রাজ্যের এয়ারপোর্টে কর্মী নিয়োগ, ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে আবেদন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড (AIESL) সংস্থার পক্ষ থেকে এয়ারপোর্টের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- AIESL/HR-HQ/2023/3975

পদের নাম- Assistant Supervisor
মোট শূন্যপদ- ২০৯ টি। (পশ্চিমবঙ্গে ১২ টি।)
শিক্ষাগত যোগ্যতা- সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম ৩ বছরের স্নাতক এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে সার্টিফিকেট কোর্স থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন- ২৭,০০০/- টাকা।
বয়সসীমা- ১ জানুয়ারি, ২০২৪ অনুযায়ী সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের বয়স ৩৫ বছর, ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের বয়স ৩৮ বছর এবং তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ SAIL ইন্ডিয়াতে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশনে থাকা আবেদনপত্র যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র PDF আকারে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে এবং সাথে নিচে দেওয়া আবেদনের লিঙ্ক থেকে গুগল ফর্ম ফিলাপ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি- আবেদন মূল্য রাখা হয়েছে ১০০০/- টাকা। আবেদন মূল্য ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ- ১৫ জানুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন