৪ লক্ষ টাকা প্রদান করা হবে।
  • অতিরিক্ত সুবিধা হিসেবে কর্মীদের ৪ বছরের মেয়াদে ৪৮ লক্ষ টাকার জীবন বীমা প্রদান করা হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে পোস্ট অফিসে চাকরি, মোট ৩০ হাজার শূন্যপদে নিয়োগ

নির্বাচন প্রক্রিয়া

নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি পর্যায়ে সম্পন্ন হবে:

  • প্রথম ধাপে একটি অনলাইন পরীক্ষা হবে। এটি কম্পিউটার ভিত্তিক এমসিকিউ পরীক্ষা। বিজ্ঞান, সাধারণ জ্ঞান ও যুক্তিবিদ্যা ইত্যাদি থেকে প্রশ্ন দেওয়া হবে।
  • দ্বিতীয় ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষা নেওয়া হবে। যেখানে তাদের শারীরিক মাপজোখ এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট (PFT) যেমন দৌড়, পুশ-আপ, সিট-আপ ইত্যাদি করানো হবে।
  • শেষ পর্যায়ে একটি মেডিকেল টেস্ট নেওয়া হবে। এই ধাপে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়োগ করা হবে কাজের জন্য।

আবেদন ফি

এখানে আবেদন করার প্রত্যেক প্রার্থীকে ৫৫০ টাকা জমা দিতে হবে। কোন ক্যাটাগরির জন্য কোন ছাড়ের ব্যবস্থা নেই।

আবেদন করার পদ্ধতি

  • আগ্রহী প্রার্থীরা সরাসরি অফিসিয়াল পোর্টাল https://agnipathvayu.cdac.in-এ যান।
  • নিজের নাম, ফোন নাম্বার, জন্ম তারিখ, ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করুন। মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই হওয়ার পর রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং আপনি একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন।
  • আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  • আবেদনপত্র পূরণ করুন নির্ভুলভাবে।
  • আবেদন ফি জমা করে দিন।
  • সবশেষে ফর্মটি ‘Preview’ করে দেখে নিয়ে Submit করুন।

প্রয়োজনীয় নথিপত্র

  • আবেদনের সময়ে নিম্নলিখিত প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।
  • নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার মার্কশিট।
  • পাসপোর্ট সাইজ ছবি (বুকে স্লেট ধরে নাম ও তারিখ লেখা), এবং নিজের স্বাক্ষর।
  • আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড জাতীয় যেকোনো ফটো আইডেন্টিটি প্রুফ।
  • বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট।
---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ১২ জানুয়ারি, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • পরীক্ষার সম্ভাব্য তারিখ: ৩০-৩১ মার্চ, ২০২৬

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website

🚨 Application Period Closed

The application deadline for this recruitment has ended. Stay updated with the latest চাকরির খবর notifications.

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ