ইন্টারভিউর মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ, মাসিক বেতন ২০ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এয়ার ইন্ডিয়া এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড উচ্চ মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.– AIASL/05-03/685

পদের নাম- Customer Service Executive, Jr. Customer Service Executive
মোট শূন্যপদ- ১২৮ টি। (Cochin- ৪৭ টি, Calicut- ৩১ টি, Kannur- ৫০ টি।)
শিক্ষাগত যোগ্যতা- Customer Service Executive পদের জন্য আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। Jr. Customer Service Executive পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। দুই ক্ষেত্রেই এয়ারলাইন, জিএইচএ, কার্গো, এয়ারলাইন টিকিটিং বিভাগে কাজের অভিজ্ঞতা অথবা এয়ারলাইন ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।

চাকরির খবরঃ উচ্চমাধ্যমিক পাশে স্টেনোগ্রাফার নিয়োগ

মাসিক বেতন- Customer Service Executive পদের মাসিক বেতন ২৩,৬৪০/- টাকা। Jr. Customer Service Executive পদের মাসিক বেতন ২০,১৩০/- টাকা।
বয়সসীমা- এই পদগুলিতে সর্বোচ্চ ২৮ বছর বয়সের চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ছাড় উপলব্ধ থাকবে।

আবেদন পদ্ধতি- অফলাইন ইন্টারভিউর মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতর প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি প্রয়োজনীয় নথিপত্রগুলি সঙ্গে নিয়ে ইন্টারভিউর দিন সংস্থার নির্দিষ্ট অফিসে উপস্থিত হবে হবে।

আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে এককালীন ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে সংস্থার নির্দিষ্ট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির আবেদন চলছে

ইন্টারভিউর ঠিকানা- Sri Jagannath Auditorium, Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572.

ইন্টরভিউর তারিখ- ১৮, ২০ এবং ২২ ডিসেম্বর, ২০২৩।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা