দিল্লি AIIMS -এ গ্রুপ ডি কর্মী নিয়োগ চলছে, মাধ্যমিক পাশে আবেদন জানান

Published By: Priyanka Sen | Published On:
Share:

BECIL বা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটান্টস ইন্ডিয়া লিমিটেডের তরফে গ্রুপ ডি পদে নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতায় চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। মূলত দিল্লিতে অবস্থিত AIIMS এর রাঁধুনি পদে এই নিয়োগটি করা হচ্ছে। প্রতি মাসে ভালো মানের বেতনের পাশাপাশি একাধিক সুবিধা থাকবে নিযুক্ত কর্মীর জন্য। আজকের প্রতিবেদনে পদের নাম, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি বিশদে উল্লেখ করা হয়েছে।

---Advertisement---

পদের নাম- রাঁধুনি।

শিক্ষাগত যোগ্যতা- নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরী প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে মাধ্যমিকের উচ্চতর যোগ্যতায় আবেদনের সুযোগ রয়েছে। তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য অভিজ্ঞতা এবং যোগ্যতার প্রয়োজন হবে এই পদে আবেদন জানানোর জন্য।

আবেদনের যোগ্যতা- শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি AIIMS রাঁধুনি পদে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের অবশ্যই রান্নার বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। ভারতীয় এবং ওয়েস্টার্ন বিভিন্ন রান্না জানা এবং সেই বিষয়ে যথাযথ দক্ষতা থাকা প্রয়োজন। এর পাশাপাশি আবেদনের ক্ষেত্রে রান্নার বিভিন্ন সার্টিফিকেটেরও প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

---Advertisement---

চাকরির খবরঃ ১২২৪ শূন্যপদে রাজ্যের বিভিন্ন আদালতে গ্রুপ সি কর্মী নিয়োগ

বয়স সীমা- অন্ততপক্ষে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারেন। তবে আবেদনের আগে অবশ্যই যোগ্যতা গুলি ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন।

মাসিক বেতন- নিযুক্ত কর্মী প্রতিমাসে ১৮,৯৯৩ টাকা বেতন পাবেন।

চাকরির খবরঃ বাঁকুড়া জেলায় সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি

নিয়োগ পদ্ধতি- আবেদনের উপর ভিত্তি করে যোগ্য চাকরিপ্রার্থীদের একটি তালিকা প্রস্তুত করা হবে। এরপর AIIMS কর্তৃপক্ষের তরফে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথিপত্র জমা করতে হবে-

  • শিক্ষাগত যোগ্যতা এবং কর্ম অভিজ্ঞতার সমস্ত প্রমাণ পত্র,
  • জন্মের প্রমাণপত্র,
  • কাস্ট সার্টিফিকেট,
  • পূর্ব অভিজ্ঞতার সার্টিফিকেট,
  • প্যান কার্ডের কপি,
  • আধার কার্ডের কপি,
  • ব্যাংকের পাস বইয়ের জেরক্স,
  • মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট ইত্যাদি।

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে চাকরি প্রার্থীদের অফলাইন মাধ্যমেই আবেদন জানাতে হবে। এর জন্য নিচে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তির সাথে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপি একসাথে করে জমা করতে হবে। এটি অবশ্যই ২৬/০৫/২০২৫ তারিখের আগে জমা করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- Broadcast Engineering Consultants India Limited (BECIL), BECIL BHAWAN, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P)

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন