চাকরির খবর কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট স্কলারশিপ সাপ্তাহিক ম্যাগাজিন সিলেবাস পরীক্ষার তারিখ
Focus

অগ্নিবীর বায়ু সিলেবাস 2026 | Agniveer Vayu Detailed Syllabus 2026 and Exam Pattern

Debasish Ghosh
---Advertisement---

কেন্দ্রীয় সরকার মারফত ভারতীয় বায়ু সেনায় অগ্নিবীর নিয়োগ ২০২৬ এর জন্য ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরিপ্রার্থীরা সেনাবাহিনীতে কাজ করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। সেই সমস্ত আগ্রহী প্রার্থীদের জন্যই আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব অগ্নিবীর বায়ু সিলেবাস 2026 নিয়ে, যেখানে পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যারা পরীক্ষায় ভালোভাবে সফল হবার স্বপ্ন দেখছেন তাদের সবার আগে এই সিলেবাসটি জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

অগ্নিবীর বায়ু সিলেবাস 2026

এখানে প্রধানত তিনটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হয় প্রার্থীদের।

  • প্রথমে হবে এম সি কিউ টাইপ লিখিত পরীক্ষা। নীচে এই পরীক্ষার প্যাটার্ন বিস্তারিত জানানো হলো।
ক্যাটাগরি বিষয়সমূহ সময়
Science Subjects ইংরেজি, গণিত এবং পদার্থবিজ্ঞান (Physics) ৬০ মিনিট
Other Than Science Subjects ইংরেজি, রাগা (RAGA – Reasoning & General Awareness) ৪৫ মিনিট
Science & Other Than Science ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান এবং রাগা (RAGA) ৮৫ মিনিট
  • শারীরিক যোগ্যতা ও পরীক্ষা (Physical Fitness Test – PFT)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে প্রার্থীদের নিম্নলিখিত পরীক্ষা গুলি নেওয়া হবে।

---Advertisement---
  1. ১.৬ কিমি দৌড়: নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত ৬ মিনিট ৩০ সেকেন্ড) সম্পন্ন করতে হবে।
  2. শারীরিক কসরত: ১০টি পুশ-আপ, ১০টি সিট-আপ এবং ২০টি স্কোয়াটস।
  • মেডিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা:

এই পরীক্ষায় সফল হতে গেলে প্রার্থীদের নিম্নলিখিত শারীরিক যোগ্যতা গুলি থাকতে হবে।

  1. উচ্চতা: ন্যূনতম ১৫২.৫ সেমি।
  2. বুক: ৫ সেমি প্রসারণ ক্ষমতা থাকতে হবে।
  3. দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি: নির্দিষ্ট সামরিক মানদণ্ড অনুযায়ী স্বাভাবিক হতে হবে।

Agniveer Vayu Detailed Syllabus 2026 and Exam Pattern

ইংরেজি (English)

ইংরেজিতে প্রার্থীদের ভাষাগত দক্ষতা যাচাই করা হয়। প্রধান টপিকগুলি হলো-

  • Comprehension: একটি অনুচ্ছেদ পড়ে সেখান থেকে প্রশ্নের উত্তর দেওয়া।
  • Grammar: Tense, Subject-Verb Concord, সকর্মক ও অকর্মক ক্রিয়া, Prepositions, Adjectives, Adverbs, Determiners এবং Modals।
  • Vocabulary: Synonyms (সমার্থক শব্দ), Antonyms (বিপরীত শব্দ), One-word substitution, Spelling errors, এবং Idioms & Phrases।
  • Narration & Voice: Direct/Indirect Speech এবং Active/Passive Voice।

আরও পড়ুনঃ ভারতীয় বায়ুসেনায় উচ্চমাধ্যমিক পাশে অগ্নিবীর নিয়োগ

পদার্থবিজ্ঞান (Physics)

সিলেবাসটি মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণীর ওপর ভিত্তি করে-

  • Physical World and Measurement, Kinematics, Laws of Motion।
  • Work, Energy, and Power।
  • Thermodynamics, Bulk Matter এর বৈশিষ্ট্য।
  • Electrostatics, Current Electricity, Electromagnetic Induction।
  • Optics, Atoms and Nuclei, Dual Nature of Matter।
  • Electronic Devices এবং Communication Systems।

গণিত (Mathematics)

  • Sets, Relations, and Functions এবং Trigonometric Functions।
  • Complex Numbers, Quadratic Equations, Permutations and Combinations।
  • Calculus (Differentiation, Integration, Differential Equations)।
  • Coordinate Geometry (Circles, Conic Sections, 3D Geometry)।
  • Probability and Statistics, Vectors, Matrices and Determinants।

রাগা (Reasoning & General Awareness – RAGA)

এটি Other than science অর্থাৎ যারা আর্টস বা অন্যান্য শাখায় উচ্চমাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে টপিকগুলি হবেঃ

  • Reasoning: Numerical series, Distance and Direction sense,
  • Blood relations, Coding-Decoding, Odd one out, এবং Non-verbal reasoning।
  • Basic Mathematics: গড় (Average), লসাগু ও গসাগু (LCM & HCF),
  • লাভ ও ক্ষতি (Profit & Loss), সময় ও দূরত্ব, শতকরা (Percentage), এবং সাধারণ ত্রিকোণমিতি।
---Advertisement---

আপনি কি একজন পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? যদি হ্যাঁ হয়, তাহলে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হন- ক্লিক করুন

General Awareness

এটি শুধুমাত্র Other than science অর্থাৎ যারা আর্টস বা অন্যান্য শাখায় উচ্চমাধ্যমিক পাস করেছেন সেই সমস্ত প্রার্থীদের জন্য। এখানে বর্তমান ঘটনাবলী (Current Affairs), সাধারণ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস এবং ভারতীয় সংবিধান ইত্যাদি থেকে প্রশ্ন দেওয়া হবে।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, দেখে নিন এক্ষুনি 

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ